
জিপিএ পাঁচ প্রাপ্ত নীলফামারী জেলা পুলিশ সদস্যের ১৯কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেয়া হয়েছে। শনিবার দুপুরে(৩অক্টোবর) পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসএসসিতে ১২জন এবং এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ৭জনকে সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি থেকে ক্রেস্ট, সনদ পত্র ও আর্থিক সহায়তা প্রদান করেন পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন। অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহসিন, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ খান এ সময় উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন জানান, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এসব কৃতি শিক্ষার্থীকে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি দেয়া হয়।




