ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের মানববন্ধন
রাজাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ
রাজাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
রাজাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ঝালকাঠির রাজাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র্যালি, অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা  রিফাত আরা মৌরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল বশার, রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবুল কালাম আজাদ, আবদুর রহিম বক্তব্য রাখেন। সভায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগকালীন সময়ে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।  
রাজাপুরে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
রাজাপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক -২
রাজাপুরে "গ্রামীন উন্নয়নে পর্যটন" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
রাজাপুরে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা উদ্ধোধন
রাজাপুরে ১০ ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে ১০টি ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি আব্দুল মালেক ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরবাঘড়ি এলাকার মোঃ বাবলু মৃধার ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল মালেক ফরাজী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ফুলহার গ্রামের নূর মোহাম্মদ ফরাজীর ছেলে। পুলিশ জানায়, আব্দুল মালেক ফরাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১০টি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে রাজাপুর থানায় নেওয়া হয়। পরে পুরোনো মামলাগুলোতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল মালেক ফরাজীকে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

রাজাপুরে টাইলস মিস্ত্রি ও পরিবারের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে টাইলস মিস্ত্রি মেহেদী হাসান ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে গালুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন সোহেল শরীফ, রুহুল আমীন শরীফ, আইউব আলী শরীফ, হনুফা বেগম ও জিহাদ হোসেন। মানববন্ধনে বক্তারা বলেন, মেহেদী হাসান ও তাঁর পরিবারের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. সাইফুল ইসলাম ও পরিচ্ছন্নতাকর্মী মোছা. সালমা বেগমের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে চাকরি থেকে বরখাস্তের দাবিও জানান আন্দোলনকারীরা। বক্তারা আরও বলেন, হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত তদন্ত শেষ করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বক্তারা। উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর রাতে জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে মেহেদী হাসান ও তাঁর পরিবারের বসতঘরে হামলার ঘটনা ঘটে। এতে পরিবারের পাঁচ সদস্য আহত হন। এ সময় ১৪ বছর বয়সী এক কিশোরকে তুলে নিয়ে আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।

রাজাপুরে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে মতবিনিময় সভা

ঝালকাঠির রাজাপুরে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ২৪ সেপ্টেম্বর দুপুর ১২ টায় স্কুল চত্তরে এই আয়োজন করেন।  রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক নান্টু, রাজাপুর উপজেলার বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম রেজা সজীব, অত্র স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তানভির রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম,  রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামাল, রাজাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকা।  সভায় বক্তারা, বাল্যবিবাহ রোধে বিভিন্ন পদক্ষেপ প্রহনের কথা বলেন। এবং এমনটা করলে কি ক্ষতি হয় তা উপস্থিত সকলকে বোঝানোর চেষ্টা করেন। এছাড়াও মাদকের করাল থাবা থেকে বাচার উপায় নিয়েও আলোচনা করেন। এসময় অন্যান্যের মধ্যে শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।

সাব-রেজিস্ট্রি অফিসে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ, এমপির আকস্মিক পরিদর্শন

ঝালকাঠির রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা জানতে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই অফিস পরিদর্শনে যান ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য  রফিকুল ইসলাম জামাল। বিকেল সাড়ে ৩টার দিকে সাংবাদিক, পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসে প্রবেশ করেন তিনি। সেখানে জমি রেজিস্ট্রির খরচ নিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলেন। এ সময় জমি গ্রহীতা মোঃ জাকির হোসেন জানান, তিন লাখ টাকায় একটি জমি কেনার পর দলিল রেজিস্ট্রির জন্য দলিল লেখক মোঃ আলকাজ হোসেনকে ৩৬ হাজার টাকা দিয়েছেন তিনি। বিষয়টি শুনে এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, তিন লাখ টাকার জমির ক্ষেত্রে এ পরিমাণ টাকা নেওয়া সরকারি নির্ধারিত রেজিস্ট্রি খরচের চেয়ে বেশি কি না, তা খতিয়ে দেখা দরকার। পরে তিনি সাব-রেজিস্ট্রারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। তবে দলিল লেখক আলকাজ হোসেনের দাবি, ‘দলিল খরচ বাবদ আমি ৩০ হাজার টাকা নিয়েছি। বাকি ছয় হাজার টাকা জাকির হোসেন বাইরে থেকে দাখিলা সংগ্রহ করতে খরচ করেছেন।’ রাজাপুর সাব-রেজিস্ট্রার (খণ্ডকালীন) মোঃ মেহেদী হাসান জানান, অভিযোগের বিষয়ে দলিল লেখক আলকাজ হোসেনকে শোকজ করা হয়েছে। এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, ‘রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ বিভিন্ন সময় পেয়েছি। বিশেষ করে ছোট জমিদাতা ও গ্রহীতাদের কাছ থেকে এ ধরনের অভিযোগ আসছে। বিষয়টি সরাসরি দেখতেই অফিসে এসেছি।’ তিনি বলেন, দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। দলিলদাতার পাশাপাশি গ্রহীতার কাছ থেকেও কত টাকা নেওয়া হয়েছে, তা জানতে হবে। প্রয়োজনে বিষয়টি তদারকিতে একটি টিম গঠন করা হবে। পরিদর্শনের সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুম বিল্লাহ পারভেজ, সদস্যসচিব সৈয়দ নাজমুল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ, সদস্যসচিব মোঃ রিয়াজ হোসেন খানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝালকাঠির রাজাপুরে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ২৭ জন ও এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৩৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি কৃতী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহিদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকতার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল। পরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্থানে গাছের চারা ইউপি চেয়ারম্যানদের মধ্যে বিতরণ ও রোপণ করা হয়।  

রাজাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

ঝালকাঠির রাজাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন উপজেলা প্রশাসন। শনিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করার পরেই উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা উপজেলা পরিষদ চত্বর পরিস্কার করার মধ্য দিয়ে এ অভিযান শুরু করেন। এর পূর্বে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান মন্ত্রীর উদ্ধোধনী অনুষ্ঠান প্রজক্টরের মাধ্যমে দেখানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আবুল খায়ের মাহমুদ, বিআরডিপি মোঃ ফিরোজ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকা, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহনাজ পারভীন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা জনস্বস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফারহানা ইসলাম, রাজাপুর থানা পুলিশের প্রতিনিধি এসআই মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্স ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।  

রাজাপুরে খাল দখলের অভিযোগ, তদন্তে মিলল ভরাটের প্রমাণ

ঝালকাঠির রাজাপুরে সরকারি রেকর্ডভুক্ত খাল মাটি দিয়ে ভরাট করে দখলের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে নকশা ও সার্ভেয়ার নিয়ে সরেজমিনে তদন্ত করে খালের সীমানা নির্ধারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজিব উপস্থিত ছিলেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাতুরিয়া ইউনিয়নের জেএল নম্বর-১ সাতুরিয়া মৌজার বিএস রেকর্ডভুক্ত ৩৮১৩ ও ৩৮৩২ নম্বর দাগের সরকারি খালের পশ্চিমাংশ মাটি দিয়ে ভরাট করে দখল করা হয়েছে। সেখানে পাকা দালান, বসতবাড়ি ও বাগান গড়ে তোলার অভিযোগ রয়েছে। খালটি দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে গত ২৫ এপ্রিল জেলা প্রশাসকের কাছে আবেদন করেন সাতুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন খন্দকার। স্থানীয় মোঃ সমশের আলী বলেন, ২০০৮ সালে জানে আলম নামে এক ব্যক্তি ওই এলাকায় পুকুর খনন করেন। সেই পুকুরের মাটি দিয়ে সাবেক সেনা সদস্য মোঃ লুৎফুর রহমান খালটি ভরাট করেন। তখন খালটি মরা অবস্থায় ছিল।  ইউএনও রিফাত আরা মৌরি বলেন, সরেজমিন তদন্তে খাল ভরাটের সত্যতা পাওয়া গেছে। পরিমাপ করে খালের সীমানা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা চাওয়া হবে এবং নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও
X