ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
দেশে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ যে এলাকায়!
রাণীশংকৈলে প্রতিমাশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় রূপ নিচ্ছে দেবী দুর্গা
রাণীশংকৈলে নারী ও কন্যাশিশু সুরক্ষার  সুনিশ্চিত করণে আলোচনা সভা   
রাণীশংকৈলে নারী ও কন্যাশিশু সুরক্ষার  সুনিশ্চিত করণে আলোচনা সভা   
নারী ও কন্যাশিশুর সুরক্ষা সুনিশ্চিত করি, সহিংসতা ও বৈষম্যমুক্ত নিরাপদ সমাজ গড়ি। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সৃজনশীল প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।  ৩০সেপ্টেম্বর বুধবার উপজেলা পরিষদ হলরুমে মানব কল্যাণ পরিষদের আয়োজনে জাতীয় প্রচারাভিযানের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে  অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানব কল্যাণ পরিষদের উপজেলা সিএসও সভাপতি ও সাংবাদিক মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ  বারী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, মানব কল্যাণ পরিষদের সমন্বয়কারী রাশেদুজ্জামান লিটনসহ সংশ্লিষ্টরা।  বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে দাঁয়িত্ব পালন করতে হবে। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে হবে।  রালী শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ মৎস্য কর্মকর্তা আব্দুল জলিলও সমবায় কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মানব কল্যাণ পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন জামায়াত প্রার্থী
রাণীশংকৈলে মারকাজুত তাহফিজ মাদ্রাসার ফল প্রকাশ
পীরগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
রাণীশংকৈলে 'থ্রাইভ' প্রকল্পের ভিত্তি জরিপ নিয়ে উজ্জীবক সভা
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আসাদুল ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে। আটক দুজন হলেন—বৈরচুনার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মো. মোস্তাকিম এবং একই ইউনিয়নের ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা। স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩/ এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে বাংলাদেশি একটি দলের ওপর ৬৩/ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহলদল গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ সময় আরও দুজনকে আটক করে বিএসএফ সদস্যরা। পরে গুলিবিদ্ধ ওই যুবককে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএসএফের গুলিতে নিহত আসাদুল ইসলাম আমার এলাকার ছেলে। ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি। আমি নিহতের বাড়িতে এসেছি। পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি বিজিবিকে জানানো হবে।” এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর সিইও আব্দুল্লাহ আল মঈনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পীরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানাকে আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেনি। নিহতের পরিবার কিংবা চান্দেরহাট বিজিবি ক্যাম্পের পক্ষ থেকেও থানায় কোনো তথ্য দেওয়া হয়নি।

এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মজিবুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১১টায় রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরাম ও সর্বস্তরের সচেতন জনগণ। মানববন্ধনে বক্তারা বলেন- সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান স্যারের যোগদানের পর থেকেই ভূমি সেবায় স্বচ্ছতা ফিরে এসেছে, দালালমুক্ত সেবা ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্ত। এমন পরিস্থিতিতে তার বদলিতে ভূমি সেবা ব্যাহত হবে। তাই জনস্বার্থ বিবেচনায় অবিলম্বে তার বদলির আদেশ প্রত্যাহার করে তাকে রাণীশংকৈল উপজেলায় বহাল রাখার দাবি জানান বক্তারা। মানববন্ধনে রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশ নেন।

প্রবাসীর স্ত্রীকে ধ'র্ষণের ভিডিও ধারণ করে বারবার ব্ল্যা'কমে'ইল!

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মো. আল আমিন (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গাজীপুর সদর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন উপজেলার হাটগাঁও গ্রামের মো. হানিফের ছেলে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য জানান র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। র‌্যাব জানায়, ভুক্তভোগী ওই নারী তার বাবার বাড়িতে গোসল করার সময় আসামি জনি বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় ওই নারী সেখান থেকে বাইরে বের হলে বাইরে দাঁড়িয়ে থাকা ধৃত আসামি আলআমিন তার গলা ধরে পুনরায় বাথরুমে প্রবেশ করায়। এ সময় আসামি জনি ওই নারীর নগ্ন ভিডিও মোবাইল ফোনে ধারণ করে এবং তাকে ধর্ষণ করে। এরপরে, আসামি আলআমিনও ধর্ষণ করে। পরবর্তীতে, সেই ধারণ করা ভিডিও আসামিরা অন্যত্র স্থানান্তর করে। এরপর থেকে আসামিরা ওই নারীকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিতে থাকে।  সর্বশেষ গত ২ আগস্ট, অপর আসামি মাহবুব আলম তার মোবাইল ফোনে থাকা ভিডিও ওই নারীকে দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। অন্যথায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে হুমকি প্রদান করে। এ ঘটনায় গত ২০ আগস্ট, ভুক্তভোগী নারী বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি গণধর্ষণ ও পর্নোগ্রাফির মামলা দায়ের করেন ঘটনার পরে থেকেই আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানী, র‌্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-১, গাজীপুর এর একটি যৌথ আভিযানিক গাজীপুর মহানগরীর সদর থানার  ভাওরাইদ মোড় থেকে মামলার প্রধান আসামি মো. আল আমিনকে গ্রেফতার করে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে আখের মাঠে সবুজের স্বপ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের সবুজায়ন বাড়ানো, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঠাকুরগাঁওয়ে আখচাষের পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ‘আখের সঙ্গে সবুজের বন্ধন’—এই প্রত্যয়ে ঠাকুরগাঁও সুগার মিলের গেটসংলগ্ন পাইকপাড়া ও চিলারং এলাকায় আখ রোপণ কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় একটি কারখানায় ১ হাজার করে গাছ রোপণ করা হবে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ১৫টি কারখানায় মোট ১৫ হাজার গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ উদ্যোগ শুধু গাছ লাগানোর কর্মসূচি নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়। সেই সঙ্গে বিএনপির ইশতেহারে ঘোষিত ২৫ কোটি চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবেও  চিনি ও খাদ্যশিল্প করপোরেশন ( বিএসএফআইসি) এ উদ্যোগ নিয়েছে। আখের সবুজ পাতার সঙ্গে নতুন গাছের চারা—দুইয়ের সমন্বয়ে ঠাকুরগাঁওয়ের কৃষিজমিতে তৈরি হচ্ছে এক নতুন সম্ভাবনার ছবি। এজন্য কৃষকদেরও নিজ নিজ বাড়ির আঙিনা, জমির আইল ও আশপাশের খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানিয়ে আজ এ কর্মসূচির উদ্বোধন করেন বিএসএফআইসি' র চেয়ারম্যান মো: শামছুজ্জামান সুরজ। কর্মসূচিতে আখের সঙ্গে সাথী ফসল হিসেবে তুলা চাষে অংশ নেওয়া চিলারং গ্রামের কৃষক মোঃ ফয়েজ উদ্দিন বলেন, আখের জমিতে সাথী ফসল চাষ যেমন কৃষকের বাড়তি আয়ের সুযোগ তৈরি করে, তেমনি জমির চারপাশে গাছ লাগালে পরিবেশও সুন্দর হয়। নিজের বাড়ির আঙিনায়ও গাছ লাগানোর আহ্বান জানান  তিনি। অন্যদিকে, আরাজী পাইকপাড়া গ্রামের কৃষক মোঃ আফজাল হোসেন বিমানবন্দরসংলগ্ন এলাকায় আখ রোপণ কর্মসূচিতে অংশ নেন। তিনি বলেন, কৃষকের মাঠ শুধু ফসল উৎপাদনের জায়গা নয়, এটি দেশের সবুজ ভবিষ্যৎ তৈরিরও একটি অংশ। তাই আখের পাশাপাশি বৃক্ষরোপণেও সবাইকে এগিয়ে আসতে হবে। বিএসএফআইসি' র চেয়ারমান বলেন, ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে দেশের বৃক্ষাচ্ছাদন বৃদ্ধি, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কার্বন শোষণ বাড়ানোর পাশাপাশি বায়ুর মান ও পরিবেশের ভারসাম্য উন্নত করা সম্ভব হবে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেওয়া এ উদ্যোগের আওতায় শহর, গ্রাম, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, উপকূলীয় এলাকা, চর ও সরকারি বনভূমিসহ বিভিন্ন স্থানে সবুজায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বন্যা, খরা ও অন্যান্য পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় বৃক্ষ ও জলাধারভিত্তিক পরিবেশ গড়ে তোলা এবং জনগণকে সম্পৃক্ত করে একটি জাতীয় সবুজ আন্দোলন গড়ে তোলার লক্ষ্য রয়েছে। তিনি আরো বলেন, একটি চারা আজ ছোট হলেও সময়ের সঙ্গে সেটিই হয়ে উঠবে ছায়া, অক্সিজেন ও জীববৈচিত্র্যের আশ্রয়। তাই প্রতিটি বাড়ির আঙিনা থেকে শুরু করে কৃষকের জমির আইল—সবখানেই একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়েছে। তিনি প্রত্যাশা করেন প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে কৃষকের আখের মাঠের এই সবুজায়ন একদিন ছড়িয়ে পড়বে পুরো ঠাকুরগাঁওয়ে। আর সেই সবুজের হাত ধরেই গড়ে উঠবে আগামী প্রজন্মের জন্য আরও সুন্দর, নির্মল ও নিরাপদ বাংলাদেশ।

রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে হাফিজুল সভাপতি ও কামাল সাধারণ সম্পাদক 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে হাফিজুল ইসলাম সভাপতি ও কামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে হাফিজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। ৪সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে ১ হাজার ৮৯ ভোট পেয়ে কামাল হোসেন তার প্রতিদ্বন্দি মুক্তার হোসেনকে পরাজিত করেন। অপরদিকে, অর্থ সম্পাদক পদে (মিক্সার মেশিন) প্রতীক নিয়ে ৭৬০ ভোট পেয়ে মনিরুজ্জামান কাজল তার নিকটতম প্রতিদ্বন্দি রাকিব হোসেনকে পরাজিত করেন। এছাড়াও বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে আলআমিন,সাংগঠনিক সম্পাদক সফিক সরদার, যুগ্নসম্পাদক জয়েল সরদার,ক্রীড়া সম্পাদক সাগর,প্রচার সম্পাদক মোবারক হোসেন,সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রহিম,দপ্তর সম্পাদক মাসুদ রানা,সদস্য মকবুল হোসেন। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  প্রধান নির্বাচন কমিশনার এমআর বকুল মজুমদার বলেন,ভোট গ্রহনের সময় কেন্দ্রের বাইরে টান-টান উত্তেজনা চললেও বড়ধরনের কোন ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।

পীরগঞ্জে সোনালী মানবিক সোসাইটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সোনালী মানবিক সোসাইটি'র উদ্যোগে২০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে পীরগঞ্জ পৌর শহরে পূর্ব চৌরাস্তায় সোনালী মানবিক সোসাইটি'র নিজস্ব কার্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ভোমরাদহ ইউনিয়ন  বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, অ্যাডভোকেট একরামুল হক, সংস্থার সভাপতি ওয়ালিউর রহমান মিঠু, পরিচালক ফারুক হোসেন সহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ২হাজার টাকা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

রাণীশংকৈলে বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১লা সেপ্টেম্বর মঙ্গলবার রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় নবনির্মিত উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।  পতাকা উত্তোলন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।  এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুন্নবী পান্না বিশ্বাস, নূরনবী, খলিলুর রহমান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, মহিলা দলের নেত্রী মনোয়ারা মোয়াজ্জেম পৌর যুব দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মোমিন পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সালেহ সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়সংলগ্ন সাধারণ পাঠাগার প্রাঙ্গণের পরিত্যক্ত জমিতে গাছের চারা রোপণ করা হয়। রাণীশংকৈল বন্দর কুলিক নদীর সেতুসংলগ্ন এলাকায় মাছের পোনা অবমুক্ত করা হয় এবং গাছের চারা রোপন করা হয়।  এ কর্মসূচিতেও সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আরও
X