ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মেহেরপুরের গাংনীর রংমহল সীমান্ত দিয়ে ৬ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির
গাংনীতে তিনটি মেছো বাঘের শাবক উদ্ধার
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাংনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাংনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি এনামুল হক। আলোচনা সভায় সহকারী শিক্ষক রজব আলীর সঞ্চালনায় শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সহাকারী শিক্ষক মখলেছুর রহমান। এছড়াও শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের নিয়ে আলোচনা সভায় অংশগ্রহন করেন। এসময় শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।  
গাংনীতে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৪১২, নমুনা সংগ্রহ ৭২ জনের  
গাংনীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩
গাংনীতে সেলাই প্রশিক্ষণার্থী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাংনীতে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনা ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ার আল মামুনের মেয়ে। স্থানীয়রা জানান, কনা সকালে বন্ধুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পানিতে নেমে কনাকে উদ্ধার করেন। পরে বামন্দীর একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়েছি। 

গাংনীতে ছাদ থেকে পড়ে যুবক নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী দাসপাড়ায় দোতলা বাড়ির ছাদের পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে মিলন হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন গাংনী উপজেলার নওদা মটমুরা গ্রামের শচীন দাসের ছেলে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির ছাদের পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য মিলন হোসেনের সঙ্গে কথা বলেন বাড়ির মালিক মামুন। পরে ট্যাংকি পরিষ্কারের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বাড়ির মালিকের কাছ থেকে টাকা নিয়ে যান তিনি। দুপুরের দিকে ট্যাংকি পরিষ্কার করার সময় অসাবধানতাবশত দোতলা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যান মিলন। তার পড়ে যাওয়ার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে বামুন্দীর একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

গাংনীতে বই দেখে পরীক্ষা, ভিডিও করতে গিয়ে দুই সাংবাদিককে মারধর

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধিনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলা, মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ এবং দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি  তারিক আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) কলেজে একটি উন্মুক্ত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আহত সাংবাদিকরা।এ ঘটনায় গাংনী খানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। সাংবাদিক রাব্বি জানান, ৫০০ টাকার বিনিময়ে শিক্ষার্থীদের বই দেখে পরীক্ষা লেখার সুযোগ দেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তারা কাজিপুর ডিগ্রি কলেজে যান। সেখানে গিয়ে তারা পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দিতে দেখতে পান। বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ দুই শিক্ষক তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।   আহত সাংবাদিক তারিক বলেন, তারা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখতে পান, সকল পরীক্ষার্থী বই দেখে পরীক্ষা দিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে দুই শিক্ষক তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা অতর্কিত হামলা চালান। এ সময় তাদের ভিডিও ধারণ করা দুটি মোবাইল ফোন এবং নাগরিক টেলিভিশনের বুম মাইক্রোফোন ছিনিয়ে নেয়। পরে তাদেরকে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখান থেকে কৌশলে বের হয়ে আসেন দুই সাংবাদিক। এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে মেহেরপুরের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা, হামলা, আটকে রাখা এবং ব্যবহৃত সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাংবাদিকদের পক্ষ থেকে থানায় এসে অভিযোগ করা হয়েছে সেটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত, হামলার কারণ কী এবং সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম নেওয়া হয়েছে কি না, সবকিছুই খতিয়ে দেখা হবে। তিনি আরও জানান, তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। অভিযোগের বিষয়ে কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে যোগাযোগ করা হলে এ ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন।

গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা, বিপুল পরিমাণ ওষুধ ও কেওড়া জল জব্দ

মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ কেওড়া জল ও প্রায় চার বস্তা ওষুধ জব্দ করা হয়। আজ সোমবার (২৪ আগস্ট) গাংনী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে গাংনী বাজারের নান্না বিরানি হাউজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। নান্না বিরানি হাউজে কেওড়া জল ব্যবহার করে খাবার তৈরির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হলে সেখানে বিপুল পরিমাণ কেওড়া জলের বোতল পাওয়া যায়। অভিযানকালে ৬০০টির বেশি বোতল কেওড়া জল জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে সেগুলোকে ধ্বংস করা হয়।  এ ছাড়া মেসার্স সোহাগ মেডিসিন কর্নারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি থেকে প্রায় চার বস্তা ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের বিনামূল্যে সরবরাহ করেন। অভিযোগ রয়েছে, বিনামূল্যে সরবরাহ করা এসব ওষুধই বিভিন্ন দোকানে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। অন্যদিকে, নিরাপদ খাদ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায়  কার্নিভাল রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ, ক্যাবের গাংনী উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব আলম, মেহেরপুর জেলা পুলিশের একটি দল এবং র‌্যাব-১২-এর একটি দল। অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গাংনীতে ভোক্তা অধিকার অভিযান 

গাংনীতে যৌক্তিক বালাইনাশক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ

অতিরিক্ত কীটনাশক প্রয়োগে ফসলের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। ‌ স্বাস্থ্য ঝুঁকিতে করছেন কৃষক। ‌ক্ষতি হচ্ছে পরিবেশ ও প্রকৃতির। এসব পরিস্থিতি সামাল দিতেই যৌক্তিক মাত্রায় কীটনাশক প্রয়োগ করতে হবে। ‌ কৃষি উদ্যোক্তা, কীটনাশক ব্যবসায়ী ও কৃষকদের এমন বার্তা দিলেন কৃষি কর্মকর্তারা।   আজ শনিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে যৌক্তিক বালাইনাশক ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদেরকে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার এবং বালাইনাশক বিষয়ক আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।   প্রশিক্ষণ প্রদান করেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জীব কুমার গোস্বামী, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, গাংনী  উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান।   অনুষ্ঠানের কৃষি উদ্যোক্তা, কৃষক, কীটনাশক বিক্রেতা এবং বালাইনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

আরও
X