
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার কামাখাড়া ইউনিয়নের ৩নং ওর্যাড বেশনাল মাদ্রাসায় ৯ সেপ্টেম্বর শুক্রবার জুমা নামাজের শেষে উক্ত ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি শেখ জামাল স্থানীয় মুসল্লীদের সাথে মতবিনিময় সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেশনাল মাদ্রাসার সাধারন সম্পাদক ইসমাইল মৃধা, মালয়েশিয় যুবদল সহ-সভাপতি হাকিম দেওয়ান, ইলিয়াস মেম্বার, শিবলু মিয়া, নিজাম মেম্বার, বিএনপি নেতা বাবুল হালদার, যুবদল নেতা আউয়াল হালদার, অনিক মৃধা, কবির শেখ, রিপন শেখ, শাহিন হাওদার,মিন্টু শেখ সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতীবৃন্দরা উপস্থিত ছিলেন।
শেখ জামাল বলেন, আমি আপনাদের সন্তান, আমি চেয়ারম্যান প্রার্থী হয়ে আগামিতে নির্বাচন করবো । আপনাদের দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করিবেন। আমি নির্বাচিত হলে আপনাদেন সব ওয়াদা পালন করিব। আপনাদের পাশে সব সময় থাকবো, মানুষ ভুল করিতে পারে, আমার কোন ত্রুটি থাকিলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।




