ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
কাঁঠালিয়ায় দুর্গাপূজার আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা
কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস ​
কাঁঠালিয়ায় শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় ​
কাঁঠালিয়ায় শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়  ​
​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল। ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন এতে সভাপতিত্ব করেন। ​প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম জামাল বলেন, “জবাবদিহির বাইরে কেউ নন—এমনকি আমিও নই। শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের মানসম্মত পড়াশোনার ওপর জোর দিতে হবে।” শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বহুমুখী জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবসাকে আরও আধুনিক ও উন্নত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ​উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মো. ওমর ফারুক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান এবং একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম। ​রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকন এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদীন। ​শিক্ষকদের মধ্য থেকে আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক অরবিন্দ হাওলাদার, মো. কামরুজ্জামান পলাশ, মো. কবির হোসেন ও মো. বাবুল হাওলাদার; অধ্যক্ষ মাওলানা মো. ওবায়দুল হক অদুদ ও আব্দুল হালিম, এ কে এম কামরুজ্জামান এবং প্রফেসার মো. সাইদুর রহমান। ​সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধীজন ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
কাঠালিয়ায় রুম টু রিডের ‘পড়া খেলা উৎসব’, বিজয়ীদের পুরস্কার বিতরণ
কাঁঠালিয়ায় নদী থেকে নিখোঁজ কিশোরের ভাসমান লাশ উদ্ধার ​
কাঁঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘পড়া খেলা উৎসব’
ছৈলার চরে তৈরি হবে সাংস্কৃতিক ভিলেজ, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ​
কাঁঠালিয়ায় ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৩ জন। ​শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার কৈখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের ফিরোজ কসমেটিকসের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানপাটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁঠালিয়া ও পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ​অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফিরোজের কসমেটিকসের দোকান, মন্টু ইলেকট্রনিক্স, লিটন মুন্সীর মুদির দোকান, সবুজ খানের কসমেটিকসের গুদাম, হাসান মৃধার অপটিক্যাল ফাইবারের অফিস, লিটন মুদির দোকান, মতি মোল্লার মুদির দোকান, বিমলের মুদির দোকান ও বেকারি, আব্দুল কাদেরের টিভি সার্ভিসিং সেন্টার এবং আরো দুটি গুদামঘর। ​কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ অনুসন্ধানের পর জানা যাবে। ​অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত আর্থিক সহায়তা প্রদান এবং নতুন ঘর তোলার জন্য ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন।

কাঠালিয়ায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ পর্যন্ত সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এক সুধী সমাবেশের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চলাচলের অযোগ্য এই ব্যস্ততম সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এটি সংস্কার হলে আমুয়া জিরো পয়েন্ট থেকে শিক্ষার্থীদের কলেজে আসা-যাওয়াসহ সর্বসাধারণের যাতায়াত অনেক সহজ ও সময়বান্ধব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল বলেন, "এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতেই অগ্রাধিকার ভিত্তিতে এই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।" অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন, উপস্থিত ছিলেন,উপজেলা  বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীন,   বিএনপি'র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এলাকার সার্বিক উন্নতি, দেশ ও জাতির মঙ্গল এবং সড়কের নির্মাণকাজ যেন সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন হয়—সে প্রার্থনা জানিয়ে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠি জেলার  কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহষাপতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায়  কাঁঠালিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ব্যবসায়ী মো. মামুনের গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। পরে সেখান থেকে মোট ৬৩ কেজি পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন মজুত ও ব্যবসার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে বরিশাল পরিবেশ অধিদপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট  বলেন পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুত ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এক বাজার ব্যবসায়ী  জানান  নিষিদ্ধ পলিথিনের ব্যবহার কমাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে পরিবেশ দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

বিরোধের অবসান, মমিন উদ্দিন বিদ্যালয় চ্যাম্পিয়ন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা কেন্দ্রিক বিরোধ ও ক্ষোভের অবসান ঘটেছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় বিশিষ্টজনদের মধ্যস্থতায় বিষয়টির সুষ্ঠু সমাধান শেষে পুনরায় অনুষ্ঠিত খেলাধুলার মধ্য দিয়ে আনন্দের আবহে প্রতিযোগিতা শেষ হয়েছে।  এতে কাঁঠালিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে, পূর্ব পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। এর আগে ৭ সেপ্টেম্বর কাবাডি ও হ্যান্ডবল খেলায় প্রতিপক্ষের হামলা ও অশোভন আচরণের অভিযোগ এনে বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানান পূর্ব পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে কাঠালিয়া উপজেলা প্রশাসন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মকবুল হোসেনের প্রত্যক্ষ উদ্যোগে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতিতে উভয় স্কুলের বিরোধের একটি সুনির্দিষ্ট ও শান্তিপূর্ণ মীমাংসা করা হয়। মীমাংসার পর পুনর্অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় পূর্ব পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ৩০ পয়েন্ট এবং কাঁঠালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় ২৭ পয়েন্ট অর্জন করে। ফলে পূর্ব পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার  ভূমি, মিতু রানী বল, একাডেমি সুপারভাইজার আমিনুল ইসলাম, কাঠালিয়া তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ সাইদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাসিব ভুট্টো,  মমিনউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ হাওলাদার, কাঠালিয়া পাইলট বালিকা  উচ্চ  বিদ্যালয় এর প্রধান শিক্ষক জাকির হোসেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ বাদল হাওলাদার, শিক্ষক ও স্থানীয় সুধীজনের এই সময়োপযোগী হস্তক্ষেপে ক্ষোভ কাটিয়ে ইতিবাচক পরিবেশে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

কাঁঠালিয়ায় খেলাধুলার বিরোধে ছাত্রীদের ওপর হামলার অভিযোগ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে কাবাডি ও হ্যান্ডবল খেলায় অংশগ্রহণ করে পূর্ব পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। খেলায় অংশ নেওয়ার সময় প্রতিপক্ষ কাঁঠালিয়া পাইলট গার্লস স্কুলের কিছু ছাত্রী ও অভিভাবক তাদের ওপর হামলা চালায় এবং অশোভন আচরণ করে। উক্ত হামলায় পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রী আহত হয় এবং পরবর্তীতে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। আহত ও ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে রয়েছে— আসমা আক্তার, জান্নাতী আক্তার, মীম আক্তার, সুমাইয়া আক্তার, রিয়া মনি, সুমাইয়া আক্তার, শাফিমা আক্তার ও রিয়া মনিসহ অন্যান্যরা। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক কাউসার তালুকদার জানান ঘটনাটির দুঃখজনক এর কোন বিচার না পেলে স্কুলে লেখাপড়া বন্ধ করে দেব।  ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীরা স্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্রের মাধ্যমে কাঁঠালিয়ার উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুমর্জি কামনা করেছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, মনিশঙ্কর বেপারী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন বলেন উপজেলা একাডেমী সুপারভাইজারকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

বজ্রপাতে কৃষকের মৃত্যু, কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক মানবিক সহায়তা ​

​ঝালকাঠির কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন (৪২) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে নিহতের দাফন-কাফনের জন্য মানবিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন দক্ষিণ চেচঁরী গ্রামের মো. হারুন খানের ছেলে। ​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দক্ষিণ চেঁচরী গ্রামে নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন দেলোয়ার হোসেন। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত ও পরে মারা যান। ​ঘটনাটি কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে দাফন-কাফন ও জরুরি প্রয়োজনের জন্য মানবিক সহায়তা প্রদানের নির্দেশ দেন। ​উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে নিহতের ছোট ভাই গ্রাম পুলিশ মো. রুবেল খানের হাতে মানবিক সহায়তার ১০ হাজার টাকার এই চেক তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. যোবায়ের হোসেন। ​স্বজনের আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন পরিবারটি চরম বিপাকে পড়েছিল। দুর্যোগের এই মুহূর্তে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা পাওয়ায় পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেল

কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, যুবদলের সদস্যসচিব জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক আশিকুর রহমান আশিক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাসিব ভুট্টোসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আরও
X