ঢাকা, বাংলাদেশ ||
সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ||

তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে মোদির যোগদানের সম্ভাবনা কম

এশিয়া পোস্ট ডেস্ক, আন্তর্জাতিক

  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদানের সম্ভাবনা কম। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ সংবাদ প্রকাশ করেছে।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পিটিআই শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মোদির দ্বিপাক্ষিক আলোচনার কথা রয়েছে। তবে ভারত তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে পাঠাতে পারে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভারতীয় পক্ষের প্রতিনিধিত্ব করবেন একজন ঊর্ধ্বতন নেতা, তিনি সম্ভবত দেশটির উপরাষ্ট্রপতি অথবা পররাষ্ট্রমন্ত্রী। তবে ভারত চায় না যে বাংলাদেশ অতি দ্রুত সম্পর্ক পুনর্স্থাপন করুক। এ ক্ষেত্রে তারা কিছুটা সময় নিতে চায়। তবে সুসম্পর্ক স্থাপনে দু’দেশই আগ্রহী।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীও তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে পারেন। বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বেশিরভাগ সদস্য রাষ্ট্রের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। এ ছাড়া চীন, মালয়েশিয়া, সৌদি আরব এবং তুরস্কের মতো কিছু বন্ধুত্বপূর্ণ দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের এ শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা যেতে পারে।

শনিবার এ বিষয়ে তারেক রহমান বলেছেন, বিএনপি সরকারের পররাষ্ট্র নীতিতে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তারা কোনো একক দেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতি চালু করবে না।

মন্তব্য করুন