দরুদে ইবরাহিম বেশ ফজিলতপূর্ণ দরুদ। প্রত্যেক নামাজের বৈঠকে এই দরুদ পড়তে হয়। নামাজের বৈঠকে এ দরুদ পড়া সুন্নতে মুয়াক্কাদা। নামাজ ছাড়াও যেকোনো সময়ে দরুদ ইবরাহিম পড়া যায়। নবীজি (সা.)-এর প্রতি দরুদ পাঠ করা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠ করেন। কোরআনে আছে, ‘নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ইমানদাররা, তোমরাও তাঁর প্রতি দরুদ পাঠ করো এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো।’ (সুরা আহজাব, আয়াত : ৫৬)।
দরুদে ইবরাহিম
اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْت َعَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ
اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ
দরুদে ইবরাহিমের বাংলা উচ্চারণ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইবরাহহিমা, ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম্মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন, ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা কারাকতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম্মাজিদ।
দরুদে ইবরাহিমের বাংলা অর্থ
হে আল্লাহ, মুহাম্মদ এবং তাঁর পরিবার-পরিজনদের ওপর এমনভাবে রহমত বর্ষণ করো, যেমনভাবে করেছ ইবরাহিম ও তাঁর পরিবার-পরিজনের ওপর। নিশ্চয় তুমি মহান এবং প্রশংসিত। হে আল্লাহ, মুহাম্মদ এবং তাঁর পরিবার-পরিজনদের ওপর এমনভাবে বরকত দাও, যেমনভাবে দিয়েছ ইবরাহিম ও তাঁর পরিবার-পরিজনের ওপর। নিশ্চয় তুমি মহান এবং প্রশংসিত।’
আব্দুর রহমান ইবনে আবি লায়লা (রহ.) বলেন, ‘আমার সঙ্গে কাব ইবনু উজরার সাক্ষাৎ হলে তিনি বললেন, আমি কি সেই হাদিয়াটুকু তোমার কাছে পৌঁছাব না; যা আমি নবী (সা.) থেকে শুনেছি? আমি বললাম, অবশ্যই আপনি আমাকে সেই হাদিয়া দেন। তারপর বললেন, আমরা রাসুল (সা.)-কে জিজ্ঞেস করলাম, আপনি এবং আহলে বাইতের (আপনার পরিবার) ওপর কিভাবে সালাত বা দরুদ পাঠ করব? কেননা আল্লাহ তাআলা আমাদের আপনাকে কিভাবে সালাম জানাব তা বলে দিয়েছেন। তিনি বললেন, তোমরা বলো, ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইবরাহহিমা, ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম্মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন, ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা কারাকতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম্মাজিদ।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৩৬৯)
মন্তব্য করুন








