বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে সপ্তম বিশেষ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।
এনটিআরসিএ জানিয়েছে, গত ৪ জানুয়ারি প্রকাশিত বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম ও প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রথম প্রবেশ পর্যায়ে (এন্ট্রি লেভেল) শিক্ষক নিয়োগের এই সুপারিশ করা হয়েছে।
নিয়োগ সুপারিশকৃত প্রার্থীদের ফলাফল এনটিআরসিএ'র ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)- ২০২৬ নামক সেবা বক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীগণ স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে Login করে ফলাফল দেখতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পাবেন।
কোন নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠানপ্রধান টেকনিক্যাল কারণে এসএমএস না পেলে এনটিআরসিএ’র ওয়েবসাইটের সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)- ২০২৬ সেবা বক্স থেকে ফলাফল দেখতে পারবেন।
মন্তব্য করুন


