
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের সভা কক্ষে এসভার আয়োজন করা হয়।
মাসিক সামান্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সাংসদ মুজিবর রহমান এমপি। এ সময় এমপি বলেন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে যে সমস্ত অনুদান প্রদান করা হয় ওই অনুদান২১ সেপ্টেম্বরের তিন থেকে চার দিন আগে প্রদান করার কথা উল্লেখ করেন । এছাড়া পূজা উপলক্ষে সার্বক্ষণিক তদারকের ব্যবস্থা গ্রহণের জন্য রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
তারা যেন তাদের অধিকার পূর্ণাঙ্গ ভাবে নিশ্চিত পালন করতে পারে তারই ব্যবস্থা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করার কথা বলেন।
কাউকে অযথা হয়রানী না করার জন্য আইন প্রয়োগের ক্ষেত্রে বিষয়টা গুরুত্বের সাথে দেখার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করেন।
তিনি উল্লেখ করেন উপজেলায় প্রকৃত চাঁদাবাজ কত যান তা অফিশিয়ালি প্রদান করার জন্য বলেন। যারা এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনগত বিধি ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি উল্লেখ করেন।
পুরো এলাকাসহ উপজেলার কোথাও যেন ছিনতাইয়ের ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রাখার জন্য সকলের সার্বিক সহজতা কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতি বলেন, উপজেলার সকল প্রকার দুর্নীতি চুরি ছিনতাইসহ সকল অপকর্ম বন্ধের জন্য আইন-শৃঙ্খলা কমিটির সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। কারু একার পক্ষে উপজেলার প্রতিটি অঞ্চল থেকে দুর্নীতি রোধ করা সম্ভব নয়। উপজেলার যেখানেই কোন প্রকার অনিয়ম দুর্নীতির তথ্য পাওয়া যাবে সেই তথ্য তাকে জানালে তিনি তাৎক্ষণিক বিষয়টি দেখার সহ প্রয়োজনীয় আইনগত সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
ঘন ঘন লোডশেডিং এ বিষয়ে তিনি উল্লেখ করেন কি কারণে এত ঘন ঘন লোডশেডিং হয় এবং কিভাবে জনগণকে ঘন ঘন লোডশেডিং থেকে পরিত্রান করা যায় সেই বিষয় নিয়েও উপজেলার তিনটি পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ডেপুটি ম্যানেজারের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় উপজেলা আইন-শৃঙ্খলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মোবাইলে অনলাইন জুয়া, শারদীয় দর্ঘাপুজা, ডেঙ্গু - হামের টিকা, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌন হয়রানি, মোবাইল কোর্ট পরিচালনা, খাদ্যে ভেজাল রোধ, অবৈধ ক্লিনিক বন্ধকরণ, যানজট রোধ, লোডশেডিং, নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধ বিষয়ে ব্যাপক আলোচনা করে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচও) সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, কালিয়াকৈর থানা অফিসার্স ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম পিপিএম, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মাকসুদুন্নবী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডিপি হেলাল উদ্দিন, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনম খলিলুর রহমান ইব্রাহিম, কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী সাইজ উদ্দিন আহমদ, মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেন, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।




