প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে পারেন বলে জানা গেছে।
শেখ ফরিদুল ইসলাম প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় স্থান পাওয়ায় মোংলা-রামপালবাসী উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ব্যক্তিগত উদ্যোগে ড. শেখ ফরিদুল ইসলাম প্রায় দেড় যুগ ধরে মোংলা-রামপাল এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা করে আসছেন।
মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, আমরা প্রত্যাশার চেয়ে বেশি কিছু পেয়েছি। শেখ ফরিদুল ইসলাম শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন পরিবেশবিদও। মোংলা-রামপালবাসী বিপুল ভোটে বিএনপির এই প্রার্থীকে জয়ী করেছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে শেখ ফরিদুল ইসলাম মোংলা-রামপালসহ দেশের উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মন্তব্য করুন








