ঢাকা, বাংলাদেশ ||
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ||

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

এশিয়া পোস্ট ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪
ছবি : সংগৃহীত

আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি ঢাকায় দিনের তাপমাত্রা আজ অপরিবর্তিত থাকতে পারে।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত শুষ্ক থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

এ ছাড়া আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে এবং রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩২ মিনিটে।

মন্তব্য করুন

বসন্তে বাড়বে তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস
বসন্ত এসে গেছে। শীতের বিদায় ঘণ্টা বাজলেও তাপমাত্রায় এর প্রভাব পড়েনি এখনও। কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা না থাকায় বাড়তে পারে তাপমাত্রার পারদ। শনিবার আবহাওয়া অধিদপ্তর ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার  (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার  (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার  (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশের অবস্থা একই বিরাজ করতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর পরদিন বৃহস্পতিবার  (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে বর্ধিত পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা আরও বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
বসন্তে বাড়বে তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস
তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস
দেশের আবহাওয়া কয়েক দিন ধরেই শুষ্ক রয়েছে। আগামী সপ্তাহজুড়েও এমন অবস্থা থাকতে পারে। যার ফলে ধীরে ধীরে দেশের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।   শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।  আবহাওয়া অফিস বলছে, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আর শুরুতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সপ্তাহের শেষের দিকে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে সামান্য বাড়তে পারে। এরপর রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার সন্ধ্যা ছয়টা থেকে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সবশেষ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের পরিস্থিতি বিরাজ করতে পারে। আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 
তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস
ভোটের দিন যেমন থাকবে আবহাওয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (ভোটের দিন) সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। নির্বাচনে সব মিলিয়ে ২ হাজারের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আড়াই শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, বাকিরা ৫১টি দলের প্রার্থী। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ প্রার্থী। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২৯ প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন ৩২ প্রার্থী। সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে হওয়ায় এবার ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে একযোগে এই ভোট অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে সম্প্রতি জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। ওই আসনে পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটের দিন যেমন থাকবে আবহাওয়া
ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা
আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি ঢাকায় দিনের তাপমাত্রা আজ কিছুটা বাড়তে পারে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত প্রধানত শুষ্ক থাকতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এ ছাড়া আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৪ মিনিটে।
ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি ঢাকায় দিনের তাপমাত্রা আজ অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এ ছাড়া আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৫ মিনিটে।
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে
আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সামন্য বাড়তে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এ ছাড়া আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে এবং সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৫ মিনিটে।
ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে
তাপমাত্রা আরও বাড়তে পারে
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় শনিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া সোমবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কুয়াশা পড়ার কোনো বার্তা নেই। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে এবং সর্বোচ্চ ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে।
তাপমাত্রা আরও বাড়তে পারে
ঢাকায় তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানায় সংস্থাটি।
ঢাকায় তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
ঢাকার আবহাওয়া শুষ্ক থাকবে আজ, আকাশ আংশিক মেঘলা
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। 
ঢাকার আবহাওয়া শুষ্ক থাকবে আজ, আকাশ আংশিক মেঘলা