ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
নীলফামারীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
নীলফামারীতে স্বেচ্ছাসেবকদলের প্রচার পত্র বিতরণ
কিশোরগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার
কিশোরগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার
নীলফামারীর কিশোরগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর জানান, শুক্রবার রাতে উপজেলার মাগুড়া এলাকা থাকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-সিঙ্গেরগাড়ী পাঠানপাড়া এলাকার মৃত পেলকা মামুদের ছেলে বাদল মিয়া (১৪) ও একই এলাকার আশোয়ার খানের ছেলে শাকিল খান (১৭)।   পুলিশ সূত্রে জানা গেল, দীর্ঘদিন ধরে একটি চক্র ইজিবাইকে যাত্রীবেশে উঠে চালককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই করতেন। কিছুদিন আগে একটি ইজিবাইক ছিনিয়ে নেওয়ার ঘটনায় তদন্ত করতে গিয়ে তাদের সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের মাগুড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।  কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর এ বিষয়ে বলেন, তারা যাত্রীবেশে ইজিবাইকে উঠে চেতনানাশক ব্যবহার করে ইজিবাইক ছিনিয়ে নিতেন। এসময় তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামি দ্জুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দপুর রেল কারখানায় ভারত থেকে আমদানিকৃত ১৮টি রেলকোচ পৌঁছেছে 
পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারীর পূজামণ্ডপে বাড়তি নজরদারি, ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ডোমারে ড্রেন নির্মাণ কাজ দ্রুত গতি এগিয়ে চলছে
পঞ্চগড়ের ২৬৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবির বিশেষ ব্যবস্থা
পঞ্চগড়ের ২৬৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবির বিশেষ ব্যবস্থা

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন করতে পঞ্চগড়ের ২৬৮টি মন্দির ও পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। আজ রোববার (১৮ অক্টোবর) সকালে পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গামন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এসআরবি-১৩ রংপুরের পক্ষে ব্রিফিংয়ে বক্তব্য দেন সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আবু রোহানী পারভেজ রনী। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবেন। আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। কোনো মন্দির বা পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, চুরি কিংবা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। প্রতিমা বিসর্জনের দিনও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হবে। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কেউ নাশকতার চেষ্টা করছে—এমন কোনো তথ্য পাওয়া গেলে তা এসআরবিকে জানাতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানিমূলক, বিভ্রান্তিকর বা যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। অনলাইনে গুজব ও মিথ্যা তথ্য প্রতিরোধে এসআরবির সাইবার মনিটরিং দল সার্বক্ষণিক নজরদারি করছে। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন সম্ভব। সনাতন ধর্মাবলম্বীসহ সব শ্রেণি-পেশার মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানানো হয়।

ঘোড়াঘাটে ৫ম বীর বাহা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হৃদয় যুব সংঘ

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ম বীর বাহা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে টাইব্রেকারে ফায়ারম্যান ময়মনসিংহকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হৃদয় যুব সংঘ, নবাবগঞ্জ, দিনাজপুর। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সালদহ মান্জী পরিষদের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় সালদহ পূজা উদযাপন কমিটির সভাপতি দীনেশ বাস্কের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, কোষাধ্যক্ষ মশিউর রহমান, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব নাজমুস সাদাত বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন খন্দকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ও সমাজসেবক মাসুদ রানা, ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থা চেয়ারম্যান লুইস মুরমু। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সুশীল মাস্টার।  আয়োজকেরা জানান, এ ধরনের ফুটবল টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের উৎসাহিত করা এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যাপশন। ঘোড়াঘাটে  চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে অতিথিরা

রংপুর বিভাগে কোথাও ঝুঁকি নেই ; সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ

রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেছেন, রংপুর বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ সহ পঞ্চগড় জেলার সার্বজনীন পূজামণ্ডপগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সপ্তমী পালিত হয়েছে। কোথাও কোনো ঝুঁকি বা সমস্যা চোখে পড়েনি। মণ্ডপগুলোতে ভক্তদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস রয়েছে এবং সবার মেজাজ ভালো। নারী ভক্তরা নিরাপদে মণ্ডপে যাওয়া-আসা করছেন। শনিবার ১৭ অক্টোবর সন্ধ্যায় সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শনে এসে এ কথা জানান রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। এ সময় মন্দির প্রাঙ্গণে ডিআইজি পঞ্চগড়বাসীসহ সব পূজার্থীকে সপ্তমীর শুভেচ্ছা জানান। তিনি বলেন, পরিদর্শনের সময় মাগরিবের আজান হচ্ছিল। একদিকে মসজিদে আজান, অন্যদিকে মন্দিরে ভক্তদের উপস্থিতি। হিন্দু, মুসলিম, সনাতনী, সবাই সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। এই সম্প্রীতির পরিবেশই সবার কাম্য বলে মন্তব্য করেন তিনি। ডিআইজি জানান, এই পরিবেশ রক্ষা এবং পূজার আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে শেষ করতে পূজা কমিটির নেতাদের সঙ্গে পুলিশ প্রশাসন, বিজিবি ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। সবার সমন্বিত প্রচেষ্টা এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় নিরাপদ ও সুন্দর পরিবেশে পূজা অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নীলফামারীতে বাউল সম্রাট লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

বাউল সম্রাট ফকির লালন সাঁই-এর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় জেলা প্রশাসনের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন, জেলা কালচারাল অফিসার নুশাত তাবাসসুম রিমু। এ সময় বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা হক প্রধান বাচ্চু, জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেন ও জাসাসের সদস্য সচিব আবুল হাসনাত রাসেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন টুপামারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিফাত আরা সিমি। আলোচনা সভায় লালন সাঁই-এর জীবন দর্শন মানবতাবাদী চিন্তা ও সাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। তার গান ও দর্শন মানুষের মধ্যে সাম্য, সম্প্রীতি, মানবিক, মূল্যবোধ এবং ভেদাভেদহীন সমাজ গঠনের অনুপ্রেরণা যোগায় বলে বক্তারা উল্লেখ করেন। আলোচনা সভা শেষে লালন সাঁই-এর স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লালন গীতি ও বাউল সংগীতের মাধ্যমে তার কালজয়ী দর্শন ও সৃষ্টিকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।  

সারের ডিলার না দেন, বিষের ডিলার দেন: ফেসবুকে ছাত্রদল নেতা

রাজারহাটে সারের ডিলারশীপ নিয়ে আত্মীয় করণের অভিযোগ তুলে ছাত্রদল নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন,সারের ডিলারশিপ না দেন,বিষের ডিলারশিপ দেন-ত্যাগী কর্মীরা মরে যাক। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করেগত ১৭ অক্টোবর দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান ফেরদৌস সজীব। বিদ্যানন্দ ইউনিয়নের সার ডিলারশিপ না পাওয়া ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভে তিনি এ মন্তব্য করেছেন বলে জানান। তাঁর মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রায়হান ফেরদৌস সজীব রায়হান ট্রেডার্সের মালিক। তাঁর দাবি,বিদ্যানন্দ ইউনিয়নের সার ডিলারশিপের জন্য সুপারিশে তাঁর নাম দ্বিতীয় অবস্থানে ছিল। কিন্তু শেষ পর্যন্ত মেসার্স বিদ্যানন্দ ট্রেডার্সের মালিক মোস্তফা জামাল ডিলারশিপ পান। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফেসবুকে ওই মন্তব্য করেন। সজীবের অভিযোগ,মোস্তফা জামাল ও তাঁর পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তাঁর দাবি,দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পরও তিনি ডিলারশিপ থেকে বঞ্চিত হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন মেসার্স বিদ্যানন্দ ট্রেডার্সের মালিক মোস্তফা জামাল। তিনি বলেন,এগুলো সব মিথ্যা। আমি ও আমার পরিবার আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলাম না। ডিলারশিপ পরিচালনা নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে মোস্তফা জামাল বলেন, “হারুন উর রশীদ আমার জন্য একটু কথা বলাবলি করছিল। আমার নামে ডিলারশিপ,আর আমি চালাবো। অর্থাৎ ডিলারশিপের ব্যবসা তিনিই পরিচালনা করবেন বলে জানান তিনি। রায়হান ফেরদৌস সজীবের দাবি,প্রায় ১৭ বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০১১ সালে বিদ্যানন্দ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক,২০১৩ সালে রাজারহাট উপজেলা ছাত্রদলের কোষাধ্যক্ষ এবং ২০২১ সাল থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে ঢাকা মহানগর দক্ষিণের জিয়া মঞ্চের সহসভাপতির দায়িত্বেও ছিলেন বলে জানান তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডে বিভিন্ন সময় হামলা- মামলার শিকার হওয়ার দাবিও করেন সজীব। তাঁর ভাষ্য,২০১৩ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা একটি মামলায় তিনি আসামি হন। ২০১৭ সালে রাজারহাট সোনালী ব্যাংক চত্বরের সামনে যাওয়ার সময়ও হামলার শিকার হন বলে দাবি করেন তিনি। দীর্ঘদিন ধরে কোমরের ব্যথায় ভুগছেন সজীব। তিনি জানান,বাংলাদেশে রংপুর ও ঢাকায় চিকিৎসা নিয়েছেন। পরে ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নেওয়ার জন্য ২০২০সালে সকল প্রস্তুতি সম্পুর্ণ করেছিলো। কিন্তু করোনা মহামারির কারণে বন্ধ হওয়ায় চিকিৎসা নিতে পারেনি। বর্তমানে আবারও উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর দাবি,অসুস্থতার কারণে দৌড়াতে পারেন না; এরপরও বিএনপির কোনো দলীয় কর্মসূচি বাদ দেননি। সজীব আরও বলেন,আমি একজন জুলাই যোদ্ধা। ১৭ বছর ধরে বিএনপির জন্য এত ত্যাগ স্বীকার করলাম। বিএনপি সরকার ক্ষমতায়,কিন্তু আমি বিএনপি করেও ডিলারশিপ পেলাম না। অথচ আওয়ামী ফ্যাসিস্টরা ডিলারশিপ পায় কিভাবে?” এদিকে স্থানীয়দের আরও অভিযোগ,ডিলারশিপ মোস্তফা জামালের নামে থাকলেও ব্যবসাটি নিয়ন্ত্রণ করছেন বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন হারুন উর রশীদ। তিনি বলেন,সবাই কেন জানি এটাই ভাবতেছে।” তাঁর দাবি,ডিলারশিপের সব কাগজপত্র মোস্তফা জামালের নামে এবং ডিলারশিপও তিনিই পেয়েছেন। এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন,সরেজমিন তদন্ত করে রিপোর্ট দেওয়া হয়েছিল। সার ডিলারশিপ নিয়োগ কমিটিতে আমিও আছি,আরও অনেকে আছেন। সবার সুপারিশক্রমে যাঁকে ভালো মনে হয়েছে, তাঁকেই দেওয়া হয়েছে।

উন্নয়নবঞ্চিত লালমনিরহাটের উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই: দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, দীর্ঘ ১৭ বছর উন্নয়নবঞ্চিত লালমনিরহাটের কাংখিত উন্নয়নে তিনি নিরন্তর কাজ করে যেতে চান।  তিনি বলেন, বর্তমান সরকার কোনো অঞ্চল বিশেষের প্রতি বৈষম্য না করে অগ্রাধিকারের ভিত্তিতে দেশের উন্নয়নে কাজ  করছে। লালমনিরহাটেও এ উন্নয়নের ছোঁয়া লেগেছে।  শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বড়বাড়ী জিসি-কুলাঘাট ইউপি বারোহাত কালী মন্দির ভায়া আওলিয়ার পার্ট সড়কের উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথাগুলো বলেন।  ধরলা নদীর ভাঙনরোধে গৃহীত উদ্যোগ সম্পর্কে মন্ত্রী বলেন, নদীতীরবর্তী মানুষের দুর্ভোগ কমাতে নদীর তীর সংরক্ষণে বাঁধ নির্মাণের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প পাস হয়েছে। শিগ্‌গিরই এর বাস্তবায়ন কাজ শুরু হবে। তিনি এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন এবং স যেকোনো প্রয়োজন ও সমস্যার কথা তাঁকে জানানোর আহ্বান জানান। অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: আখতারুজ্জামান,  কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলীসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন  এর আগে মন্ত্রী লালমনিরহাটের বড়বাড়ীতে স্বোচ্চার সংসদের নতুন ভবনের উদ্বোধন করেন।  

দুর্গাপূজার নিরাপত্তায় ফুলবাড়ীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা পূজামণ্ডপের নিরাপত্তা, নিয়মিত টহল ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ৫৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় নয়টি বেইজ ক্যাম্প স্থাপন করেছে বিজিবি। শুক্রবার (১৬ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি, রাঙ্গামাটি গোল্লা কালী দুর্গামন্দির ও সমশেরনগর বলিহাড়পুর দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। ২৯ বিজিবির অধিনায়ক বলেন, নিরাপত্তা পরিকল্পনার আওতায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৫১টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত চারটি পূজামণ্ডপকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হবে। তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি রাখা হবে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত থাকবেন বিজিবি সদস্যরা। বিজিবির পক্ষ থেকে জনগণকে গুজবে কান না দেওয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কিছু চোখে পড়লে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসির সঙ্গে বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও
X