
গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে ইলেকট্রিক শক দিয়ে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে বুধবার (৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম ফখরুল হোসাইন। এ সময় মাছ শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে বিনষ্ট করা হয়। তবে অভিযান টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার সম্পূর্ণ অবৈধ ও জলজ পরিবেশের জন্য ক্ষতিকর। এতে মাছের পাশাপাশি অন্যান্য জলজ প্রাণী ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। মৎস্যসম্পদ ও জলজ পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কালিয়াকৈর উপজেলা মৎস্য অফিস ার নাজমুল হুদা, থানা পুলিশ ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ।




