সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা অনুষ্ঠিত হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক নথি থেকে এই তথ্য জানা গেছে।
বিচার বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ফোরাম এ ফুল কোর্ট সভা। প্রধান বিচারপতি এ সভায় সভাপতিত্ব করেন।
চলতি বছরের অধস্তন আদালতের ছুটিসংক্রান্ত বিষয় ফুল কোর্ট সভার মূল আলোচ্যসূচিতে রয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
ফুল কোর্ট সভা বিষয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত নথিটিতে গত ৩ ফেব্রুয়ারি সই করেছেন হাইকোর্ট বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান।
নথিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ৯ ফেব্রুয়ারি বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন







