
চুয়াডাঙ্গা দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক এবং দর্শনা সিএ্যান্ডএফ এসোসিয়শনের সভাপতি হাজি মো: খন্দকার শওকত আলী (৬৮) আর নেই। মঙ্গলবার ভোর ৫ টার দিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে দর্শনা মোবারকপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন( ইন্না-------রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। আজ মঙ্গলবার আসর বাদ দর্শনা কেরুজ বাজার মাঠে নামাজ যানাজা শেষে মোবারকপাড়া গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে।
হাজি খন্দকার শওকত আলীর মৃত্যুতে দলীয় নেতাকর্মি সহ সর্বমহল থেকে গভীর শোক প্রকাশ করে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।




