ঢাকা, বাংলাদেশ ||
সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ||

পাকিস্তান কৃত্রিম বুদ্ধিমত্তায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে

এশিয়া পোস্ট আন্তর্জাতিক

  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

পাকিস্তান ২০৩০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘোষণা দেন। তিনি জানান, এআই ইকোসিস্টেম তৈরির জন্য এ বিপুল পরিমাণ বিনিয়োগ করা হবে।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শাহবাজ শরিফ জানান, পাকিস্তান প্রযুক্তি খাতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সম্পূর্ণ প্রস্তুত। এ জন্য পাকিস্তান সরকার ২০৩০ সালের মধ্যে এআইতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। খবর জিও নিউজ

তিনি সিন্ধু এআই সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন। ওই সময় প্রাদেশিক মন্ত্রী, সৌদি আরব-তুরস্কসহ অন্যান্য দেশের প্রতিনিধিদল ও অন্যরা উপস্থিত ছিলেন।

শাহবাজ শরিফ বলেন, ডিজিটাল অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার জন্য পাকিস্তানি তরুণদের প্রস্তুত করতে সব প্রাদেশিক স্কুলের পাশাপাশি আজাদ জম্মু ও কাশ্মীর, গিলগিট-বালতিস্তান এবং বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে একটি এআই পাঠ্যক্রম চালু করা হবে।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে সারা দেশের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষতা বৃদ্ধির জন্য এক হাজারটি পূর্ণাঙ্গ সরকারি অর্থায়নের পিএইচডি বৃত্তি প্রদান করা হবে। এর মাধ্যমে পাকিস্তানে বিশ্বমানের গবেষণা সক্ষমতা তৈরি হবে এবং দেশটির জাতীয় গবেষণা কেন্দ্রগুলো ভালোভাবে গড়ে তোলা যাবে।

শাহবাজ শরিফ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার মূল লক্ষ্য হবে কৃষি, খনিজ খাত এবং যুব ক্ষমতায়নে উন্নয়নের ধারা বজায় রাখা। এখন পাকিস্তানের জনসংখ্যা প্রায় ২৪ কোটি। তাদের প্রায় ৬০ শতাংশ তরুণ। এ জনসম্পদকে আধুনিক জ্ঞান ও কৌশলে অভিজ্ঞ হতে হবে।

মন্তব্য করুন