ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
কালকিনিতে তিনতলা ভবনের ছাদ থেকে ঝাপ দিয়ে প্রবাসির স্ত্রীর আত্নহত্যা!
পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার
শারদীয় দুর্গোৎসবে কালকিনিতে ১৫ শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ
শারদীয় দুর্গোৎসবে কালকিনিতে ১৫ শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে সুবিধাভোগী ও দুস্থ ১৫ শতাধিক হিন্দু পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক ও সিঙ্গাপুর ​প্রবাসী ফিরোজ মাহমুদ বুলু বেপারী প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন’-এর উদ্যোগে বুধবার বিকেলে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। ​বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন বেপারী, আনিচ বেপারী, শিক্ষক গোলাম কিবরিয়া, লোকমান বেপারী, খোকন বেপারী, মোতাহার হাওলাদার, রুহুল আমীন বেপারী, মালেক সরদার ও মিজান সরদার। ​এছাড়াও সংগঠনটির সভাপতি রিয়াজ বেপারী, সাধারণ সম্পাদক পারভেজ বেপারী, সিনিয়র সহ-সভাপতি মনির সরদার, সহ-সভাপতি সাব্বির বেপারী এবং দপ্তর সম্পাদক সাকিব বেপারীসহ ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইমন হাওলাদার, হাচান সরদার, আশিক সরদার, শাওন সরদার, সোহান বেপারীসহ সংগঠনটির বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। ​বস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, "উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই মানব কল্যাণের মূল লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সমাজসেবক ফিরোজ মাহমুদ বুলু ও শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।" উৎসবের মুহূর্তে নতুন বস্ত্র উপহার পেয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোর মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
মাদারীপুরে নবীনবরণ শেষে কলেজ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান
স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ও পররাষ্ট্রমন্ত্রী বিদেশে নিরাপত্তা দিতে ব্যর্থ: নাহিদ ইসলাম
মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
কালকিনিতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
‘তারেক রহমানের হাত ধরেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাব’

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই আমরা দেশের উন্নয়ন এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশকে বুকে ধারণ করে কাজ করছেন। আমরা চাই এই দেশটি উন্নত হোক, মানুষের ভাগ্যের পরিবর্তন হোক। দেশের উন্নয়ন হলে, সবার উন্নয়ন হবে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাদারীপুরের শিবচরে চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতা সভা ও জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ ও জিআই পণ্য। ইলিশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি আমাদের সবার দায়িত্ব। সম্মিলিতভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে পারলে ইলিশের উৎপাদন আরও বাড়বে এবং জেলেরা দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করবেন। ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়ানোর বিষয়ে তিনি বলেন, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। যেকোনো মূল্যে হোক নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরা বন্ধ করতে হবে। ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ রয়েছে। এ সময়ে কেউ যাতে নদীতে ইলিশ ধরতে না পারে, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি। টুকু বলেন, মাদারীপুর ইলিশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এই পদ্মা নদীতে সুস্বাদু রুপালি ইলিশ পাওয়া যায়। ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলে এর সুফল সবচেয়ে বেশি পাবেন জেলেরাই। তাই মাত্র ২২ দিনের এই কষ্টকে ভবিষ্যতের সম্পদ হিসেবে দেখতে হবে। ২২ দিন ইলিশ ধরা বন্ধ রাখলে ইলিশের উৎপাদন বাড়বে এবং এর মাধ্যমে জেলেদের আয় ও সম্পদের পরিমাণও বাড়বে। প্রতিমন্ত্রী বলেন, জলাশয় উন্মুক্ত থাকবে, ‘জাল যার, জলা তার’। আমরা জেলেদের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকার ভিজিএফের চাল বিতরণ করছে। মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাবীব খান এবং জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।

শিশু ধ'র্ষণচেষ্টার অভিযোগে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ!

মাদারীপুরের কালকিনিতে ৫ বছর বয়সের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ এনে অভিযুক্ত লম্পট বসতবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। এ সময় বিক্ষুদ্ধ জনতা ওই লম্পটকে গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে। পরে খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার মধ্যেরচর সাহেবরামপুর গ্রামের ৫ বছরের এক শিশুকে সম্প্রতি বাড়িতে একা পেয়ে ধর্ষন চেষ্টা চালায় একই গ্রামের হাবুল শিকদার(৫৭)। এ বিষয়টি এলাকায় জানাজানি হলে হাবুল শিকদার গা ঢাকা দিয়ে থাকেন। পরে হাবুল শিকদার ওই বিষয়টি নিয়ে আপোষ মিমাংসা করার জন্য এবং থানায় মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন লোকজনের মাধ্যমে চাপ প্রয়োগ করতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে আজ সোমবার সন্ধ্যায় ওই গ্রামের প্রায় ৫ শতাধিক লোকজন ভুক্তভোগী পরিবারকে সাে নিয়ে অভিযুক্ত হাবুল শিকদারের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন। এক পর্যায় এই মিছিল শেষে বিক্ষুদ্ধ জনতা অভিযুক্ত হাবুল শিকদারের বসতবাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। ভুক্তভোগী শিশুর বাবা বলেন, হাবুল শিকদার আমার শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা চালায়। আমি বিচার চেয়েও বিচার পাইনি। তাই ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী হাবুলের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। আমি থানায় অভিযোগ করেছি। এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত ও তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।  এব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কালকিনিতে চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারীপুরের কালকিনি পৌরসভার চরঠেঙ্গামারা গ্রামের পোস্ট মাস্টার মৃত আঃ সামাদ সরদারের রেকর্ডীয় সম্পত্তি জালিয়াতি করে আত্মসাৎ, ক্রয়কৃত জমিতে কাজ করতে গেলে অর্ধ কোটি টাকা চাঁদা দাবি ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও প্রকৃত ওয়ারিশরগণ এবং ক্রয়কৃত মালিকপক্ষ । রবিবার দুপুরে কালকিনি মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন ক্রয় সূত্রে মালিক  ভুক্তভোগী প্রবাসী আব্দুল আলীম। ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সুত্রে জানাগেছে, পালক পুত্র লাল মিয়া ১৯৫৪ সালে সামাদ সরদারের মৃত্যুর পর তৎকালীন ভূমি জরিপে নিজেকে ঔরসজাত সন্তান পরিচয় দিয়ে জালিয়াতির মাধ্যমে খতিয়ানে নাম তোলেন এবং পরবর্তীতে হেবা দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তগত করে।  বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে আদালত ও দুদকের তদন্তে জালিয়াতি প্রমাণিত হয় এবং লাল মিয়ার ওয়ারিশ সাইদুল কবীর মুকুলসহ অন্যদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। ​ভুক্তভোগীদের অভিযোগ, সাজাপ্রাপ্ত হওয়ার পরও হয়রানি থামেনি। সামাদ সরদারের উত্তরসূরিদের বিক্রি করা ১৯.৩৬ শতাংশ জমির ক্রেতা ও স্বত্বাধিকারীদের কাছে লাল মিয়ার ওয়ারিশরা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা না পেয়ে তারা পেশিশক্তি ব্যবহার করে জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। একাধিক স্থানীয় সালিশ অমান্য করায় পরিবারটি সঠিক তথ্য প্রকাশ ও ন্যায়বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে।  এ সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য দেন ভুক্তভোগী প্রবাসী আব্দুল আলীম, স্ত্রী তানিয়া খানম, প্রতিবেশী খায়রুল বাসার প্রমুখ। এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান ​

​ডেঙ্গু নির্মূল ও বিভিন্ন সংক্রামক ব্যাধি প্রতিরোধে মাদারীপুরে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে এ জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। ​অভিযানকালে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শহরের ডিসির ব্রিজ এলাকা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে তারা ২ নং শকুনি সড়ক হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তা ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়। ​মাদ্রাসার শিক্ষকমণ্ডলীরা জানান,শুধু চিকিৎসায় নয়, নিজ নিজ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই ডেঙ্গুসহ নানা রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকা সম্ভব। শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা এবং সমাজকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই তাদের এই ক্ষুদ্র চেষ্টা। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন। পরিছন্নতা অভিযানে নেতৃত্ব দেন,মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক মো. এনায়েত হোসেন, নির্বাহী পরিচালক সাইয়্যেদ মনিরুজ্জামান, প্রিন্সিপাল মাওলানা মহিউদ্দিন, ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়সাল মাহমুদ প্রমুখ। 

কালকিনিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ​

মাদারীপুরের কালকিনিতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ পালিত হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। ​আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার অংশ হিসেবে ভিডিপি সদস্যদের মাধ্যমে পৌরসভা, চর দৌলতখান ও আলীনগর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ৮৫টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে বিশেষ গুরুত্ব দিয়ে তাল গাছের চারা ও বীজ রোপণ কর্মসূচির আওতাভুক্ত করা হয়। ​কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে চারা রোপণ করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হামজাহ। ​এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক রবিউল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আনসার ও ভিডিপির দলনেতা ও সদস্য-সদস্যাবৃন্দ। ​উদ্বোধন শেষে গাছের চারা সঠিক স্থানে রোপণ এবং তা টিকিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

মাদারীপুরে ভোক্তা অধিকারের অভিযানের খবর শুনে দোকান বন্ধ করে পালালো ব্যবসায়ীরা

মাদারীপুর শহরের পুরানবাজার এলাকায় রোববার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। এ সময় ভোক্তা অধিকারের অভিযানের খবর শুনে মুদি দোকান, সারের দোকান, পলিথিনের দোকানের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। অভিযানকালে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের অপারাধে দুই দোকানদারকে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান শেষ করে যাওয়ার পরে ব্যবসায়ীরা পুনরায় দোকানগুলো খুলে রাখে। এ সময় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্গ বিরাজ করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরানবাজার এলাকার কসমেটিকস এর দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কসমেটিকস এর দোকানে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কিছু পাওয়া যায়। পরে ওই  নিষিদ্ধ কসমেটিকস সকলের সামনে নষ্ট করা হয়। এ সময় আনিকা এন্টারপ্রাইজের মালিক মো. সুমন সরদারকে দশ হাজার টাকা এবং মা স্টোর এর মালিক আলহাজ¦ মো. ফেরদাউস ঢালীকে দশ হাজার করে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, শহরের পুরানবাজার এলাকায় আমরা কসমেটিকসের দোকানে অভিযান পরিচালনা করি। এ সময় দোকানের কিছু স্কিন ক্রিম পেয়েছি যা বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ। ক্ষতিকারক উপাদান থাকায় ক্রিমগুলোকে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ করেছে। যার ব্যবহার মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। পরে ক্রিমগুলো নষ্ট করে ফেলা হয়। এ সময় দুটি দোকানের মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

মাদারীপুরে নিরাপদ অভিবাসন বিষয়ক অবহিত করন সভা

মাদারীপুরে নিরাপদ অভিবাসন বিষয়ক অবহিত করন সভা বুধবার জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আইওএম এর কারিগরি সহায়তায় এবং রাইটস যশোর এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার। রাইটস যশোর এর পরিচালক প্রশিক্ষণ এসএম আজহারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, আইওএম এর রিজিওনাল কর্মকর্তা এনাজেন্টিলি, সিনিয়র প্রোগ্রাম এসোসিয়েট অমল বিশ্বাস, রাইটস যশোর এর প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত, জেলা প্রকল্প ম্যানেজার মাহাবুব হাসান। সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও
X