ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এমপি সুলতান মাহমুদ বাবুর মতবিনিময়
জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে সিভিএ বাস্তবায়নকারী গ্রুপের সদস্যদের প্রশিক্ষণ
মেলান্দহে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মেলান্দহে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
জামালপুরের মেলান্দহে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন GESMIN প্রকল্পের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের সুলতানখালী গ্রামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’। অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক পদ্ধতি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্য সুরক্ষায় সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার উপর বিস্তারিত আলোচনা করা হয়। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের অংশীদারত্বে জেসমিন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আব্দুস সামাদ। উক্ত অনুষ্ঠানে উৎপাদক দলের সদস্য, কিশোরী ক্লাবের সদস্য, গর্ভবতী মা, দুই বছরের কম বয়সী শিশুর মা এবং স্থানীয় এলাকাবাসীসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইসলামপুরে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ইসলামপুরে ২১ পূজামণ্ডপে দুর্গোৎসব, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পী ও আয়োজকেরা
ইসলামপুরে জেসমিন প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ 
ইসলামপুরে মঞ্জুয়ারা হত্যাকাণ্ডে যুবদল নেতা মলিনকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরের ইসলামপুরে গৃহবধূ মোছা. মঞ্জুয়ারা খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনের নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ ও অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইসলামপুর উপজেলা যুবদল। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল। লিখিত বক্তব্যে তিনি বলেন, মঞ্জুয়ারা খাতুন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে হামিদুর রহমান মলিনের নাম জড়িয়ে যে অভিযোগ প্রকাশিত হয়েছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় উপজেলা যুবদল। যুবদলের দাবি, মামলার অভিযোগ অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর সকালে ইসলামপুরে নিজ বাড়িতে গৃহবধূ মঞ্জুয়ারা খাতুনকে মারধর করে হত্যা করা হয়। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর ইসলামপুরের সি.আর. আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে। তবে উপজেলা যুবদলের পক্ষ থেকে দাবি করা হয়, ২৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত হামিদুর রহমান মলিনসহ সংগঠনের নেতৃবৃন্দ দলীয় সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে জামালপুরে অবস্থান করছিলেন। ওই সময়ে তারা বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন বলেও দাবি করা হয়। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে একটি পক্ষ হামিদুর রহমান মলিনকে ফাসানোর চেষ্টা করছে। মলিন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনায় জড়ানো হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এ সময় প্রকৃত ঘটনা উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করতে সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি জানায় উপজেলা যুবদল। সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, সাঈদ খান লোহানী, আলীনুর ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা খোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া

জামালপুর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং ইসলামপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সামাদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম হোসেন রানা, আশরাফুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. দেলোয়ার হোসাইন, প্রেসক্লাবের সদস্য হেলাল উদ্দিন, হোসেন শাহ ফকির, হাসর আলী, সহযোগী সদস্য সুমন খন্দকার, সুমন ইসলাম, মরহুম ওসমান হারুনীর দুই ছেলে মোঃ ইয়ামিন ও ইয়াকিনসহ আরো অনেকে। এ সময় ইসলামপুর প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীর কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান ও সহকর্মীদের সঙ্গে তাঁর স্মৃতিচারণ করেন। পরে প্রয়াত ওসমান হারুনীসহ সকল মরহুম সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা প্রয়াত ওসমান হারুনীর স্মৃতি ও সাংবাদিকতায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।  

সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া

জামালপুর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং ইসলামপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন এর সঞ্চালনায়  এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সামাদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম হোসেন রানা, আশরাফুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. দেলোয়ার হোসাইন, প্রেসক্লাবের সদস্য হেলাল উদ্দিন, হোসেন শাহ ফকির, হাসর আলী, সহযোগী সদস্য সুমন খন্দকার, সুমন ইসলাম, মরহুম ওসমান হারুনীর দুই ছেলে মোঃ ইয়ামিন ও ইয়াকিনসহ আরো অনেকে। এ সময় ইসলামপুর প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীর কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান ও সহকর্মীদের সঙ্গে তাঁর স্মৃতিচারণ করেন। পরে প্রয়াত ওসমান হারুনীসহ সকল মরহুম সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা প্রয়াত ওসমান হারুনীর স্মৃতি ও সাংবাদিকতায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

হাফিজ বকুলের মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা

ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, হাফিজ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক প্রয়াত গোলাম হাফিজ বকুলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামপুর প্রেসক্লাবের, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, কায্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সামাদ, সদস্য লিয়াকত হোসেন লায়ন, এম কে দোলন বিশ্বাস, সহযোগী সদস্য আলমাস হোসেন আওয়ালসহ আরো অনেকে। এ সময় আশরাফুল উলুম মাদ্রাসা মোহতামিম হযরত মাওলানা আব্দুল খালেক, ইসলামপুর প্রেসক্লাবের কোষাধাক্ষ রোকনুজ্জামান সবুজ, সদস্য হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম রঞ্জু, আব্দুল মোতালেব, হোসেন শাহ ফকির, সহযোগী সদস্য সুমন খন্দকার, সুমন ইসলামসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক গোলাম হাফিজ বকুলের জ্যেষ্ঠ পুত্র ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক গোলাম হাফিজ বকুলের কর্মময় জীবন, সাংবাদিকতা, সাহিত্যচর্চা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করে তাঁর স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে গোলাম হাফিজ বকুলের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আলোচনা সভা শেষে প্রয়াত গোলাম হাফিজ বকুলসহ সকল মরহুম সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে উত্তর কিসামতজাল্লা এলাকায় প্রয়াত হাফিজ বকুলের নিজ বাড়িতে দুঃস্থ পরিবারের মাঝে খাবারের আয়োজন করা হয়।  

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়তি সেচ ব্যয়, বিপাকে ইসলামপুরের আমন চাষিরা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে জামালপুরের ইসলামপুর উপজেলার আমন চাষিদের ওপর। আমন মৌসুমের মাঝপথে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে সেচের খরচ। বাড়তি ব্যয়ের কারণে অনেক কৃষক প্রয়োজন অনুযায়ী সেচ দিতে পারছেন না। এতে কোথাও কোথাও পানির অভাবে আমনখেতের মাটি ফেটে যাচ্ছে। সময়মতো সেচ দিতে না পারলে ধানের ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি আমন মৌসুমে প্রায় ১২ হাজার ২৯৩ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। পাশাপাশি প্রায় ৭০০ হেক্টর জমিতে শাকসবজিসহ বিভিন্ন ফসল চাষ করা হয়েছে। এসব ফসলের উৎপাদনে নিয়মিত সেচের প্রয়োজন হওয়ায় ডিজেলের দাম বৃদ্ধিতে বাড়তি চাপে পড়েছেন কৃষকেরা। উপজেলার অনেক কৃষক ডিজেলচালিত সেচযন্ত্রের ওপর নির্ভরশীল। ফলে জ্বালানির দাম বাড়ায় তাঁদের উৎপাদন খরচও বেড়েছে। বাড়তি ব্যয় সামলাতে কেউ কেউ সেচের পরিমাণ কমিয়ে দিয়েছেন, আবার কোথাও সেচ বন্ধ থাকায় জমিতে পানির সংকট দেখা দিয়েছে। পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের কৃষক শরিফ মিয়া ও সাইদুর মন্ডলসহ স্থানীয় কয়েকজন কৃষক জানান, ডিজেলের দাম বাড়ায় আগের তুলনায় সেচের খরচ বেড়েছে। আমন ধানের পরিচর্যার গুরুত্বপূর্ণ সময়ে অতিরিক্ত এই ব্যয় বহন করা তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। উত্তর সিরাজাবাদ এলাকার কৃষক শরিফ উদ্দিন ও সুরুজ আলী বলেন, সেচের ব্যয় বেড়ে যাওয়ায় অনেক কৃষক প্রয়োজন অনুযায়ী জমিতে পানি দিতে পারছেন না। তারা এখন বৃষ্টির আশায় অপেক্ষা করছেন। পর্যাপ্ত সেচ না দেওয়ায় ধানের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত ফলন কমে গেলে উৎপাদন খরচও ওঠানো কঠিন হয়ে পড়তে পারে। কৃষকেরা জানান, সেচের পাশাপাশি সার, কীটনাশক, শ্রমিক ও অন্যান্য কৃষি উপকরণের খরচও বেড়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দূরবর্তী এলাকা থেকে সার ও কৃষি উপকরণ পরিবহনেও বাড়তি টাকা গুনতে হচ্ছে। উৎপাদন ব্যয় বাড়লেও ধানের দাম সে অনুযায়ী না বাড়লে মৌসুম শেষে লোকসানের আশঙ্কা করছেন তাঁরা। কৃষকদের দাবি, আমন চাষ স্বাভাবিক রাখতে সেচের খরচ সহনীয় পর্যায়ে আনা এবং কৃষি উপকরণ পরিবহন ব্যয় কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার। ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, কম খরচে আধুনিক সেচ ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে জ্বালানি ও উৎপাদন ব্যয় কমানো সম্ভব। কৃষকদের সাশ্রয়ী ও আধুনিক সেচ প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বাড়তি সেচ খরচের চাপে আমন চাষিরা রয়েছেন। সময়মতো সেচ না পেলে ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকেরা যাতে কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারেন, সে জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত মাঠ পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

চরপুটিমারী ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয়: মলিন

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে মাঠে সক্রিয় হয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন। দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তিনি। স্থানীয় বিএনপির বেশিরভাগ নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তাঁকে দলীয় প্রার্থী হিসেবে দেখতপ আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, মাননীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর বিশ্বস্ত ও ঘনিষ্ঠজন হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বাজারের শেডঘর নির্মাণ, নদীশাসন ও ডাম্পিং ব্যবস্থা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এছাড়াও কয়েক কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রকল্পের ফলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত সুবিধা সম্প্রসারিত হয়েছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়েছে। এলাকাবাসীর মতে, ধারাবাহিক এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিভিন্ন প্রকল্প স্থানীয় জনগণের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রেখেছেন। দলীয় নেতাকর্মীরা জানান, স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনসম্পৃক্ত কার্যক্রমেও হামিদুর রহমান মলিন সক্রিয় রয়েছেন। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখার কারণে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলেও তাঁরা জানান। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে এলাকার উন্নয়ন, জনসেবা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন হামিদুর রহমান মলিন। নিজের প্রার্থিতার বিষয়ে হামিদুর রহমান মলিন বলেন, আমি বিশ্বাস করি, দল আমাকে মনোনয়ন দেবে। একজন যুবদল নেতা হিসেবে বর্তমানে আমি যেভাবে কাজ করছি, দলীয় মনোনয়ন পেলে চরপুটিমারী ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। তিনি আরও বলেন, আমার কাজ দেখে এলাকার কিছু মানুষ হয়তো ঈর্ষান্বিত হচ্ছেন। তবে এলাকাবাসীর স্বার্থে আমি বলতে চাই, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। হিংসা ও বিভেদ ভুলে এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইতি রাণী বণিক সভাপতি নির্বাচিত

জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন বছর মেয়াদি বিদ্যালয় পরিচালনা কমিটি (ম্যানেজিং কমিটি) গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্যসচিব মো. খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইতি রাণী বণিককে সভাপতি করে ১১ সদস্যবিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইতি রাণী বণিক। সহ-সভাপতি শাহ আলম মাস্টার, শিক্ষক প্রতিনিধি দিলারা নাসরিন এবং বিদ্যোৎসাহী সদস্য মাহফুদুজ্জামান লুলু, মুক্তি বসাক, অভিভাবক সদস্য শাহ বেলাল হোসেন, খুশ মাহমুদ, সঞ্জীব শর্মা, শেলি আক্তার ও কল্পনা বেগম। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, ইসলামপুর প্রেসক্লাবের সম্পাদক হাফিজ লিটন, জমিদাতা হিমাংশু কুমার বন্দ, রিপন বন্দসহ আরও অনেকে। বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের অকেজো ও নষ্ট অবকাঠামো সংস্কারসহ প্রয়োজনীয় উন্নয়নকাজের বিষয়েও আলোচনা করা হয়। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।  

আরও
X