
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার কবরস্থান মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফল ব্যবসায়িকে ছুরিকাঘাত মধু (৫৫) নিহত হয়েছেন। সে উপজেলার আরামডাঙ্গার সিরাজের ছেলে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৮ টার দিকে কার্পাসডাঙ্গার কবরস্থান মোড়ে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফুটপাতে দোকান বসানো নিয়ে নেতা বাঙালের ছেলে মামুনের সাথে বাকবিতন্ড হয়।
একপর্যায়ে মামুন দড়িয়ে এসে ফল ব্যবসায়ি মধুর বুকে ছুরিকাহত করে এবং বুকে ঢুকিয়ে দেয়। এতে মধু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। বাজারের লোকজন তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলেও জানান।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন মৃত্যু সংবাদ নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




