রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছেন। দুপক্ষের সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ান দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তবে, এবারের সংঘর্ষের কারণ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এখনো বিস্তারিত কিছু জানায়নি।
এর আগে, গত বছরের ৯ নভেম্বর ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে নিউমার্কেট থানা-পুলিশের মধ্যস্থতায় মৌখিক শান্তিচুক্তি হয়। চুক্তি শেষে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করেছেন, তারা আর মারামারি করবেন না।
এ সময় তারা স্লোগান দেন, ‘আমরা সবাই ভাই ভাই, আমাদের মাঝে বিরোধ নাই’।
গত এক বছরে নানা কারণে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা কমপক্ষে ১৫ বারের বেশি সংঘর্ষে জড়িয়েছেন। এর মধ্যে সর্বশেষ ছয় মাসে তারা তিনটি বড় সংঘর্ষে জড়ান।
মন্তব্য করুন








