বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। তার নেতৃত্বে গঠিত হয়েছে মন্ত্রিপরিষদ। মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এদিকে বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এ তালিকায় আছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকার শপথ গ্রহণের পর সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারত সফরের আমন্ত্রণ জানান দেশটির লোকসভার স্পিকার।
এর আগে বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায় অন্তর্বর্তী সরকার। পরে তার পক্ষ থেকে যোগ দেন স্পিকার ওম বিড়লা। তিনি নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। দুই নেতা জনকেন্দ্রিক সহযোগিতার তালিকা অনুসরণ করে বাংলাদেশ ও ভারতবাসীর কল্যাণে একত্রে কাজ করার আশা প্রকাশ করেছেন।
এর আগে আমন্ত্রণ পেয়ে বিএনপি সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে এদিন দুপুরে ঢাকায় আসেন দেশটির স্পিকার। তার সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও ঢাকায় এসেছেন।
বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পড়ান।
এর পর শপথ নিয়েছেন বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানে তাদেরকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারাও।
মন্তব্য করুন








