
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১৩ নম্বর পাইকুড়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন ভূইয়া (হাশেম) এবং সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন টুটুল নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে পেমই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি তার বক্তব্যে বলেন বিএনপির জনগণের দল, দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হলে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। যারা বসন্তের কোকিলের মত আসেন তাদেরকে চিনে রাখবেন। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু ও সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম খান জরিপ। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম ও উপজেলা বিএনপি নেতা এখলাছ উদ্দিন ভূইয়া।
সভাপতি পদে আবুল হোসেন ভূইয়া (হাশেম) চেয়ার প্রতীকে ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হাসান সোহাগ আনারস প্রতীকে ১৪১ ভোট এবং সাইফুল ইসলাম লিটন মোটরসাইকেল প্রতীকে ১১১ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন টুটুল ঘড়ি প্রতীকে ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান উজ্জ্বল মাছ প্রতীকে ১৪৩ ভোট পান।
সম্মেলনে শতভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্মেলন ও নেতৃত্ব নির্বাচনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম খান জরিপ ও জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করেন।




