সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রোজা রাখবেন ভোলা জেলার প্রায় পাঁচ হাজার মানুষ। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রথম তারাবির নামাজ পড়েছেন তারা।
সুরেশ্বরী দরবার শরিফ ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারী ও বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের আমিন মিয়া চৌকিদার বাড়ি দরজা জামে মসজিদের ঈমাম মাওলানা আনোয়ার হোসেন এবং মসজিদ কমিটির সভাপতি মো. মাসুদ পারভেজ রহিম জানান, তারা প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করেন। আগামীকাল থেকে সৌদি আরবে রোজা পালন হবে। তাই আমরাও রোজা রাখব। আজ মঙ্গলবার প্রথম তারাবির নামাজ পড়ানো হয়।
তারা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ভোলার সাত উপজেলার প্রায় ১৫টি গ্রামের অন্তত পাঁচ হাজার মানুষ রোজা রাখবেন। আজ মঙ্গলবার তারাবির নামাজ পড়েন তারা।
জানা গেছে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার সাত উপজেলার বিভিন্ন গ্রামের সুরেশ্বরী দরবার শরিফ ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা বুধবার থেকে রোজা রাখবেন। তবে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে ওই অনুসারীদের সংখ্যা সবচেয়ে বেশি। সাত উপজেলায় প্রায় ৫ হাজার অনুসারী হলেও টবগী ইউনিয়নেই রয়েছে প্রায় তিন হাজার।
মন্তব্য করুন








