নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড। টেরিটরি সেলস ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড।
চাকরির ধরন : বেসরকারি।
পদ ও লোকবল : পদ একটি, লোকবল নির্ধারিত নয়।
পদের নাম : টেরিটরি সেলস ম্যানেজার।
আবেদনের যোগ্যতা : বিবিএ পাস হতে হবে। ডিলার নেটওয়ার্কের মাধ্যমে বিক্রয়-ইন এবং বিক্রয়-আউট পরিচালনায় দক্ষতা থাকতে হবে। কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়স ২৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। কর্মক্ষেত্র অফিসে। কর্মস্থল বরিশাল, কুমিল্লা, সিলেট ও টাঙ্গাইল।
বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
মন্তব্য করুন








