ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শ্যামনগরে সাতক্ষীরা পুলিশ সুপারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
শ্যামনগরে গীতা পাঠ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান
শ্যামনগরে বর্ণিল আয়োজনে ৭১টি মন্ডপে দুর্গোৎসব শুরু
শ্যামনগরে বর্ণিল আয়োজনে ৭১টি মন্ডপে দুর্গোৎসব শুরু
 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আলোকসজ্জা,সুসজ্জিত প্যান্ডেল ও বর্ণিল আয়োজনে ৭১টি মন্ডপে শারদীয়া দুর্গোৎসব শুরু হয়েছে।  শুক্রবার(১৬ অক্টোবর) মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে উপজেলার মন্ডপে মন্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভক্তবৃন্দ তথা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে।    বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল জানান চলতি বছরে উপজেলার বারটি ইউনিয়নে ৭১টি মন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের চেয়ে এবার দুর্গা পুজার মন্ডপ সংখ্যা বেড়েছে। গতবার মন্ডপ সংখ্যা ছিল ৭০টি। এবার নতুনভাবে পূজা হচ্ছে ৪টি মন্ডপে। আর গতবারে অনুষ্টিত পূজা মন্ডপ থেকে ৩টি কমে গেছে বলে জানান সাধারণ সম্পাদক । শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্ডপে আকর্ষণীয় করার লক্ষে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে মন্ডপ গুলোতে। যেমন উপজেলার আড়পাঙ্গাশিয়া রাস মন্দির প্রাঙ্গনে কর্নফুলী ট্যানেলের অনুরুপ ট্যানেলের মধ্য দিয়ে শিবদূতী মহামায়া দেবী দুর্গা প্রতিমা দর্শন, হরিনগর বাজার সার্বজনীন দুর্গা মন্ডপে আকর্ষণ ডিজিটাল লাইটিং ও ইলেকট্রনিক্স প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ সজ্জা, সোনাখালী ভৈরবনগর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে থাকছে আধুনিক আলোকসজ্জা সহ চলন্ত প্রতিমা,ভেটখালী দক্ষিণপাড়া সার্বজনীন পূজা মন্দিরে ভারতের উত্তর বঙ্গের আসামের ভৈরবী মন্দিরের অণুকরণে সু-সজ্জিত লাইটিং ও প্যান্ডেল তৈরী, নওয়াবেঁকী বড়কুপট সার্বজনীন দূর্গা মন্দিরে নবদূর্গা তৈরী করা হয়েছে,দয়ালচাঁদ সেবাশ্রম দক্ষিণ বড় কুপট সার্বজনীন মন্দিরে ভারতের ওড়িশা রাজ্যের মুক্তেশর মন্দিরের অণুকরণে ২৪ ফুট দীর্ঘ নৃসিংহ অবতারের মাঝে চিত্ররুপা প্রতিমা তৈরী, ভেটখালী দক্ষিণপাড়া সার্বজনীনপূজা কমিটি ভারতের আসামের ভৈরবী মন্দিরের অণুকরণে তৈরী করা হয়েছে।  এছাড়া বিভিন্ন মন্ডপে  দুর্গোৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলার সকল মন্ডপে সরকারি ও বেসরকারীভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সম্পাদক আরও বলেন উপজেলার বৃহৎ মন্ডপ গুলি হল নকিপুর হরিতলা সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, আড়পাঙ্গাশিয়া রাস মন্দির দুর্গা পূজা মন্ডপ, হরিনগর বাজার দুর্গা পূজা মন্ডপ, মধ্য কুলতলী দুর্গা পূজা মন্ডপ, নওয়াবেঁকী দুর্গা পূজা মন্ডপ, কুপট বৈদ্য বাড়ী ও মন্দিরঘাট দুর্গা পূজা মন্ডপ, ধূমঘাট শীলতলা দুর্গা পূজা মন্ডপ, ভেটখালী দক্ষিণপাড়া দুর্গা পূজা মন্ডপ। এদিকে দুর্গা পূজা মন্ডপ গুলোতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলা হয়েছে। প্রত্যেক মন্ডপ গুলিতে সিসি ক্যামেরা স্থাপন, বিকল্প বিদ্যুৎ জেনারেটর ব্যবস্থা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখা সহ অন্যান্য ব্যবস্থা রাখা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রত্যেকটি মন্ডপে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। মন্ডপে মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যাক স্বেচ্ছাসেবক থাকছে। পুরোহিত হরপ্রসাদ জানান এবার দুর্গা পূজার সময়সূচী অনুযায়ী ১৬ অক্টোবর শুক্রবার দুর্গা দেবীর বোধন,পূজা আরম্ভ, ১৭ ও ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টেবর মহাঅস্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার দশমী পূজা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ করে হিন্দুধর্মালম্বীদের পরিবারে উৎসবের আমেজ পড়ে গেছে। বাজারে পোষাকের দোকানগুলোতে নতুন পোষাক ক্রয় বিক্রয়ের ভীড়ও লক্ষ্য করা যাচ্ছে। ছবি-  শ্যামনগর ভেটখালী মন্ডপে সোনালী আঁশ পাটের তৈরী প্রতিমা।
শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সভা
শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও  বৃক্ষ রোপন
দুর্গাপূজা ঘিরে শ্যামনগরে মতবিনিময়, শান্তিপূর্ণ উৎসবের আহ্বান ওসির
শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন
সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থমকে না যায় এই লক্ষ্যকে সামনে রেখে সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে রোটারী ক্লাব অব সাতক্ষীরা। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। রোটারিয়ান নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। রোটারী ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোটারিয়ান আখতারুজ্জামান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস বলেন, “শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। অর্থাভাব যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনায় বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে সমাজের সবাইকে নজর দিতে হবে। রোটারী ক্লাব অব সাতক্ষীরার এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়।” তিনি বলেন, শিক্ষা উপকরণ পাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহিত হবে এবং ভবিষ্যৎ গঠনে এগিয়ে যেতে পারবে। দেশের উন্নয়নে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সিএম নাজমুল ইসলাম, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান হাবিবুর রহমান হবি, রোটারিয়ান মো. আশরাফুল করিম ধনী, মো. মাগফুর রহমান, ফারহা দীবা খান সাথী, মশিউর রহমান বাবু, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান কামরুজ্জামান রাসেল, সাবেক সেক্রেটারি রোটারিয়ান এসএম মিজানুর রহমান, সার্জেন্ট অব আর্মস রোটারিয়ান নাসিমা খাতুন, মো. গোলাম রসুল ও তারিনা তাজরিন প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি উন্নত ও বৈষম্যহীন সমাজ গঠনের বিনিয়োগ। রোটারী ক্লাবের সামাজিক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন। নতুন শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ স্কাউটস শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে সোমবার(৫ অক্টোবর) দিন ব্যাপী ৬৯৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হকের সভাপতিত্বে কোর্সে উপস্থিত ছিলেন স্কাউটস শ্যামনগর উপজেলার সহ-সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহ-সভাপতি ঈদুজ্জামান ইদ্রিস, কাব লিডার মোঃ আশরাফুল ইসলাম,  স্কাউটস শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল করিম, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশিদ, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক শফিউল আযম, স্কাউট লিডার নিশিত রায়, প্রধান শিক্ষক মামুনুর রশিদ প্রমুখ। উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের একজন করে মোট ৫০জন শিক্ষক এই ওরিয়েন্টেশন কোর্সে অংশ গ্রহণ করেন।

দেবহাটায় এসআরবি’র অভিযানে মাদকসহ নারী আটক

দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭’শ বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এবিষয়ে এসআরবি-৬ এর পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে দেবহাটা থানায় ২জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০১, তারিখ- ০৩/১০/২৬ ইং। মামলার এজাহার মতে জানা গেছে, এসআরবি এর একটি আভিজানিক দল শুক্রবার ২ অক্টোবর রাত ৯টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে দেবহাটা উপজেলার দক্ষিন কুলিয়া গ্রামের জনৈক ফাতেমা খাতুনের ঘরের পাশে অভিযান পরিচালনা করে ৬শত ৯৬ বোতল ভারতীয় উইনকেরেক্স মাদক উদ্ধার করেন। এসময় দক্ষিণ কুলিয়া গ্রামের ফাতেমা খাতুন (৪৮), স্বামী- রবিউল ইসলামকে গ্রেফতার করেন। পরে এসআরবির পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে ফাতেমা খাতুন ও একই গ্রামের জামাত আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৩) কে আসামী করে দেবহাটা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করেছেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, এসআরবি বাদী হয়ে এঘটনায় মামলা দায়ের করেছেন। আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানান।

সাতক্ষীরায় সিগারেট নিয়ে মারামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন, গ্রেপ্তার-১

সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে এইচএসসি ফলপ্রার্থী কলেজ ছাত্র জাকারিয়া খান নিহত হয়েছেন। শুক্রবার (০২ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণি সম্পদ অফিসের প্রধান ফটকের পাশে রবিউল ইসলামের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। রাত দেড়টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়া মৃত্যুবরণ করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুহিদ হাসান বনি নামের এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে। সে শহরের ইটাগাছা এলাকার ফিরোজউদ্দিনের ছেলে ও শহরের আলিয়া মাদ্রাসার আলিম শ্রেণীর ছাত্র। আর নিহত জাকারিয়া খান (১৯) সাতক্ষীরা শহরের কাটিয়া রুচিরা বেকারী মালিক আব্দুল গফুর খানের ছেলে ও সাতক্ষীরা জেলা বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই। জাকারিয়া সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এবার এইচএসসি ফল প্রত্যাশী ছিলেন। শহরের সঙ্গীতা মোড় এলাকার প্রাণী সম্পদ অফিসের প্রধান ফটকের চায়ের দোকানদার রবিউল ইসলাম জানান, শুক্রবার বিকেলে থেকে প্রাণী সম্পদ অফিস মোড়ে যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ইটাগাছার মৃত গিয়াসউদ্দিনের ছেলে কিশোর গ্যাং এর সদস্য নাহিদ ইসলাম বনিসহ ৯/১০ জন তার দোকানে সিগারেট কিনতে আসে। তিনি সিগারেট দেননি। এ সময় তার ভাই লিটন হোসেন বাবুর ছেলে পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজ থেকে পাশ করা বাপ্পি হাসান দোকানে চা বানাচ্ছিল। চায়ের বিল চাওয়াকে কেন্দ্র করে রণিসহ তার সহযোগীদের সঙ্গে বাপ্পির বচসা হয়। বাপ্পিকে তারা বেধড়ক পিটিয়ে জখম করে। এ সময় রুচিরা বেকারীর মালিকের ছেলে জাকারিয়া খান বাপ্পিককে রক্ষায় এগিয়ে এসে প্রতিবাদ করায় রণি তাকে এলোপাতাড়ি ছুরি দিয়ে বুকে ও পেটে আঘাত করে জখম করে। জাকারিয়া ও বাপ্পিকে উদ্ধার করে রাত ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে ছুরির আঘাত লাগায় অবস্থার অবনতি হওয়ায় জাকারিয়াকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দিবাগত রাত একটার দিকে তার মৃত্যু হয়। কাটিয়া এলাকার ইসমাইল হোসেন জানান, তার ভাইপো জাকারিয়া খান শুক্রবার রাত সোয়া ১০টার দিকে লাবণী মোড়ের নিজেদের ব্যবসায়ি প্রতিষ্ঠান রুচিরা বেকারী থেকে বের হয়ে ইটাগাছা মামার দোকানে যায়। সেখান থেকে ফেরার সময় প্রাণী সম্পদ অফিসের প্রধান ফটকের পাশে রবিউলের চায়ের দোকানে কর্মরত বাপ্পি হাসানকে কিশোর গ্যাং এর সদস্য নাহিদ ইসলাম রনি ও তার সহযোগীদেও হাত থেকে বাঁচাতে গেলে তার বুকে ও পেটে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় জাকারিয়ার ভাই শাহারিয়ার খান বাদি হয়ে শনিবার থানায় একটি এজাহার দায়ের করেছেন। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ শাহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাকারিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

শ্যামনগরে আমনের আবাদে নতুন রেকর্ড

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আমন ধানের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হয়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে প্রকাশ, উপজেলার বারটি ইউনিয়নে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৮৮০ হেক্টর। কিন্ত অর্জিত হয়েছে ১৭ হাজার ৯৯৫ হেক্টর। গত কয়েক বছরের চিত্রে দেখা যায় প্রতিবছর উপজেলায় আমন ফসলের আবাদ বৃদ্ধি পাচ্ছে।গত বছর আমন আবাদ হয়েছিল ১৭ হাজার ৮৮০ হেক্টর, ২০২৪ সালে আমন আবাদ হয়েছিল ১৬ হাজার ৮৩৫ হেক্টর। আবাদকৃত আমন ধানের মধ্যে রয়েছে হাইব্রিড ও উফসি জাত। স্থানীয় জাতের ধান চাষ নাই বলে জানান। হাইব্রিড ধান আবাদ হয়েছে ৫১০ হেক্টর এবং উফসি ধানের আবাদ হয়েছে ১৭ হাজার ৩৭০ হেক্টর। আবাদকৃত হাইব্রিড জাতের মধ্যে রয়েছে বায়ার-৭০০৬, ধানী গোল্ড   ও উফসি জাতের রয়েছে বিআর-১০. বিআর-১১,ব্রিধান-৫১,ব্রি-৪৯,ব্রি-৮৭,ব্রি-১০৩। বেশি চাষ হয়েছে ব্রিধান-৫১। উপজেলার মুন্সিগঞ্জ, কাশিমাড়ী, শ্যামনগর, নুরনগর, ভূরুলিয়া, কৈখালী, বুড়িগোয়ালিনী, ঈশ^রীপুর, রমজাননগর ইউনিয়ন সহ অন্যান্য ইউপিতে আমন আবাদ হয়েছে। লবনাক্ত শ্যামনগরে আমন আবাদ বেশি হওয়ার কারণ সম্পর্কে খোসালখালী গ্রামের আমন চাষি মিজানুর রহমান বলেন চিংড়ী ঘেরে বর্তমানে বেশী লাভবান না হওয়া ও আমন ধানের ফসল ভাল পাওয়ায় কৃষকরা আমন আবাদে ঝুঁকছে। মুন্সিগঞ্জ জেলেখালী গ্রামের আমন চাষি অশোক মৃধা বলেন তিনি আমন ও বোরো ধানের আবাদ দুটোই করেন। কারণ হিসাবে বলেন তিনি লাভের আশায় ঘের করে  সাদা মাছ চাষ শুরু করেছিলেন কিন্ত লাভবান না হওয়ায় সেসকল জমিতে আমন ও বোরো আবাদ করে লাভবান হচ্ছেন। উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন মন্ডল বলেন শ্যামনগর উপজেলা আবাদযোগ্য জমি রয়েছে ৩৪ হাজার ৫২৪ হেক্টর। এর মধ্যে আবাদী জমি ২০ হাজার ১৫৮ হেক্টর। বাঁকী জমি চিংড়ী চাষের মধে রয়েছে। চলতি বছরে আমন ফসল আবাদ বৃদ্ধি পাওয়ার কারণ সম্পর্কে বলেন আবহাওয়া অনুকূল থাকার কারণে। এছাড়া চিংড়ী ঘেরের জমি কৃষি ফসলের আওতায় আসা সহ ঘেরের মধ্যে ধান চাষ করা।  

শ্যামনগরে বেড়িবাঁধ সংস্কারের দাবিতে বাঁধ সুরক্ষা দলের মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা-চাউলখোলা বেড়িবাঁধের ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বেড়িবাধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙনকবলিত বেড়িবাঁধের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  খুটিকাটা জাগ্রত নারী বাঁধ সুরক্ষা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ শেলী বালার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাঁধ সুরক্ষা দলের সদস্য ময়না রানী, অঞ্জলী রানী, মুঞ্জিলা খাতুন, তাপসী রানী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, “প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা স্বাভাবিক জোয়ারের চাপে এই বেড়িবাঁধ ভেঙে কপোতাক্ষ নদীর লবণাক্ত পানি  ঘরবাড়িতে ঢুকে পড়ে। খুটিকাটা-চাউলখোলা বেড়িবাঁধটি আজ চরম ঝুঁকিপূর্ণ। একটু পানির চাপ বাড়লেই এই বাঁধ ভেঙে এলাকার সব ভেসে যাবে। আমরা আর ত্রাণ চাই না, আমরা আমাদের জানমালের নিরাপত্তা চাই।” স্থানীয় বাসিন্দা রায়হানুল ইসলাম রাহাত বলেন,  অবৈধভাবে নাইন্টি পাইপ বসিয়ে লোনা পানি ওঠা-নামা করার মাধ্যমে কৃষিজমি ও বেড়িবাঁধের ক্ষতি হচ্ছে।   তিনি অবৈধ নাইন্টি পাইপ অপসারণ ও বাঁধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা  দাবি করেন ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে রিংবাঁধ বা পর্যাপ্ত উচ্চতা ও প্রশস্ততা সম্পন্ন একটি টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করার। সুইডেন দূতাবাস ও ইউএন উইমেন’র সহায়তায় এবং ‘বিন্দু নারী উন্নয়ন সংগঠন’-এর বাস্তবায়নাধীন জেন্ডার রেসপনসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ  প্রকল্পের আওতায় গঠিত ‘খুটিকাটা জাগ্রত নারী বাঁধ সুরক্ষা দল’ এ মানববন্ধনের আয়োজন করে। উল্লেখ্য, লঘুচাপ ও জোয়ারের পানির প্রবল চাপে গত (২৮ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে কপোতাক্ষ নদের তীরবর্তী খুটিকাটা-চাউলখোলার বাঁধটির ধবস শুরু হয়।  

সাতক্ষীরায় মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার কলারোয়ায় জেলা পরিষদের উদ্যোগে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।  জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম ও দ্বিতীয় রোলধারী এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিপ্রতি দুটি করে মোট ১০টি বাইসাইকেল দেওয়া হয়েছে। এভাবে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী এ সুবিধা পেয়েছে।  তাদের মধ্যে ৪৩ জন ছাত্রী ও ৩৭ জন ছাত্র। বাইসাইকেল পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, কলারোয়া মডেল হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল, বামনখালী হাইস্কুল, চন্দনপুর হাইস্কুল ও কাজীরহাট হাইস্কুল। অনুষ্ঠানে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।  প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীরা যাতে নিজেদের মেধার বিকাশ ঘটাতে উৎসাহিত হয়, সে লক্ষ্যে জেলা পরিষদ তাদের পাশে রয়েছে। কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও
X