ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, যশোর-নড়াইলে এসআরবি-৬-এর নজরদারি
শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
কক্সবাজারে রিসোর্টে আগুনে দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু  
কক্সবাজারে রিসোর্টে আগুনে দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু  
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতি ও তাদের দুই শিশুকন্যা। রিসোর্টের শৌচাগার থেকে উদ্ধার হওয়া চারজনের দগ্ধ মরদেহ তাদের হতে পারে বলে আশঙ্কা করছেন স্বজনেরা। তবে মরদেহগুলোর পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত না হওয়ায় পরিবারটির সদস্যদের ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মণিরামপুর থানা পুলিশ বলছে,তারা নিশ্চিত হয়েছেন যে তুহিন, তার স্ত্রী ও দুই সন্তান অগ্নিকান্ডে মারা গেছেন। নিখোজ ব্যক্তিরা হলেন মণিরামপুর হাসপাতাল মোড়সংলগ্ন মোহনপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে নাহিদুর রহমান তুহিন (৪১), তার স্ত্রী আফসানা মতিন তানজি (৩৬) এবং তাদের দুই মেয়ে রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, তুহিন ঢাকার শ্যামলীতে অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান গ্র্যান্ড পাওয়ার লিমিটেডের কর্মকর্তা ছিলেন। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন। কক্সবাজারে পারিবারিক ভ্রমণে যাওয়ার বিষয়টি তিনি তার বাবাকে মুঠোফোনে জানিয়েছিলেন। তুহিনের চাচাতো ভাই ও মণিরামপুর হাসপাতাল মোড়ের ওষুধ ব্যবসায়ী রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ওঠেন তুহিন। দুই দিন অবস্থান শেষে রোববার তাদের রিসোর্ট ছাড়ার কথা ছিল। শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকে তুহিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে রিসোর্টে আগুন লাগার খবর পেয়ে তানজির মুঠোফোনেও যোগাযোগের চেষ্টা করেন স্বজনেরা। তার ফোনও বন্ধ পাওয়া যায়। তাদের মুঠোফোনের সর্বশেষ অবস্থান রিসোর্ট এলাকায় দেখাচ্ছিল বলে জানান রিয়াজ। তিনি বলেন, দিনভর খোজাখুঁজি করেও তুহিন ও তার পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় রিসোর্টের শৌচাগার থেকে পরস্পরকে জড়িয়ে থাকা অবস্থায় চারজনের দগ্ধ মরদেহ উদ্ধারের খবর পাওয়ার পর স্বজনদের মধ্যে তাদের বেঁচে থাকা নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। তুহিনের বড় ভাই জাহিদুর রহমান প্রিন্স শনিবার থেকে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। রোববার সকালে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা হন। প্রিন্স বলেন, ‘তুহিন ও তার স্ত্রী, দুই মেয়ে বেঁচে আছেন কি না, আমরা নিশ্চিত নই। কক্সবাজারে পেঁৗছালে প্রকৃত অবস্থা জানতে পারব।’ তবে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মধ্যে মণিরামপুরের ওই দম্পতি ও তাদের দুই মেয়ে রয়েছেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। তাদের মরদেহ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। তবে এখনো মরদেহ শনাক্ত করা হয়নি বলে জানান তিনি।
রিসোর্টে আগুনে দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
লালন মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা দিয়েছেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাশাপাশি মসজিদ-মন্দির, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ নড়াইল
দিনমজুর দবির উদ্দীন ভারতে পাচার করছিল প্রায় দেড় কোটি টাকার স্বর্ন; অতপরঃ
শ্যামনগরে সাতক্ষীরা পুলিশ সুপারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। শনিবার (১৭ অক্টোবর) বিকাল থেকে তিনি শ্যামনগর পৌরসদরের হরিতলা সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ ও নকিপুর জমিদারবাড়ী দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন।  এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দেবব্রত ব্যানার্জী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দিনেশ মন্ডল প্রমুখ। পূজা মন্ডপ পরিদর্শনকালে মন্ডপ কমিটির সার্বিক ব্যস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা দেখে পুলিশ সুপার সন্তোষ্টি প্রকাশ করেন। নকিপুর হরিতলা দুর্গা মন্ডপ ও জমিদার বাড়ী পূজা মন্ডপে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় রয়েছে। চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইউনিফর্মসহ সাধারণ পোশাকে তৎপর রয়েছে। পুলিশ আনন্দের সাথে পূজার দায়িত্ব পালন করছেন- উল্লেখ করে পুলিশ সুপার আরও বলেন বাংলাদেশ সম্প্রীতির অনান্য উদাহরণ হয়ে এগিয়ে চলেছে। জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগীতায় সনাতনী সম্প্রদায়ের কাছে এবারের শারদীয় দূর্গা উৎসব দৃষ্টান্ত হয়ে উঠছে। একইভাবে সকলের সমবেত চেষ্টায় বিজয়া দশমীসহ সকল কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এর আগে শুরুতে হরিতলা পূজা মন্ডপে পৌছালে মন্দির কমিটির সদস্যরা ফুল দিয়ে পুলিশ সুপারকে অভ্যর্থনা জানান। এসময় পুলিশ সুপার তার পক্ষ থেকে পূজা কমিটির নেতৃবৃন্দকে বিশেষ শুভেচ্ছা উপহার  হস্তান্তর করেন। বিকাল পাঁচটায় পুলিশ সুপার জমিদার বাড়ী দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে পূজা কমিটির পক্ষ থেকে শঙ্ক বাজিয়ে  ও ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান। সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণান্দ মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সঞ্জয় মন্ডল, দেবাশীষ মুখার্জী প্রমুখ। 

কালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি-ধূতি বিতরণ

নড়াইলের কালিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৪৩টি দুর্গা মন্দিরের পুরোহিতদের ধূতি ও মন্দির সংশ্লিষ্ট অন্যান্য নারী ও অসহায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ী বিতরন বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে শাড়ী সহায়তা দেওয়া হয়। এছাড়া, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের নিজস্ব ব্যবস্থাপনায় ১৪৩টি দুর্গা মন্দিরের পুরোহিতদের ধূতি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং সভাপতি হিসেবে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান (মিলু), পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির  এছাড়া, বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিসহ সমাজের গুরুত্বপূর্ণ সূধিজন উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে সামনে রেখে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্যদের সহায়তা করতেই সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখার ক্ষেত্রেও এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।  

যশোর বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ভ্যানচালক আটক  

যশোরের বেনাপোলে একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে বেনাপোল পোর্ট  থানার ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে বেনাপোল-যশোর মহাসড়কে এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়,এসআই মাহাবুবুর রহমানের নেতৃত্বে বেনাপোল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি ইঞ্জিনচালিত ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে এসব আলামত জব্দ করা হয়। আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।  এঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

যশোরে শংকরপুর থেকে ৮টি ককটেলসদৃশ বোমা উদ্ধার

যশোর শহরের শংকরপুর এলাকা থেকে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার করেছে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১টার দিকে যশোর শহরের শংকরপুর বালির মাঠে অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করা হয়। এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার করা হয়। উদ্ধার করা বোমাগুলো জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে নিয়মিত মামলা করা হয়েছে। এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল, চেকপোস্ট ও অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযানও চলবে।

যশোর চৌগাছায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকা নিহত 

যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নয়ন (২২) ও মিথিলা (১৭) নামে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্বজনদের দাবি, নিহত দুজন প্রেমের সম্পর্কে ছিলেন। নিহত নয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা যশোরের চৌগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাকপাড়া মহল্লার নাজমুল ইসলামের মেয়ে। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, বিকেলে নয়ন ও মিথিলা একটি নম্বরবিহীন সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেলে চড়ে চৌগাছা থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। পথে টালিখোলা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পিকআপটি নিয়ে চালক মহেশপুরের দিকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। মিথিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে পদ্মা সেতু পার হওয়ার আগেই অ্যাম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

বারোবাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে যশোরস্থ বারবাজার (শহর মোহাম্মাদাবাদ) সমিতির সার্বিক ব্যবস্থাপনায় একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বারোবাজার হাইস্কুল মাঠে আয়োজিত এ শিবিরে এলাকার অসহায় ও দরিদ্রসহ বিভিন্ন বয়সী প্রায় ৩১০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসা শিবিরে চোখ পরীক্ষা শেষে ৫০ জন রোগীকে ছানি রোগী হিসেবে বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি করে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আদ্-দ্বীন হাসপাতালের উদ্যোগে এবং রেশমি অ্যান্ড মাহমুদ সিদ্দিকী ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সী রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। চক্ষু চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রবীণ শিক্ষক আরশেদ আলী পাতা, যশোরস্থ বারবাজার সমিতির আহ্বায়ক ডা. সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আসাদুজ্জামান, যুগ্ম সদস্য সচিব এস এম সোহেল, তরিকুল ইসলাম, সিনিয়র সদস্য আমিনুর রহমান, বারোবাজার হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের মানবিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও বারোবাজার ও আশপাশের এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়রা এ ধরনের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রমের উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শ্যামনগরে গীতা পাঠ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে নকিপুর হরিতলা মন্দির চত্তরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন এলাকার শিশুদের অংশ গ্রহণে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার(১৬ অক্টোবর) বিকালে বাংলাদেশ হিন্দু পরিষদ, যুব পরিষদ ও ছাত্র পরিষদ সাতক্ষীরার আয়োজনে মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদ ও নকিপুর হরিতলা মন্দির কমিটির সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিংড়াখালী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস। নকিপুর হরিতলা মন্দির কমিটির সভাপতি অসিমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মীয় ব্যক্তিত্ব তরুণ কান্তি, হরিপ্রসাদ মন্ডল, তরুণ কান্তি জোয়ারদ্দার, সাংবাদিক রঘুনাথ খাঁ, ইউনিয়ন ভ’মি কর্মকর্তা রনজিৎ মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ নেতা মনোদ্বীপ কুমার, প্রভাষক বিশ্বজীত কুমার, প্রধান শিক্ষক জয়ন্ত কুমার, শিক্ষক রনজিৎ বর্মন, প্রভাষক দীনেশ মন্ডল, প্রতিমা রানী, শিক্ষক সন্দিপ কুমার প্রমুখ। প্রভাষক অভিষেক মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রায় ৬০ জন শিশুকে পবিত্র গীতা পাঠে অংশ গ্রহণের জন্য সৌজন্য উপহার ও দরিদ্র , অসহায় নারী এবং পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। ছবি- শ্যামনগরে গীতা পাঠ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান

আরও
X