আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি ঢাকায় দিনের তাপমাত্রা আজ কিছুটা বাড়তে পারে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত প্রধানত শুষ্ক থাকতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
এ ছাড়া আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৪ মিনিটে।
মন্তব্য করুন






