
নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশ আবার একদিন পর বুধবার গোপন সংবাদের ভিত্তিতে লক্ষণপুর বালাপাড়ায় অভিযান চালিয়ে চুরি করে নিয়ে যাওয়া একটি ডিসকভার ১০০ সিসি মোটর সাইকেলসহ তিনজন চোরকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত তিনজন চোররা হলো-দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দগরবাড়ি এলাকার ১। মো. মোতালেব হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান, ২। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নওখৈর এলাকার মৃত. তকিউদ্দিনের ছেলে মোঃ জামিল ইসলাম, ৩। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নওখৈর এলাকার মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মোঃ আশিক বাবু।
পুলিশ জানায়, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন পূর্বাচল আবাসিক এলাকার সাবেক সেনা সদস্য জিয়াউল রহমানের ডিসকভার মোটরসাইকেল গত ২১ সেপ্টেম্বর চুরি যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ দ্রুত তৎপরতা শুরু করলে পরে অভিযান চালিয়ে চোরসহ মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পুলিশ থানায় মোটরসাইকেলের মালিক সাবেক সেনাসদস্য জিয়াউর রহমানকে থানায় ডেকে আনলে তার চুরি যাওয়া মোটরসাইকেলটি তিনি শনাক্ত করেন।
অপরদিকে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুরের মতির মোড় (ফাইলেরিয়া হাসপাতালের পাশে) এলাকার মোঃ ফরহাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোর মোঃ সাব্বির হোসেন (ছবিতে বেগুণি রংয়ের গেঞ্জি) ও ক্রেতা এবং হেফাজতকারী মোঃ ফরহাদ হোসেন (ছবিতে সাদা সার্ট পরিহিত) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে মামলার পর গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি’) রেজাউল ইসলাম রেজা জানান, অভিযান চালিয়ে বুধবার পর্যন্ত মোট চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবারের গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার পর জেলহাজতে পাঠানো হবে। (ছবি আছে)




