ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক দুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করলেন
মেহেরপুরের গাংনীর রংমহল সীমান্ত দিয়ে ৬ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির
গাংনীতে তিনটি মেছো বাঘের শাবক উদ্ধার
গাংনীতে তিনটি মেছো বাঘের শাবক উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝের গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে তিনটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক কবরস্থানের পাশে শাবকগুলোকে খেলতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন যুবক সেখানে গিয়ে তিনটি শাবক উদ্ধার করেন। স্থানীয়রা জানান, শাবকগুলো সম্ভবত কাছাকাছি কোনো ঝোপঝাড় বা গর্ত থেকে বেরিয়ে এসে কবরস্থানের পাশে অবস্থান করছিল। উদ্ধারের পর শাবকগুলোকে ওই এলাকাতেই নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া শাবকগুলোকে স্থানান্তর বা ছেড়ে না দিয়ে সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা উচিত বলে জানিয়েছেন স্থানীয়রা
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাংনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গাংনীতে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৪১২, নমুনা সংগ্রহ ৭২ জনের  
গাংনীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩
গাংনীতে সেলাই প্রশিক্ষণার্থী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আরিসা খাতুন (২৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। আরিসা খাতুন ওই গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, বাড়ির পাশের এলাকায় খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় আরিসা। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে দ্রুত পুকুর থেকে উদ্ধার করেন। পরে প্রথমে বামুন্দীর একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে শিশুটিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান নয়ন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। 

মুজিবনগরে ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত 

মেহেরপুরের মুজিবনগরে ট্রাক চাপায় নাবিল হোসেন (১১) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার দুপুরে বাড়ি থেকে প্রধান সড়কে ওঠার সময় ট্রাক চাপায় ঘটনাস্থলে নিয়ত হয়।  নিহত নাবিল হোসেন মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র। ‌ দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাক জব্দ করেছে পুলিশ।  স্থানীয় সূত্রে জানা যায়, নাবিল হোসেন দুপুরের খাবার খেয়ে বাইসাইকেল চালিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। ‌ বাড়ির ভেতর থেকে মেহেরপুর মুজিবনগর প্রধান সড়কে উঠছিল। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়।  মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে। ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাংনীতে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনা ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ার আল মামুনের মেয়ে। স্থানীয়রা জানান, কনা সকালে বন্ধুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পানিতে নেমে কনাকে উদ্ধার করেন। পরে বামন্দীর একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়েছি। 

মেহেরপুরে বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহেরপুরে বিএনপির ৪৮ তম জন্মবার্ষিকী  উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। ​দিনের সূচনায় সকাল ৮টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ​পরবর্তীতে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারস্থ জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।  ​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমাদের মূল লক্ষ্য হলো দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। সকল ভেদাবেদ ভুলে ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।  বিএনপি নেতা আনসারুল ইসলামের সভাপতিত্ব এসময় বক্তব্য রাখেন ​জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক আখের আলী, পৌর বিএনপির সভাপতি আঃ লতীব, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহানউদ্দিন মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজমল হোসেন মিন্টু,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, পৌর জাসাসের সাধারণ সম্পাদক এস এম মকিদুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সানি সহ অন্যান্য নেতৃবৃন্দ।  ​সমাবেশে বক্তারা দলের সর্বস্তরের নেতাকর্মীদের সুসংগঠিত থেকে আগামীদিনের আন্দোলন সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।              

গাংনীতে ছাদ থেকে পড়ে যুবক নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী দাসপাড়ায় দোতলা বাড়ির ছাদের পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে মিলন হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন গাংনী উপজেলার নওদা মটমুরা গ্রামের শচীন দাসের ছেলে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির ছাদের পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য মিলন হোসেনের সঙ্গে কথা বলেন বাড়ির মালিক মামুন। পরে ট্যাংকি পরিষ্কারের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বাড়ির মালিকের কাছ থেকে টাকা নিয়ে যান তিনি। দুপুরের দিকে ট্যাংকি পরিষ্কার করার সময় অসাবধানতাবশত দোতলা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যান মিলন। তার পড়ে যাওয়ার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে বামুন্দীর একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

গাংনীতে বই দেখে পরীক্ষা, ভিডিও করতে গিয়ে দুই সাংবাদিককে মারধর

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধিনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলা, মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ এবং দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি  তারিক আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) কলেজে একটি উন্মুক্ত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আহত সাংবাদিকরা।এ ঘটনায় গাংনী খানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। সাংবাদিক রাব্বি জানান, ৫০০ টাকার বিনিময়ে শিক্ষার্থীদের বই দেখে পরীক্ষা লেখার সুযোগ দেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তারা কাজিপুর ডিগ্রি কলেজে যান। সেখানে গিয়ে তারা পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দিতে দেখতে পান। বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ দুই শিক্ষক তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।   আহত সাংবাদিক তারিক বলেন, তারা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখতে পান, সকল পরীক্ষার্থী বই দেখে পরীক্ষা দিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে দুই শিক্ষক তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা অতর্কিত হামলা চালান। এ সময় তাদের ভিডিও ধারণ করা দুটি মোবাইল ফোন এবং নাগরিক টেলিভিশনের বুম মাইক্রোফোন ছিনিয়ে নেয়। পরে তাদেরকে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখান থেকে কৌশলে বের হয়ে আসেন দুই সাংবাদিক। এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে মেহেরপুরের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা, হামলা, আটকে রাখা এবং ব্যবহৃত সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাংবাদিকদের পক্ষ থেকে থানায় এসে অভিযোগ করা হয়েছে সেটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত, হামলার কারণ কী এবং সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম নেওয়া হয়েছে কি না, সবকিছুই খতিয়ে দেখা হবে। তিনি আরও জানান, তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। অভিযোগের বিষয়ে কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে যোগাযোগ করা হলে এ ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন।

থানায় একটি মাত্র জিডি, ফিরিয়ে পাচ্ছেন হারানো মুঠোফোন ও নগদ অর্থ

মুঠোফোন হারিয়ে গেলে কিংবা ভূল করে নগদ বিকাশে টাকা চলে গেলে আর দু:শ্চিন্তা নয়। থানায় একটি মাত্র জিডি মাধ্যমে গ্রাহকরা ফিরে পাচ্ছেন তাদের হারানো মুঠোফোন ও মোবাইল ব্যাংকিংয়ে ভুল করে চলে যাওয়া টাকা।   আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ সুপার প্রাঙ্গণে ১০৮টি হারানো মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৭ লাখ ৪৩ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার উত্তম কুমার রায়। গেল দুই মাসে মেহেরপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার হয় এসব মুঠোফোন ও নগদ অর্থ।  পুলিশ জানায়, ২০২৬ সালের জুন ও জুলাই মাসে জেলার তিন থানায় সাধারণ ডায়েরির ভিত্তিতে ১০৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল । একই সময়ে ২৬টি ফেসবুক আইডিও রিকভার করা হয়। এছাড়াও বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ভূক্তভোগীদের থানার জিডিতে ১৬ লাখ ৮৪ হাজার টাকা এবং ভুলক্রমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চলে যাওয়া টাকা সংক্রান্ত ছয়টি জিডির ভিত্তিতে ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয় । মোট ১৭ লাখ ৪৩ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সুপার উত্তম কুমার রায় জানান, অনলাইন জুয়া, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভিসা জালিয়াতি, বিকাশ প্রতারণা ও অনলাইন কেনাকাটাসহ বিভিন্ন সাইবার অপরাধের ঘটনা ঘটলে ভূক্তভোগীদের থানায় আসতে হবে।  ভুক্তভোগীদের আইনি সহায়তা দিতে কাজ করে যাচ্ছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। অনলাইনে প্রতারণা থেকে বাঁচতে মোবাইল ব্যাংকিংয়ের ওটিপি কারও সঙ্গে শেয়ার না করা এবং অনলাইনে কেনাকাটার আগে যাচাই-বাছাই করার পরামর্শও দেন তিনি।

আরও
X