উন্নয়নবঞ্চিত লালমনিরহাটের উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই: দুলু
কালীগঞ্জে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা ও প্রকল্প পরিদর্শন
কালীগঞ্জে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা ও প্রকল্প পরিদর্শন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রান্তিক জনগোষ্ঠীর আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় বাস্তবায়িত প্রকল্প পরিদর্শন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ২টার দিকে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা প্রফিট ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়িত ছাগল পালন কর্মসূচি পরিদর্শন করেন ৪ নম্বর দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাহেরুল ইসলাম। প্রকল্প পরিদর্শনকালে সংস্থার টিমের সদস্য ও উপকারভোগীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অতিথিরা। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম আরও কার্যকর ও টেকসই করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নুরুজ্জামান আহমেদ, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোছা. মোতাহারা বেগম, প্রোগ্রাম অফিসার মোছা. মুন্নি বেগম, টেকনিক্যাল অফিসার মনিরা আক্তার, টেকনিক্যাল অফিসার দেবাকর সেনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও কর্মীরা।
পরিদর্শন শেষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়িত প্রান্তিক জনগোষ্ঠীর আয়বৃদ্ধিমূলক কর্মসূচির বিভিন্ন দিকের প্রশংসা করেন দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন। তিনি প্রত্যন্ত এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি ভবিষ্যতে পুনরায় অর্থায়নের জন্য সংশ্লিষ্ট অর্থায়নকারী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।
পাটগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত
লালমনিরহাটে সমবায়ের অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা; তদন্তে সিআইডি
মূল বিজ্ঞপ্তিতে নেই ‘জুনিয়র শিক্ষক’, পরে এমপিওভুক্তি—নর্থবেঙ্গল প্রতিবন্ধী বিদ্যালয়ের নিয়োগ নথিতে প্রশ্ন
কালীগঞ্জে স্কুলছাত্রী ধ'র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে'প্তার