সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল আজ (২১ জানুয়ারি) প্রকাশ হয়েছে। এতে ৬৯ হাজার ২৬৫ জন উত্তীর্ণ হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ফলাফলের তালিকা প্রকাশ করেছে।
পরীক্ষার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট https://mopme.gov.bd/ ও শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকে সংগ্রহ করতে পারবেন।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
এবারের নিয়োগ প্রক্রিয়ায় ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে রেকর্ডসংখ্যক প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়াটি নির্ভুল ও স্বচ্ছ রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং মেধাতালিকা অনুযায়ী যোগ্যদের নির্বাচন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষাটি শুরু থেকেই নানামুখী বিতর্কে জড়িয়ে পড়ে। পরীক্ষা শুরুর মাত্র ১৫ মিনিটের মধ্যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে চলে আসা এবং ‘কেন্দ্র কন্ট্র্যাক্টে’র অভিযোগ করেছেন চাকরিপ্রার্থীরা। জালিয়াতি, ডিজিটাল নকলের প্রতিবাদে এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে অধিদপ্তরের সামনে বিক্ষোভও করেছিলেন পরীক্ষার্থীদের একটি অংশ।
মন্তব্য করুন








