ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
দেওয়ানগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত ভারতীয় মদ উদ্ধার
ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এমপি সুলতান মাহমুদ বাবুর মতবিনিময়
জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে সিভিএ বাস্তবায়নকারী গ্রুপের সদস্যদের প্রশিক্ষণ
জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে সিভিএ বাস্তবায়নকারী গ্রুপের সদস্যদের প্রশিক্ষণ
জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ) বাস্তবায়নকারী গ্রুপের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ইসলামপুর এবং মেলান্দহ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ) বাস্তবায়নকারী পাঁচটি গ্রুপের উদ্যোগে ১০টি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয়। সিভিএ ওয়ার্কিং গ্রুপের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সেবাসমূহ যথাযথভাবে প্রাপ্তি নিশ্চিত করার উদ্দেশ্যে যোগাযোগ শক্তিশালী করা এবং পূর্ববর্তী পরিকল্পনার বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, স্থানীয় কৃষক, কিশোর-কিশোরী, সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রশিক্ষণে বক্তব্য রাখেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. খলিল উল্লাহ, আবিদ হাসান, রবিউল আউয়াল, আব্দুস সামাদ, রাশিদুল হাসান, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার জহুরুল ইসলাম, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানাসহ প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নেই: বিমান মন্ত্রী মিল্লাত
অন্তর্বর্তী সরকার  অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী মিল্লাত
দেশকে রক্ষা করতে ব্যাপকভাবে বনায়নের বিকল্প নেই: ড. নিলোফার চৌধুরী মনি এমপি
মেলান্দহে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

জামালপুরের বকশীগঞ্জে " ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।  মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের উদ্যোগে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  আলোচনা সভায় দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ে মহড়া দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। 

১০ এতিমের আজীবন দায়িত্ব নিলেন প্রবাসী রাজিব সরকার

জামালপুর সদরের নান্দিনায় ১০ জন এতিম শিশুর আজীবনের দায়িত্ব নিয়েছেন মালয়েশিয়া প্রবাসী রাজিব সরকার। একই সঙ্গে এতিম ও অসহায়দের মধ্যে ইসলামিক কিতাব বিতরণ করা হয়েছে। রোববার রাতে নান্দিনার বাঁশহাটা এলাকায় রাজিব সরকারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও নওয়াব হোসেন জুয়েলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা। অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসী রাজিব সরকার বলেন, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পেরে তিনি আনন্দিত। ১০ জন এতিমের আজীবন দায়িত্ব নিয়েছেন তিনি। তাদের প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করারও আশ্বাস দেন রাজিব সরকার। এ সময় তিনি সবার দোয়া কামনা করেন। পরে এতিম ও অসহায়দের হাতে ইসলামিক কিতাব তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া পরিচালনা করেন নান্দিনা বড় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো. আবু ইউসুফ।

ইসলামপুরে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের আওতায় মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ইসলামপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে কমিউনিটি মার্কেট এজেন্ট, পিজি লিডার ও নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের অংশীদারত্বে GESMIN প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের এগ্রিকালচার স্পেশালিস্ট পরিমল সরকার, জেসমিন প্রকল্পের ইসলামপুর উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খলিল উল্লাহ, আব্দুস সামাদসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাটির নমুনা সংগ্রহের সঠিক পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়, যাতে কৃষিজমির মাটির গুণাগুণ নিরূপণ এবং ফসল উৎপাদনে উপযুক্ত ব্যবস্থাপনা গ্রহণে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেন।

বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জে "রেইনস " প্রকল্পের ২০২৬-২৭ বৎসরে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী পরিকল্পনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। কর্মপরিকল্পনা অনুষ্ঠানে রেইনস প্রকল্প ও পুষ্টি কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো. মাহবুবুল আলম।  পুষ্টি কর্মপরিকল্পনায় বিভিন্ন ইউনিয়নের মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের সদস্য, জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মী, গণমাধ্যম কর্মীরা ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।   জনজীবনে পুষ্টির গুরুত্ব ও কিভাবে পুষ্টির ঘাটতি পূরণ করা যায় তা নিয়ে ২০২৬-২৭ বৎসরের জন্য বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।  বিশেষ করে শিশুদের পুষ্টির ওপর জোর দিতে বলা হয়। এসময় গ্রুপ ভিত্তিক পর্যালোচনা ও পুষ্টি বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন অংশগ্রহণ কারীরা।

ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

জামালপুরের ইসলামপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছে শতাধিক তরুণ শিক্ষার্থী। শনিবার (১০ অক্টোবর) বিকালে ইসলামপুর উপজেলা পরিষদের কেন্দ্রীয় অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও ইসলামপুর কৃতী শিক্ষার্থী সম্মাননা পরিষদের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সাফল্যকে সম্মান, স্বপ্নকে করি জয়-মেধার দীপ্তিতে আলোকিত হোক ভবিষ্যৎ, শিক্ষার্থীর সাফল্যে গড়ুক সমৃদ্ধ জাতি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ জীবনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানো হয়। ইসলামপুর কৃতী শিক্ষার্থী সম্মাননা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মাসুদ রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ দেব, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি ও জামালপুর এপোলো হাসপাতালের পরিচালক মোরাদুজ্জামান মোরাদ এবং উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেশ কুমার পাল গুরুদাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামপুর কৃতী শিক্ষার্থী সম্মাননা পরিষদের সমন্বয়ক রাফিয়ান জামান বিশাল ও মোঃ মিন্টু মিয়া। এ সময় পরিষদের সমন্বয়ক নুসরাত জাহান রোমানা বক্তব্য দেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন, নৈতিক মূল্যবোধ ধারণ এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় মাদকের কুফল ও এর সামাজিক ক্ষতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর। এ সময় উপস্থিত শতাধিক তরুণ শিক্ষার্থী মাদক থেকে দূরে থাকার এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার শপথ গ্রহণ করে। অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল ইসলামপুরকে নিয়ে ইসলামপুর কৃতী শিক্ষার্থী সম্মাননা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মাসুদ রাজার রচিত একটি গান পরিবেশন। গানটি উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সৈয়দ মাসুদ রাজার চিত্রনাট্য ও পরিচালনায় মাদকবিরোধী সচেতনতা বিষয়ক একটি শর্টফিল্ম প্রদর্শন করা হয়। শর্টফিল্মটি মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের যথাযথ স্বীকৃতি প্রদান, উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে পারি ডেভলপমেন্ট ট্রাস্ট ওয়ার্ল্ড ভিশন, এপোলো হাসপাতাল, সূর্যমুখী বিদ্যাপীঠ, কনফিডেন্স চাইল্ড কেয়ার স্কুল ও গুরুদাস প্রিন্টার্স। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জামালপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ

জামালপুরে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. আতিকুর রহমান। সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আরজু মিয়ার সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন  কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম, শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় উপদেষ্টা ড. ছামিউল হক ফারুকী, জেলা উপদেষ্টা এডভোকেট আব্দুল আওয়াল, উপদেষ্টা ও জামালপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী এডভোকেট মুজিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্তর্জাতিক সম্পাদক ফারদিন হাসান হাসিব সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জোর দাবি জানান।

ইসলামপুরে ২১ পূজামণ্ডপে দুর্গোৎসব, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পী ও আয়োজকেরা

জামালপুরের ইসলামপুর উপজেলায় এবার ২১টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে। উৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরি, মণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পী, আয়োজক ও প্রশাসনের সংশ্লিষ্টরা। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, কোথাও প্রতিমায় রঙের শেষ আঁচড়, আবার কোথাও চলছে অলংকার ও পোশাক পরানোর কাজ। পাশাপাশি মণ্ডপ সাজানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজও প্রায় শেষ পর্যায়ে। প্রতিমাশিল্পী হৃদয় সূত্রধর বলেন, দিন-রাত পরিশ্রম করে প্রতিমা তৈরির কাজ শেষ করছেন তারা। নিজের হাতে তৈরি প্রতিমা মণ্ডপে স্থাপন করে ভক্তদের পূজা করতে দেখাই তাদের দীর্ঘ পরিশ্রমের সার্থকতা। কাঠ ও বাঁশের কাঠামোর ওপর খড়, মাটি, রং ও সাজসজ্জার মাধ্যমে ধাপে ধাপে প্রতিমা তৈরি করা হয়। শেষ সময়ে এসে কাজের চাপ বেড়ে যাওয়ায় অনেক শিল্পীকেই গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। আয়োজকেরা জানান, প্রতিমা, মণ্ডপের সাজসজ্জা ও আলোকসজ্জাসহ বিভিন্ন খাতে এবার ব্যয় বেড়েছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের জন্য সরকারি সহায়তা ও নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, দুর্গাপূজা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে সিসিটিভি স্থাপনের উদ্যোগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হবে। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের বলেন, দুর্গাপূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন তৎপর থাকবে। আয়োজকদের তথ্যমতে, ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে এবারের দুর্গোৎসব শেষ হবে। প্রস্তুতি শেষে ঢাকের ঢোল, কাঁসর-ঘণ্টা ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে উঠবে ইসলামপুরের পূজামণ্ডপগুলো।

আরও
X