নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। বিজনেস এক্সপানশন বিভাগে ডেপুটি ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৭ মার্চ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : প্রাণ গ্রুপ।
চাকরির ধরন : বেসরকারি।
পদ ও লোকবল : পদ একটি, লোকবল নির্ধারিত নয়।
পদের নাম : ডেপুটি ম্যানেজার/ম্যানেজার।
বিভাগ : বিজনেস এক্সপানশন।
আবেদনের যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে। ডিস্ট্রিবিউটর কেপিআই, যৌথ ব্যবসায়িক পরিকল্পনা (জেবিপি) পরিচালনা এবং নিয়মিত কর্মক্ষমতা পর্যালোচনায় দক্ষতা থাকতে হবে। কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমার উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিসে। কর্মস্থল দেশের যেকোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
মন্তব্য করুন








