ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শ্যামনগরে সাতক্ষীরা পুলিশ সুপারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
শ্যামনগরে গীতা পাঠ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান
শ্যামনগরে বর্ণিল আয়োজনে ৭১টি মন্ডপে দুর্গোৎসব শুরু
শ্যামনগরে বর্ণিল আয়োজনে ৭১টি মন্ডপে দুর্গোৎসব শুরু
 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আলোকসজ্জা,সুসজ্জিত প্যান্ডেল ও বর্ণিল আয়োজনে ৭১টি মন্ডপে শারদীয়া দুর্গোৎসব শুরু হয়েছে।  শুক্রবার(১৬ অক্টোবর) মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে উপজেলার মন্ডপে মন্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভক্তবৃন্দ তথা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে।    বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল জানান চলতি বছরে উপজেলার বারটি ইউনিয়নে ৭১টি মন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের চেয়ে এবার দুর্গা পুজার মন্ডপ সংখ্যা বেড়েছে। গতবার মন্ডপ সংখ্যা ছিল ৭০টি। এবার নতুনভাবে পূজা হচ্ছে ৪টি মন্ডপে। আর গতবারে অনুষ্টিত পূজা মন্ডপ থেকে ৩টি কমে গেছে বলে জানান সাধারণ সম্পাদক । শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্ডপে আকর্ষণীয় করার লক্ষে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে মন্ডপ গুলোতে। যেমন উপজেলার আড়পাঙ্গাশিয়া রাস মন্দির প্রাঙ্গনে কর্নফুলী ট্যানেলের অনুরুপ ট্যানেলের মধ্য দিয়ে শিবদূতী মহামায়া দেবী দুর্গা প্রতিমা দর্শন, হরিনগর বাজার সার্বজনীন দুর্গা মন্ডপে আকর্ষণ ডিজিটাল লাইটিং ও ইলেকট্রনিক্স প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ সজ্জা, সোনাখালী ভৈরবনগর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে থাকছে আধুনিক আলোকসজ্জা সহ চলন্ত প্রতিমা,ভেটখালী দক্ষিণপাড়া সার্বজনীন পূজা মন্দিরে ভারতের উত্তর বঙ্গের আসামের ভৈরবী মন্দিরের অণুকরণে সু-সজ্জিত লাইটিং ও প্যান্ডেল তৈরী, নওয়াবেঁকী বড়কুপট সার্বজনীন দূর্গা মন্দিরে নবদূর্গা তৈরী করা হয়েছে,দয়ালচাঁদ সেবাশ্রম দক্ষিণ বড় কুপট সার্বজনীন মন্দিরে ভারতের ওড়িশা রাজ্যের মুক্তেশর মন্দিরের অণুকরণে ২৪ ফুট দীর্ঘ নৃসিংহ অবতারের মাঝে চিত্ররুপা প্রতিমা তৈরী, ভেটখালী দক্ষিণপাড়া সার্বজনীনপূজা কমিটি ভারতের আসামের ভৈরবী মন্দিরের অণুকরণে তৈরী করা হয়েছে।  এছাড়া বিভিন্ন মন্ডপে  দুর্গোৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলার সকল মন্ডপে সরকারি ও বেসরকারীভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সম্পাদক আরও বলেন উপজেলার বৃহৎ মন্ডপ গুলি হল নকিপুর হরিতলা সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, আড়পাঙ্গাশিয়া রাস মন্দির দুর্গা পূজা মন্ডপ, হরিনগর বাজার দুর্গা পূজা মন্ডপ, মধ্য কুলতলী দুর্গা পূজা মন্ডপ, নওয়াবেঁকী দুর্গা পূজা মন্ডপ, কুপট বৈদ্য বাড়ী ও মন্দিরঘাট দুর্গা পূজা মন্ডপ, ধূমঘাট শীলতলা দুর্গা পূজা মন্ডপ, ভেটখালী দক্ষিণপাড়া দুর্গা পূজা মন্ডপ। এদিকে দুর্গা পূজা মন্ডপ গুলোতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলা হয়েছে। প্রত্যেক মন্ডপ গুলিতে সিসি ক্যামেরা স্থাপন, বিকল্প বিদ্যুৎ জেনারেটর ব্যবস্থা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখা সহ অন্যান্য ব্যবস্থা রাখা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রত্যেকটি মন্ডপে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। মন্ডপে মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যাক স্বেচ্ছাসেবক থাকছে। পুরোহিত হরপ্রসাদ জানান এবার দুর্গা পূজার সময়সূচী অনুযায়ী ১৬ অক্টোবর শুক্রবার দুর্গা দেবীর বোধন,পূজা আরম্ভ, ১৭ ও ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টেবর মহাঅস্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার দশমী পূজা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ করে হিন্দুধর্মালম্বীদের পরিবারে উৎসবের আমেজ পড়ে গেছে। বাজারে পোষাকের দোকানগুলোতে নতুন পোষাক ক্রয় বিক্রয়ের ভীড়ও লক্ষ্য করা যাচ্ছে। ছবি-  শ্যামনগর ভেটখালী মন্ডপে সোনালী আঁশ পাটের তৈরী প্রতিমা।
শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সভা
শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও  বৃক্ষ রোপন
দুর্গাপূজা ঘিরে শ্যামনগরে মতবিনিময়, শান্তিপূর্ণ উৎসবের আহ্বান ওসির
শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন
শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ স্কাউটস শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে সোমবার(৫ অক্টোবর) দিন ব্যাপী ৬৯৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হকের সভাপতিত্বে কোর্সে উপস্থিত ছিলেন স্কাউটস শ্যামনগর উপজেলার সহ-সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহ-সভাপতি ঈদুজ্জামান ইদ্রিস, কাব লিডার মোঃ আশরাফুল ইসলাম,  স্কাউটস শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল করিম, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশিদ, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক শফিউল আযম, স্কাউট লিডার নিশিত রায়, প্রধান শিক্ষক মামুনুর রশিদ প্রমুখ। উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের একজন করে মোট ৫০জন শিক্ষক এই ওরিয়েন্টেশন কোর্সে অংশ গ্রহণ করেন।

শ্যামনগরে আমনের আবাদে নতুন রেকর্ড

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আমন ধানের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হয়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে প্রকাশ, উপজেলার বারটি ইউনিয়নে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৮৮০ হেক্টর। কিন্ত অর্জিত হয়েছে ১৭ হাজার ৯৯৫ হেক্টর। গত কয়েক বছরের চিত্রে দেখা যায় প্রতিবছর উপজেলায় আমন ফসলের আবাদ বৃদ্ধি পাচ্ছে।গত বছর আমন আবাদ হয়েছিল ১৭ হাজার ৮৮০ হেক্টর, ২০২৪ সালে আমন আবাদ হয়েছিল ১৬ হাজার ৮৩৫ হেক্টর। আবাদকৃত আমন ধানের মধ্যে রয়েছে হাইব্রিড ও উফসি জাত। স্থানীয় জাতের ধান চাষ নাই বলে জানান। হাইব্রিড ধান আবাদ হয়েছে ৫১০ হেক্টর এবং উফসি ধানের আবাদ হয়েছে ১৭ হাজার ৩৭০ হেক্টর। আবাদকৃত হাইব্রিড জাতের মধ্যে রয়েছে বায়ার-৭০০৬, ধানী গোল্ড   ও উফসি জাতের রয়েছে বিআর-১০. বিআর-১১,ব্রিধান-৫১,ব্রি-৪৯,ব্রি-৮৭,ব্রি-১০৩। বেশি চাষ হয়েছে ব্রিধান-৫১। উপজেলার মুন্সিগঞ্জ, কাশিমাড়ী, শ্যামনগর, নুরনগর, ভূরুলিয়া, কৈখালী, বুড়িগোয়ালিনী, ঈশ^রীপুর, রমজাননগর ইউনিয়ন সহ অন্যান্য ইউপিতে আমন আবাদ হয়েছে। লবনাক্ত শ্যামনগরে আমন আবাদ বেশি হওয়ার কারণ সম্পর্কে খোসালখালী গ্রামের আমন চাষি মিজানুর রহমান বলেন চিংড়ী ঘেরে বর্তমানে বেশী লাভবান না হওয়া ও আমন ধানের ফসল ভাল পাওয়ায় কৃষকরা আমন আবাদে ঝুঁকছে। মুন্সিগঞ্জ জেলেখালী গ্রামের আমন চাষি অশোক মৃধা বলেন তিনি আমন ও বোরো ধানের আবাদ দুটোই করেন। কারণ হিসাবে বলেন তিনি লাভের আশায় ঘের করে  সাদা মাছ চাষ শুরু করেছিলেন কিন্ত লাভবান না হওয়ায় সেসকল জমিতে আমন ও বোরো আবাদ করে লাভবান হচ্ছেন। উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন মন্ডল বলেন শ্যামনগর উপজেলা আবাদযোগ্য জমি রয়েছে ৩৪ হাজার ৫২৪ হেক্টর। এর মধ্যে আবাদী জমি ২০ হাজার ১৫৮ হেক্টর। বাঁকী জমি চিংড়ী চাষের মধে রয়েছে। চলতি বছরে আমন ফসল আবাদ বৃদ্ধি পাওয়ার কারণ সম্পর্কে বলেন আবহাওয়া অনুকূল থাকার কারণে। এছাড়া চিংড়ী ঘেরের জমি কৃষি ফসলের আওতায় আসা সহ ঘেরের মধ্যে ধান চাষ করা।  

শ্যামনগরে বেড়িবাঁধ সংস্কারের দাবিতে বাঁধ সুরক্ষা দলের মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা-চাউলখোলা বেড়িবাঁধের ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বেড়িবাধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙনকবলিত বেড়িবাঁধের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  খুটিকাটা জাগ্রত নারী বাঁধ সুরক্ষা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ শেলী বালার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাঁধ সুরক্ষা দলের সদস্য ময়না রানী, অঞ্জলী রানী, মুঞ্জিলা খাতুন, তাপসী রানী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, “প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা স্বাভাবিক জোয়ারের চাপে এই বেড়িবাঁধ ভেঙে কপোতাক্ষ নদীর লবণাক্ত পানি  ঘরবাড়িতে ঢুকে পড়ে। খুটিকাটা-চাউলখোলা বেড়িবাঁধটি আজ চরম ঝুঁকিপূর্ণ। একটু পানির চাপ বাড়লেই এই বাঁধ ভেঙে এলাকার সব ভেসে যাবে। আমরা আর ত্রাণ চাই না, আমরা আমাদের জানমালের নিরাপত্তা চাই।” স্থানীয় বাসিন্দা রায়হানুল ইসলাম রাহাত বলেন,  অবৈধভাবে নাইন্টি পাইপ বসিয়ে লোনা পানি ওঠা-নামা করার মাধ্যমে কৃষিজমি ও বেড়িবাঁধের ক্ষতি হচ্ছে।   তিনি অবৈধ নাইন্টি পাইপ অপসারণ ও বাঁধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা  দাবি করেন ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে রিংবাঁধ বা পর্যাপ্ত উচ্চতা ও প্রশস্ততা সম্পন্ন একটি টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করার। সুইডেন দূতাবাস ও ইউএন উইমেন’র সহায়তায় এবং ‘বিন্দু নারী উন্নয়ন সংগঠন’-এর বাস্তবায়নাধীন জেন্ডার রেসপনসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ  প্রকল্পের আওতায় গঠিত ‘খুটিকাটা জাগ্রত নারী বাঁধ সুরক্ষা দল’ এ মানববন্ধনের আয়োজন করে। উল্লেখ্য, লঘুচাপ ও জোয়ারের পানির প্রবল চাপে গত (২৮ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে কপোতাক্ষ নদের তীরবর্তী খুটিকাটা-চাউলখোলার বাঁধটির ধবস শুরু হয়।  

শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া

দুর্যোগের ঝুঁকি হ্রাস, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জরুরী পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  দুর্যোগ-পূর্ব প্রস্তুতিমূলক মাঠ মহড়া বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় এবং উত্তরণের বাস্তবায়নে অর্গানাইজেশনাল রেডিনেস অ্যান্ড ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং ফর আর্লি অ্যাকশন অ্যান্ড রেসপন্স টু হিউম্যানিটারিয়ান ক্রাইসিস প্রকল্পের আওতায় রমজাননগর ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন টেংরাখালী লাটু মেম্বারের মাঠ প্রাঙ্গণ এ মাঠ মহড়ার আয়োজন করা হয়। মাঠ মহড়ায় দুর্যোগের আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং সমন্বিতভাবে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন দিক মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়া দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি, আগাম পদক্ষেপ গ্রহণ এবং মানবিক সংকটে দ্রুত ও কার্যকর সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব প্রদান করা হয়। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী পার্থ কুমার দের সঞ্চালনায় মাঠ মহড়ার পূর্ববতী ও পরবর্তী রমজাননগর  ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিপি সদস্য রফিকুর জামান মুন্না প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি,  ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।     জানা যায়, অনুরুপভাবে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠানটি  ২৭ সেপ্টেম্বর ইউনিয়নের চাঁদনিমুখা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণ ও ২৯ সেপ্টেম্বর কৈখালী ইউনিয়নের এস আর এস মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। যেখানে সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস্) আয়োজনে বুধবার(৩০ সেপ্টেম্বর) সকালে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে  অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য ‘তুমি কেমন পৃথিবী দেখতে চাও’ এবং ‘দুর্যোগের পরে শহর ও গ্রামের চিত্র’এ দুটি বিষয়ে শিক্ষার্থীরা নিজ নিজ ভাবনা ও সৃজনশীলতার মাধ্যমে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতির নানা চিত্র তুলে ধরে। প্রতিযোগিতা পরবর্তী পুরস্কার বিতরণ ও আলোচনাসভায় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব উপকূলীয় জনপদ, পরিবেশ ও মানুষের জীবনযাত্রার ওপর পড়ছে। বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও জীবন-জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায়  শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সহ সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। এনগেজ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ অনুষ্টানে সভাপতিত্ব করেন গ্রিন ক্লাইমেট ইয়ুথ ক্লাবের উপদেষ্টা শিক্ষক ফণীন্দ্রনাথ আউলিয়া। কমিউনিটি অর্গানাইজার মোমিনুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান, সহকারী শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, সামসের সমন্বয়কারী রাম প্রসাদ মুন্ডা, কমিউনিটি অর্গানাইজার মনিকা সরকার ও হৈমন্তী রানী ,মোহাম্মদ আল-আমিন হোসেন প্রমুখ।  

শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় উইক্যান বাংলাদেশ ও নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরীর হলরুমে নাগরিক প্রকল্পের আওতায় এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এ্যাফয়ার্স কানাডা, ইউরোপিয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে অনুষ্ঠিত কর্মসূচির রালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় উপজেলা নাগরিক কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ওসিসি প্রণব কুমার বিশ্বাস, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক কাজল রায় চৌধুরী।  আলোচনা সভায় অতিথিরা তথ্য অধিকার আইন, নাগরিকের অধিকার, তথ্য অধিকার কেন গুরুত্বপূর্ণ, সরকারি দপ্তর থেকে তথ্য পাওয়ার  পদ্ধতি ও আবেদন প্রক্রিয়া, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনে তথ্য অধিকারের ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।  সংশ্লিষ্টদের মতে, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন, তথ্যপ্রদানকারী কর্মকর্তাদের দায়িত্বশীলতা এবং নাগরিকদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা গেলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  সাবেক  সহকারী অধ্যাপক শাহানা হামিদ, সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, এ্যাডভোকেট মুনসুর আলী, সাংবাদিক আনিস সুমন, জয়িতা নারী সংগঠনের পরিচালক অষ্টমী মালো, প্রাক্তন ইউপি সদস্য বেবী নাজনীন সহ উপজেলা ও ইউনিয়ন নাগরিক কমিটির সদস্যবৃন্দ।  

ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউপির নূর আলম নামে এক ব্যক্তির বিকাশ অ্যাকাউন্ট থেকে ভূল নম্বরে চলে যাওয়া ৯ হাজার ৬০০টাকা তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করে বৃহস্পতিবার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে শ্যামনগর থানা পুলিশ।   জানা যায়,সম্প্রতি নূর আলম ভূলবশত ৯ হাজার ৬০০শত টাকা অন্য একটি বিকাশ নম্বরে পাঠিয়ে দেন।  বিষয়টি বুঝতে পেরে তিনি শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেন।  পরে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারীর নির্দেশনায় এএসআই জাফর তথ্যপ্রযুক্তির সহায়তায় লেনদেনের সুত্রধরে অনুসন্ধান শুরু করেন।   অনুসন্ধানে জানা যায়,ভূল নম্বরে পাঠানো টাকা কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় একটি বিকাশ নম্বরে চলে গেছে।  পরবর্তীতে ভৈরব থানা পুলিশের সহযোগিতা ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে ৯ হাজার ৬০০টাকা উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত টাকা শ্যামনগর থানার অফিসার ইনচার্জের মাধ্যমে নূর আলমের কাছে হস্তান্তর করা হয়েছে।   নূর আলম বলেন  দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ টাকা বুঝিয়ে দিয়েছেন।  এটা একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য শ্যামনগর থানা পুলিশকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।   এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন সাধারণ ডায়রির অভিযোগের ভিত্তিতে ভূল লেনদেনের অর্থ উদ্ধারে আইনগত প্রক্রিয়া ও তথ্য প্রযুক্তির সহায়তায় অর্থ উদ্ধার করে প্রকৃত মালিককে দেওয়া হয়েছে।   ছবি- শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে ফেরত দিচ্ছেন।  

আরও
X