চীনাবাদাম শুধু নাশতার জন্যই নয়, পিনাট বাটার, বেকড খাবার, স্মুথি, সসসহ নানা রেসিপিতেও ব্যবহার করা যায়। এটি পুষ্টিতেও বেশ সমৃদ্ধ। এতে আছে প্রচুর ম্যাগনেসিয়াম, ফোলেট এবং ভিটামিন ই, যা শরীরের জন্য উপকারী।
তবে, এত পুষ্টিকর খাবার হলেও অনেকেই ভাবতে থাকেন, এটি স্বাস্থ্যের জন্য উপকারী নাকি ক্ষতিকর। বিশেষ করে পুরুষদের জন্য এটি ভালো না খারাপ তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
চলুন আজ হেল্থলাইনের প্রতিবেদন থেকে জেনে নিই কিভাবে চীনাবাদাম খেলে তা ছেলেদের জন্য নিরাপদ ও লাভজনক হতে পারে।
শক্তি ও সহনশীলতা বাড়ায়: চীনাবাদামে আছে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও ম্যাগনেসিয়াম। এগুলো শরীরকে শক্তি দেয় এবং যারা খেলাধুলা বা শরীরচর্চা করেন তাদের জন্য দারুণ।
পুরুষ হরমোনের ভারসাম্য বজায় রাখে: চীনাবাদামের জিঙ্ক এবং স্বাস্থ্যকর চর্বি টেস্টোস্টেরনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এটি পেশি গঠন, যৌন স্বাস্থ্য ও শক্তিশালী শরীরের জন্য গুরুত্বপূর্ণ।
হার্ট সুস্থ রাখতে সাহায্য করে: চীনাবাদামে থাকা ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সহায়ক।
পেশি ও হাড় মজবুত করে: প্রোটিন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় ও পেশি গঠনে সাহায্য করে।
চুল ও ত্বকের জন্য ভালো: ভিটামিন ই ও বায়োটিন থাকার কারণে চুল পড়া কমায় এবং ত্বক নরম ও উজ্জ্বল রাখে।
অতিরিক্ত খাওয়া যাবে না: চীনাবাদামে ক্যালরি বেশি। দিনে প্রায় ২০-৩০ গ্রাম বা এক মুঠো যথেষ্ট। বেশি খেলে ওজন বাড়তে পারে।
ভাজা বা লবণযুক্ত বাদাম এড়ানো ভালো: লবণযুক্ত বা ভাজা চীনাবাদাম উচ্চ রক্তচাপ বা হার্টের জন্য ক্ষতিকর হতে পারে। বরং কাঁচা বা হালকা রোস্ট করা বাদাম বেছে নিন।
অ্যালার্জির বিষয়টি মাথায় রাখুন: যাদের বাদামে অ্যালার্জি আছে, তাদের জন্য চীনাবাদাম বিপজ্জনক হতে পারে। অ্যালার্জি থাকলে একেবারেই এড়িয়ে চলা উচিত।
সকালে নাশতার পর এক মুঠো চীনাবাদাম খেতে পারেন। বিকেলে হালকা খিদে মেটাতে এটাও ভালো। সঙ্গে একটি কলা বা সেদ্ধ ডিম রাখলে সম্পূর্ণ স্বাস্থ্যকর খাবারের কম্বিনেশন হবে।
ছেলেদের চীনাবাদাম অবশ্যই খাওয়া উচিত। তবে পরিমাণ ঠিক রাখতে হবে এবং স্বাস্থ্যকরভাবে খেতে হবে। ছোট একটি খাবার, কিন্তু বড় উপকার।
মন্তব্য করুন