
লক্ষ্মীপুরের রামগতিতে ওলামায়ে কেরাম ও বিশিষ্ট জনদের নিয়ে সীরাতে রাসুল (সঃ) আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগতি উপজেলা ওলামা বিভাগের উদ্যোগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আলেকজান্ডার কামিল মাদ্রাসা হলরুমে এ সভার আয়োজন করা হয়। ওলামা বিভাগ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ইব্রাহীম খলীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন লক্ষ্মীপুর কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ ও ধর্মীয় আলোচক মাওলানা মোঃ ইসমাইল হোসেন, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমলনগর উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সভাপতি মাওলানা হুমায়ুন কবির, উপজেলা জামায়াতের আমীর ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা আবদুর রহিম, চরসীতা কারামতিয়া কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব, আয়কর আইনজীবী সমিতি নোয়াখালীর সাধারণ সম্পাদক এ্যাড: আতিক উল্যাহ, ছাত্র শিবির সভাপতি মুজাহিদুল ইসলাম।
এসময় বক্তারা সরকারের পাশ করা হেবা আইনকে কোরআন বিরোধী উল্লেখ করে বলেন মদিনা সনদ সম্পর্কে যাদের কোন ধারনারই নাই তারা ভোটের আগে জনগনকে মদিনা সনদ অনুযায়ী রাস্ট্র চালানোর কথা বলে ছিল। অথচ ক্ষমতায় এসে জনগণের সাথে প্রতারণা করে সংসদে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করছে। তরা সরকারের নিকট কোরআন বিরোধী আইন বাতিল করার দাবী।




