
খুলনা জেলা পরিষদের অর্থায়নে নির্মিত চুকনগর সুপার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মার্কেটটির উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি।
খুলনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, কে এম আশরাফুল আলম নান্নু এবং ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক।
অনুষ্ঠানে বক্তব্যদেন মোল্যা কবির হোসেন, শেখ হাফিজুর রহমান, শেখ ফরহাদ হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, শেখ মতিয়ার রহমান বাচ্চু, অরুণ গোলদার, মশিউর রহমান লিটন, হাবিবুর রহমান হবি, এমএ সালাম, শেখ শাহিনুর রহমান, বদরুজ্জামান বাবলু, শেখ কামাল হোসেন, শেখ আব্দুল কাদের, রমেন রায়, জামিরুল ইসলাম, কবির হাসান ডাবলু, মাওলানা খলিলুর রহমান, শেখ আরশাফুল ইসলাম, রফিকুল ইসলাম বিশ্বাস, শেখ মফিজুল ইসলাম ও মাহাবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, চুকনগর সুপার মার্কেট চালু হওয়ার ফলে এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং স্থানীয় ব্যবসায়ীরা আধুনিক পরিবেশে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন। তারা এ উদ্যোগের জন্য জেলা পরিষদকে ধন্যবাদ জানান।




