ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে ঝুটের আড়ালে ৯০ লাখ টাকার ইয়াবা, ট্রাকসহ গ্রেপ্তার ৩
ফেসবুকে পোস্ট নিয়ে বিরোধের জেরে কৃষককে পি'টিয়ে হ'ত্যা
কেন খু'ন হচ্ছে দৌলতদিয়ার যৌ'নকর্মীরা, সিরিয়াল কি'লিং? 
কেন খু'ন হচ্ছে দৌলতদিয়ার যৌ'নকর্মীরা, সিরিয়াল কি'লিং? 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেশের বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লিতে ১২ দিনের ব্যবধানে দুই যৌনকর্মী হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ বুধবার (৯ সেপ্টেম্বর) হুছনে আরা খাতুন ওরফে হাসি (৩৫) নামে এক যৌনকর্মীকে নিজ বসতঘরে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এর আগে ২৯ আগস্ট রাতে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোনিয়া আক্তার নামে আরেক যৌনকর্মী। এর আগেও একইভাবে হত্যার ঘটনা ঘটেছে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম হুছনে আরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মোস্তাক শিকদার (৫০) নামে একজনকে থানায় ডেকে আনা হয়েছে। তিনি দক্ষিণ দৌলতদিয়া ৮ নম্বর ওয়ার্ডের মৃত নায়েব আলী শিকদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কোনো একসময় দৌলতদিয়া যৌনপল্লীতে উজ্জল শেখের বাড়ির ভাড়াটিয়া হুছনে আরা খাতুনের বসতঘরে দুর্বৃত্তরা প্রবেশ করে। সেখানে ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সন্ধ্যার দিকে বাড়ির মালিক রুবেলের স্ত্রী লাকি ঘরের দরজা খুলে হুছনে আরাকে নাক-মুখ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওসি মো. সফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশ মাঠে কাজ করছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।’ এর আগে ২৯ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া যৌনপল্লিতে সোনিয়া আক্তার নামে এক যৌনকর্মীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ ওঠে কথিত প্রেমিক মো. জুয়েলের বিরুদ্ধে। পরে স্থানীয়রা সোনিয়াকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে সোনিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় জুয়েলকে আটক করে পুলিশ। পরপর দুই যৌনকর্মীর মৃত্যুর ঘটনায় দৌলতদিয়ায় তৈরি হয়েছে আতঙ্ক।
পদ্মার স্রোতে দিক হারাল ফেরি হামিদুর রহমান, উদ্ধারকাজে আইটি জাহাজ 
মাঝপদ্মায় বিকল ফেরি, তীব্র স্রোতে ভেসে গেল দেড় কিলোমিটার
রাজবাড়ীতে পুলিশের সামনে নারীকে মারধরের ঘটনায় যা জানা গেল
রাজবাড়ীতে ইয়াবা সহ নারি ইউপি সদস্য গ্রেপ্তার
গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা ও হাত কেটে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে নিজ ঘরে মো. ফারুক শেখ (৪৬) নামে এক ব্যক্তিকে গলা ও হাত কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টা থেকে ২টার মধ্যে পৌর শহরের জামতলা বাজারসংলগ্ন ১ নম্বর ওয়ার্ডের ইসহাক মিয়ার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক শেখ ওই এলাকার আব্দুল খালেক শেখের ছেলে। তিনি দৌলতদিয়ায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর আনুমানিক ৬টার দিকে ফারুক শেখের ছোট ভাই বারেক শেখের সঙ্গে তার কথা হয়। এ সময় বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে কথা হয়। এরপর দুপুর পর্যন্ত ফারুক শেখ নিজ ঘরেই অবস্থান করছিলেন। পরে দুপুরের খাবারের জন্য বারেক শেখ অন্য বাসায় চলে যান। দুপুর ২টার দিকে ফারুক শেখের আরেক ভাই তাকে খাবার দিতে বাড়িতে গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ফারুকের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার গলা ও হাত কাটা ছিল। পরে তিনি ফোনে কান্নাজড়িত কণ্ঠে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। নিহতের ভাই বারেক শেখ জানান, তারা তিন ভাই মিলে দৌলতদিয়ায় একটি চায়ের দোকান পরিচালনা করেন। ফারুক অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। তার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল বলে তাদের জানা নেই। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি টিনশেড ঘরের ভেতর থেকে ফারুক শেখের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ওসি আরও জানান, ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও
X