ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সৌদিতে সড়ক দুর্ঘটনায় আহত আনোয়ার মারা গেছেন
ঝালকাঠিতে লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবস পালিত  
সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯
সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯
ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনাকালে স্পিডবোর্ট দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন।  শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে বোর্টচালক মো. আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা মৎস্য দফতর সুত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর নেতৃত্বে কংসার দিঘির পাড়সংলগ্ন নদীতে মৎস্য অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় ইউএনওসহ অভিযানে অংশ নেওয়া সদস্যরা স্পিডবোর্টেকরে নদীতে টহল দিচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্পিডবোটটির গিয়ারে ত্রুটি দেখা দিলে দ্রুতগতিতে নদীর পাড়ে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউএনওর মাথায় পাঁচটি সেলাই দেন। অন্য আহতদেরও চিকিৎসা দেওয়া হয়। অভিযানে ইউএনও প্রতীক কুমার কুণ্ডু, আনসার সদস্য জসিম ও রেজাউল, চালক মো. আশরাফুল, ‘ভলান্টিয়ার্স অব নলছিটি' নামের স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের সদস্য শাহাদাত ফকির, জিসান, মিল্লাত, সিফাত, রায়হান, আহত হয়।
রাজাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঝালকাঠিতে দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন ১ হাজার ১ শত ৩৮ আনসার ও ভিডিপি সদস্য  
রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের মানববন্ধন
রাজাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি নজরদারি

শারদীয় দুর্গোৎসবকে বরণ করে নিতে ঝালকাঠিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও প্রতিমা তৈরির কাজ শেষ করছেন কারিগররা, কোথাও চলছে মণ্ডপ সাজানো ও আলোকসজ্জা। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। এদিকে, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এ বছর জেলায় ১৬০টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, দুর্গাদেবীর প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে। মণ্ডপগুলোকে দৃষ্টিনন্দন করে তুলতে চলছে নানা আয়োজন। পূজার দিনগুলোতে দর্শনার্থীদের আকৃষ্ট করতে আলোকসজ্জাসহ বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। অন্যদিকে, উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। এ লক্ষ্যে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পূজা উদ্‌যাপন পরিষদের সঙ্গে কয়েক দফা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। আগামী শুক্রবার সন্ধ্যার পর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এরপর যথারীতি অনুষ্ঠিত হবে পূজার অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান। ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গোৎসব সম্পন্ন হবে—এমন প্রত্যাশা আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের। ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে জেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। প্রতিটি পূজামণ্ডপে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পূজামণ্ডপগুলোতে নজরদারি করা হবে।#

কাঁঠালিয়ায় দুর্গাপূজার আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

ঝালকাঠির কাঁঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর)  সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।   সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। এতে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জোবায়ের হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা, মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। এ সময় পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস ​

​ঝালকাঠির কাঁঠালিয়ায় বিশখালী নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ ইলিশ ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করে উপজেলা প্রশাসন। ​আজ মঙ্গলবার দিনব্যাপী কাঁঠালিয়া উপজেলার বিশখালী নদী ও এর আশপাশের বিভিন্ন পয়েন্টে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ​উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ ও দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় সরকারঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ তৎপরতা চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নদী থেকে অবৈধ জালগুলো জব্দ করা হয়। ​পরবর্তী সময়ে বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। তাঁর উপস্থিতিতে জব্দ করা জালগুলোতে আগুন ধরিয়ে ধ্বংস করা হয়। ​প্রতিবেদন অনুসারে, মা ইলিশ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া সরকারি এই বিশেষ নিষেধাজ্ঞা ও সংরক্ষণ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে। ​অভিযানের বিষয়ে কাঁঠালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, "দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় আমাদের অবস্থান শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স)। নিষিদ্ধ কারেন্ট ও অবৈধ জালের ব্যবহার বন্ধে কাউকে ছাড় দেওয়া হবে না। মা ইলিশ রক্ষায় আমাদের এ ধরনের কঠোর তদারকি ও অভিযান পুরো অভিযানজুড়ে অব্যাহত থাকবে।" ​আজ বিকেলে প্রকাশ্যে জাল ধ্বংস করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা ছাড়াও স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. কিশোর মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকন, মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী জমাদ্দার এবং ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. রাজিব খান। ​অভিযান ও জাল ধ্বংসকালে স্থানীয় মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

কাঁঠালিয়ায় শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় ​

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল। ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন এতে সভাপতিত্ব করেন। ​প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম জামাল বলেন, “জবাবদিহির বাইরে কেউ নন—এমনকি আমিও নই। শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের মানসম্মত পড়াশোনার ওপর জোর দিতে হবে।” শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বহুমুখী জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবসাকে আরও আধুনিক ও উন্নত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ​উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মো. ওমর ফারুক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান এবং একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম। ​রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকন এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদীন। ​শিক্ষকদের মধ্য থেকে আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক অরবিন্দ হাওলাদার, মো. কামরুজ্জামান পলাশ, মো. কবির হোসেন ও মো. বাবুল হাওলাদার; অধ্যক্ষ মাওলানা মো. ওবায়দুল হক অদুদ ও আব্দুল হালিম, এ কে এম কামরুজ্জামান এবং প্রফেসার মো. সাইদুর রহমান। ​সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধীজন ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু

ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামে এক নারী কয়েদির মৃত্যু হয়েছে।  সোমবার (১২ অক্টোবর) রাতে অসুস্থ বোধ করলে তাকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। ঝালকাঠি জেলা কারাগারের সুপার মো. বিকাশ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কাজল রেখাকে হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কারাগার সূত্রে জানা যায়, কাজল রেখা নলছিটি উপজেলার ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী। তিনি একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ছিলেন। নলছিটির মোল্লারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছিল। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। এ বিষয়ে ঝালকাঠি জেল সুপার মো. বিকাশ রায়হান বলেন, দীর্ঘদিন মাদক গ্রহণের অভ্যাস থাকলে তা বন্ধ করার পর কিছু ক্ষেত্রে মাদক প্রত্যাহারজনিত উপসর্গ দেখা দিতে পারে। কাজল রেখার অসুস্থতার সময় এ ধরনের উপসর্গ দেখা গিয়েছিল বলে মনে হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

রাজাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ঝালকাঠির রাজাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র্যালি, অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা  রিফাত আরা মৌরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল বশার, রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবুল কালাম আজাদ, আবদুর রহিম বক্তব্য রাখেন। সভায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগকালীন সময়ে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।  

কাঠালিয়ায় রুম টু রিডের ‘পড়া খেলা উৎসব’, বিজয়ীদের পুরস্কার বিতরণ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৩৩ নম্বর আমুয়া স্টিমার ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক সংস্থা রুম টু রিডের সহযোগিতায় ‘পড়া খেলা উৎসব’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়। শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধি এবং আনন্দময় পরিবেশে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে জামান এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহম্মেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউপিইটিসির মো. আনিসুর রহমান ও মো. আকবর হোসেন, কাঠালিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন এবং রুম টু রিডের লিটারেসি অফিসার মুশফিকুর রহমান, আবু বকর ও কফিল উদ্দিন। উৎসবে শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী পঠন, লেখা ও ভাষাগত দক্ষতা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রাক-প্রাথমিকের শিশুদের জন্য ছবি আঁকা ও রং করার কার্যক্রম রাখা হয়। প্রথম শ্রেণির শিক্ষার্থীরা খালি ঘরে সঠিক বর্ণ বসিয়ে লেখা, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা বর্ণ দিয়ে শব্দ তৈরি এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা শব্দ দিয়ে বাক্য গঠনের খেলায় অংশ নেয়। এ ছাড়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনুচ্ছেদ পড়ে তিনটি প্রশ্নের উত্তর লেখার প্রতিযোগিতা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভুল বানান শনাক্ত করে সঠিকভাবে লেখার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের ওয়াটার ফিল্টার, পেনসিল বক্স, রঙিন পেনসিল, জ্যামিতি বক্স ও হার্ডবোর্ড দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষক, অতিথি ও অভিভাবকেরা জানান, এ ধরনের আনন্দভিত্তিক শিক্ষা কার্যক্রম শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের পঠন দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে। রুম টু রিডের সহযোগিতায় আয়োজিত এ উৎসব শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলেও তাঁরা উল্লেখ করেন।

আরও
X