ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
স্ত্রীর পরকীয়ার অভিযোগে ন্যায়বিচারের আশায় মামলা
শার্শায় স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিতে ইউনিয়নের নেতাকর্মী ও বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখরিত র‍্যালিটি বেনাপোলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়নের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন বিএনপির শার্শা উপজেলা শাখার শ্রমবিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সাধারণ সম্পাদক মো. শহিদ আলী এবং ইউনিয়নের সহসভাপতি তবিবুর রহমান তবি। র‍্যালি শেষে ইউনিয়ন কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে দেশের মানুষের অধিকার,গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দল ও সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা। বক্তারা জুলাই-আগস্টের কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলন প্রসঙ্গে বলেন, সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্নভাবে ছাত্র-জনতাকে উৎসাহ ও সাহস জুগিয়েছেন। তাঁর বক্তব্য স্বৈরাচারের বিরুদ্ধে জনমত গঠনে ভূমিকা রেখেছে বলেও তারা দাবি করেন। তারা বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি নেতাকর্মীদের নতুন করে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করার দিন। পাশাপাশি শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলেও জানান বক্তারা। অনুষ্ঠানে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
বেনাপোল পৌরসভা নির্বাচন: মেয়র প্রার্থী ইমদাদের ব্যাপক গণসংযোগ
শার্শার বাহাদুরপুর চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান আসাদের নির্বাচনী প্রচারণা
মাদক উদ্ধারে বিশেষ অবদানে পুরস্কৃত শার্শা থানার সেকেন্ড অফিসার আশীষ 
শার্শার কায়বা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শহিদুল ইসলাম
অসুস্থ নেতাকর্মীদের দেখতে বাসায় গেলেন বিএনপি নেতা আশরাফুল আলম বাবু

যশোরের শার্শা উপজেলা নিজামপুর ইউনিয়ন বিএনপির অসুস্থ ও আহত দুই নেতাকর্মীকে খোঁজখবর নিতে বাসায় গিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু। শনিবার (২২  আগষ্ট) বিকালে উপজেলার নিজামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনসার আলী,নিজামপুর ইউনিয়ন বিএনপির ৮ ওয়ার্ড আব্দুল ওয়াহেদ নান্নু দলীয় দুই নেতাকর্মীকে দেখতে যান। এ সময় তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। অসুস্থ নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু বলেন, দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে বিএনপি সবসময় পাশে রয়েছে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শার্শায় বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বাতিলের দাবিতে মানববন্ধন

যশোরের শার্শা উপজেলার নাভারণে বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য ঘোষিত এডহক কমিটির সভাপতি তানজির ইসলাম খান কনির পদ বাতিলের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছেন এলাকার সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  আয়োজকদের দাবি, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে তানজির ইসলাম খান কনির নিয়োগ নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করে বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন তারা। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ পদে এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া প্রয়োজন, যিনি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের কাছে গ্রহণযোগ্য এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম।  কিন্তু সদ্য ঘোষিত এডহক কমিটির সভাপতি নিয়ে স্থানীয়ভাবে যে বিতর্ক তৈরি হয়েছে, তা বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন তারা। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অভিভাবক, শিক্ষানুরাগী ও সচেতন নাগরিকরা অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনা, প্রয়োজনীয় তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয়দের মতে, একটি নারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটি নিয়ে কোনো ধরনের বিতর্ক তৈরি হলে এর প্রভাব সরাসরি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে পড়তে পারে। তাই ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও ভবিষ্যৎ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কমিটি গঠনের দাবি তাদের। এলাকাবাসীর প্রত্যাশা, মানববন্ধনের মাধ্যমে উত্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং কোনো পক্ষপাত ছাড়াই বিষয়টি যাচাই করে গ্রহণযোগ্য ও আইনসম্মত সিদ্ধান্ত নেবে। এতে বিদ্যালয়কে ঘিরে চলমান আলোচনা ও বিতর্কের অবসান ঘটার পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশও নিশ্চিত হবে বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।

আরও
X