সরকারি চাকরিজীবীদের জন্য সামনে আসছে তিন দিনের ছুটি। এই তিন দিনের ছুটির সঙ্গে একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে চার দিনের টানা ছুটি।
ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। সে অনুযায়ী নির্বাহী আদেশে পরদিন ৪ ফেব্রুয়ারি (বুধবার) ছুটি থাকবে। এর সঙ্গে এক দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ছুটি নিলেই মিলবে টানা চার দিনের ছুটি। কেননা বৃহস্পতিবারের পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
তাই বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নিতে পারলে টানা ৪ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এ ছাড়া আসন্ন বছরটিতে মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে ৯ দিন, খ্রিস্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি থাকবে।
মন্তব্য করুন








