
নেত্রকোনার কেন্দুয়ায় তিন দিনব্যাপী সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে নেত্রকোনার জেলার ৩টি উপজেলা কেন্দুয়া,মদন,আটপাড়া ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার( ইউ এন ও)ও কেন্দুয়া প্রেসক্লাবের উপদেষ্টা সানজিদা চৌধুরী।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রশিক্ষণের প্রশিক্ষক ও গাজী টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাব উদ্দিন, পিআইবি'র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম আব্দুল ওয়াদুদ ভূইয়া, গীতা থেকে পাঠ করেন মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা।
এসময় পিআইবি'র অন্যান্য প্রশিক্ষকবৃন্দ, কেন্দুয়া, আটপাড়া, মদন ও নান্দাইল উপজেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
আগামী ২ অক্টোবর প্রশিক্ষণ সমাপ্ত হবে এবং প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মাঝে নেত্রকোনা ৩ কেন্দুয়া /আটপাড়া নির্বাচনী এলাকার সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী সনদ তুলে দিবেন বলে জানা গেছে।




