
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাবসা প্রতিষ্ঠান থেকে বাড়ী ফেরার পথে মাইক্রোবাসের সাহায্যে বিকাশ সহ বিভিন্ন ব্যাংকিং ব্যবসায়ির পথ রোধ করে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ছিনতাই করেছে দুবৃর্ত্তরা। এসময় ওই ব্যবসায়ির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পালানোর সময় চেষ্টার সময় এক শামীম মিয়া নামের এক ছিনতাইকারীকে আটক করে। গত শনিবার রাত ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জেপি পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্রনগর গ্রামের ভোলা মিয়ার পুত্র শামীম মিয়া (৩৪)।
এ ব্যাপারে বিকাশ ব্যবসায়ি গোবিন্দগঞ্জ শহরের বুজরুক বোয়ালিয়া থানাপাড়ার আজিজার রহমানের পুত্র আইয়ুব হোসেন আটক আয়ুব হোসেন সহ গোবিন্দগঞ্জ থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম বিয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির ১দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এছাড়াও অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।




