ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
‘আর কখনও, কোনো ডিসেম্বরেই শেখ হাসিনা দেশে ফিরবে না’
‘দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টিতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে’ 
রাতের আঁধারে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে ‘জুতার মালা’
রাতের আঁধারে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে ‘জুতার মালা’
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভাস্কর্যের মাথায় জুতার মালা ঝোলানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুপুরের দিকে তা সরিয়ে ফেলা হয় বলে জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নেতা মুক্তিযোদ্ধা কামালুজ্জামান। মুক্তিযোদ্ধা কামালুজ্জামান বলেন, ‘সোমবার রাতে কে বা কারা জুতা ঝুলিয়ে দেয়। দুপুরে খবর পেয়ে কয়েকজন মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তা অপসারণ করি। কয়েক মাস আগে নির্মাণাধীন এই ভাস্কর্যটি ভাঙচুর করা হয়।’ ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‌‘আমরা ফেসবুকে দেখে বিষয়টি জানতে পারি। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ।” এ ঘটনায় সন্ধ্যায় ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক হয়। পরে জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, পুলিশকে ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। ক্ষোভ জানিয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামালুজ্জামান বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ছবিটি দেখার পর কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে যাই। ভাস্কর্যে জুতার মালা দেখি। পরে সেটি সরানো হয়। বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ জেলার বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ঝিনাইদহ তথা সারাদেশের গর্ব। মহান মুক্তিযুদ্ধে নিজের জীবন দিয়ে তিনি বীরত্বপূর্ণ ইতিহাস রচনা করেছেন। এর আগে তার নামে নির্মিত ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। আজকের ঘটনাটিও অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যারা এ ধরনের জঘন্য কাজ করেছে, তদন্ত করে দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান বলেন, ‘এই ভাস্কর্যের ওপর বারবার হামলা হচ্ছে। আমি মনে করি, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ভাস্কর্যে জুতার মালা পরায়। এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। ওই গোষ্ঠী চাইছে না, ভাস্কর্যটি ঝিনাইদহে স্থাপন করা হোক। এরা মুক্তিযুদ্ধের অপশক্তি। দ্রুত তদন্ত করে এদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রাতে কে বা কারা এই ন্যক্কারজনক কাজ করেছে, তা খুঁজে বের করা হবে। সব পক্ষকে নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে এবং আমি পুলিশ সুপারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’
নিজ হাতে খুঁড়েছেন কবর, পাশেই শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আব্দুর রহিম
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কু'পিয়ে হ'ত্যা
ঝিনাইদহে এনএসআই কর্মকর্তা পরিচয়ে যুবক আটক
আরও
X