ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ওই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ আনেন।
বিষয়টি নিশ্চিত করে নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা শনিবার (৮ ফেব্রুয়ারি) বলেন, আগামীকাল (রোববার) চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।
এর আগে, গত ২ ফেব্রুয়ারি বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন নাহিদ ইসলাম।
রিটে কাইয়ুমের বিরুদ্ধে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ এবং নির্বাচনি হলফনামায় সেই তথ্য ‘গোপনের’ অভিযোগে আনা হয়।
রিটে কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।
মন্তব্য করুন







