
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আজমপুর বাইপাস রেলপথের খড়মপুর এলাকায় রেলসেতুর নিচে পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে আখাউড়া থানা পুলিশ ও রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এসময় একটি ব্যাগে কিছু টাকা, একটি পরিচয়পত্র ও একটি স্মার্ট মোবাইল ফোন পাওয়া গেছে। পরিচয়পত্রে হা মিম গ্রুপ লেখা। নাম মোঃ মিজান।
আখাউড়া রেলওয়ে জিআরপি থানার সাব ইন্সপেক্টর কাদের বলেন, প্রাথমিক ভাবে ধারনা করছি ট্রেনের থাক্কায় বা ট্রেন থেকে পড়ে গিয়ে লোকটির মৃত্যু হয়েছে। তার মাথায় ও মুখে আঘাত রয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে যেটা ধারনা করছি যেহেতু ব্রীজের নীচে দুই পাশে নেট দিয়ে ঘেরা। বাহির থেকে মরদেহ ভেসে আসার সুযোগ নাই। হয়তো ট্রেন থেকে পড়েছে অথবা অন্যভাবে হতে পারে। তদন্তে বিস্তারিত জানা যাবে।



