ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
দেওয়ানগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত ভারতীয় মদ উদ্ধার
অন্তর্বর্তী সরকার  অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী মিল্লাত
বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 
বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 
জামালপুরের বকশীগঞ্জে " ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।  মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের উদ্যোগে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  আলোচনা সভায় দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ে মহড়া দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। 
বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার
বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা। রোববার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটের দিকে বকশীগঞ্জ উপজেলার সাতানীপাড়া দিগলকোনা এলাকায় চোরাচালান বিরুধী অভিযান পরিচালনা করে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিক পণ্য জব্দ করেন সাতানিপাড়া বিওপি সদস্যরা।  বিজিবি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘বিন্দুমাত্র ছাড় নয়’ এমন নীতির পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় রোববার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিগলকোনা এলাকায়  অভিযান পরিচালনা করেন সাতানীপাড়া বিওপির টহলদল। এ সময় সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা গ্রামের একটি এলাকা থেকে আসামিবিহীন অবস্থায় ভারতীয় কসমেটিকসের ৫৬৭ পিস পণ্য জব্দ করা হয়। জব্দ করা কসমেটিকসের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী রয়েছে বলে বিজিবি জানিয়েছে। এ ঘটনায় জব্দ করা মালামাল বকশীগঞ্জ থানায় জিডি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান বলেন, "সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।"

বকশীগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম!

জামালপুরের বকশীগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই ভবনে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। দুই মাস ধরে পাশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। একারণে পাঠদানের সময় সূচিও পরিবর্তন করা হয়েছে। ফলে ভোর থেকে বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি দেড় শত শিক্ষার্থীকে। ভোগান্তি নিয়েই সকালে খেয়ে না খেয়ে পাঠদান নিচ্ছেন প্রায় দেড় শত শিক্ষার্থী। ক্লাসে সময় স্বল্পতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোমলমতি শিক্ষার্থীরা। তাই প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ পুরাতন ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের। সংশ্লিষ্ট কর্তপক্ষ বলছে পাঠদান উপযোগী করতে অস্থায়ী ঘর নির্মাণ ও স্থায়ী ভবনের জন্য দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। সরেজমিনে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামে শিক্ষার আলোয় আলোকিত করতে ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করা হয় কামালের বার্ত্তী রেজি: প্রাথমিক বিদ্যালয়। পরে ২০১৩ সালে সরকার হয় বিদ্যালয়টি। ২০০০ সালে এই বিদ্যালয়ে এক তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। এরমধ্যে কেটে প্রায় ২৫ বছর। বছর বাড়ার সাথে সাথে ভবনটির কার্য ক্ষমতা হ্রাস পেতে থাকে। তবুও নানা সমস্যার মধ্যেই অত্র এলাকার কোমলমতি শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে ক্লাস করতে থাকেন। গত দুই মাস আগে পাঠদান চলাকালে ভবনের ছাদে বিকট শব্দ হলে তাড়াহুড়ো করে শ্রণি কক্ষ থেকে বের পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। ওই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে ওই দিনই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসেবে একই গ্রামে অবস্থিত স্থানীয় কেবি মডেল সেসিপ উচ্চ বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালানোর নির্দেশ দেন। এরপর থেকে প্রতিদিন সকাল ৬ টা ৩০ মিনিট থেকে সকাল ৯ টা ৪৫ মিনিট পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সকাল ১০ টায় মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান শুরু হয় তাই এর আগেই সকাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস করানো হয়। ফলে কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ আরো বেড়েছে। প্রতিটি শিক্ষার্থীকে প্রতিদিন ভোরে বিদ্যালয়ে আসতে হয়। অনেক শিক্ষার্থীকে না খেয়ে ক্লাসে যেতে হয়। এছাড়াও সময় স্বল্পতার কারণে প্রতি ক্লাসে ৫০ মিনিটের পরিবর্তে ৩০ মিনিট পাঠদান দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্লাসে চাপের কারণে জাতীয় সঙ্গীত পরিবেশন বা প্রত্যহিক সমাবেশ করা সম্ভব হচ্ছে না। শুধু তাই নয় খেলাধুলাও করতে পারছেন না এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই দ্রুততম সময়ে প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুন ভবন নির্মাণ করার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। কয়েকজন কোমলমতি শিক্ষার্থী বলেন, আমাদের বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বর্তমানে কেবি মডেল উচ্চ বিদ্যালয়ে ক্লাস করছি। আমাদের যা ক্লাস হওয়ার কথা তা হয় না। মাত্র আড়াই ঘন্টার ক্লাসে সব বিষয়ে ক্লাস করা সম্ভব হয় না। তাই নতুন ভবন নির্মাণে সরকারের কাছে দাবি জানাচ্ছি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস নিতে গিয়ে আমরা সব বিষয়ে পাঠদান করাতে পারছি না। প্রতিটি ক্লাসে যে সময় দেওয়া দরকার সেটা হচ্ছে না। তার আগেই কক্ষ ত্যাগ করতে হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল বলেন, বিদ্যালয়টির ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করতে আবেদন করেছি। সম্প্রতি ভবনটির ছাদে বিকট শব্দের পর এই বিদ্যালয়ে পাঠদান বন্ধ করে পাশের কেবি মডেল উচ্চ বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দ্রুত একটি ভবন নির্মাণ করা না হলে পড়াশুনায় চরম ব্যাঘাত ঘটবে এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম বলেন, বিদ্যালয়টি পরিদর্শন করে পাঠদান কার্যক্রম অন্য একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিফ্ট করা হয়েছে। এই বিদ্যালয়ে অস্থায়ী একটি গৃহ নির্মাণের জন্য ৮ লাখ ৬১ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। অস্থায়ী ঘরটি নির্মাণ হলে নিজস্ব ক্যাম্পাসেই পূর্ণ সময়ে পাঠদান শুরু হবে। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেন, ইতোমধ্যে পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি কেবি মডেল উচ্চ বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম স্থানান্তর করা হয়েছে। যত দ্রুত সম্ভব নতুন ভবন নির্মাণ করা যায় সে ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

বকশীগঞ্জে ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা

জামালপুরের বকশীগঞ্জে  ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লাকে আসন্ন নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে সমর্থন করেন নেতাকর্মীরা। একই সঙ্গে তাকে দলীয় সমর্থন ও মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। বুধবার রাতে সাধুরপাড়া ইউনিয়নের কে বি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে সাধুরপাড়া ইউনিয়নে গাজীউর রহমান মোল্লাকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার জন্য দলের সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানান তারা। সভায় গাজীউর রহমান মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কারিমুল মাস্টার, সহ-সভাপতি মিলন গাজী, দেলোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন খান, সহ-সভাপতি মানিক খান, সামিউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মেম্বার ও আব্দুর করিম মোল্লা। এ ছাড়া দপ্তর সম্পাদক শাহ আলম মুল্লুক খান, প্রচার সম্পাদক গাজী সুজাউদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ, ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ সুজন, কৃষক দলের সভাপতি আব্দুল কাদির এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফিরুজ কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নেতাকর্মীরা সাধুরপাড়া ইউনিয়নে গাজীউর রহমান মোল্লাকে বিএনপির একক প্রার্থী হিসেবে সমর্থন করেন। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের কাছে তার পক্ষে দলীয় সমর্থন ও মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। সভায় উপস্থিত নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের কাছে বিষয়টি বিবেচনার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে গাজীউর রহমান মোল্লা বলেন, দলের নেতাকর্মীদের মতামত ও সমর্থনে তিনি উৎসাহিত। দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বকশীগঞ্জে সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ​

জামালপুরের বকশীগঞ্জে দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে স্থানীয় আবুল কাশেম কাশি কর্তৃক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় বকশীগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  ​মানববন্ধনে এসময় সাংবাদিকদের মধ্যে আশরাফুল হায়দার, সাংবাদিক শাহীন আল আমিন, আবদুল লতিফ লায়ন, জিএম ফাতিউল হাফিজ বাবু, এমদাদুল হক লালন, মাসুদ উল হাসান, মনিরুজ্জামান লিমন, রাশেদুজ্জামান রনি, ইমরান আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।  ​মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে পৌর শহরের সর্দার পাড়া এলাকার চিহ্নিত মামলাবাজ আবুল কাশেম কাশি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হয়রানি ও নির্যাতন করার উদ্দেশ্যেই এই মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছে। বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরো বৃহত্তর কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন। মানববন্ধনে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।  

বকশীগঞ্জে সার পাচারকালে গভীর রাতে ২৩ বস্তা সার ধরলেন ইউএনও 

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।  পরে সার গুলো থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।  জানা গেছে, ভ্যান গাড়িতে করে ২৩ বস্তা বিএডিসির সার ইসলামপুর উপজেলায় পাচার করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেরুরচর ইউনিয়নের টুপকারচর এলাকায় অভিযান চালান ইউএনও মুরাদ হোসেন। এসময় ভ্যান গাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করেন তিনি। পরে জব্দকৃত সার গুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।  উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, সার গুলো কোথায় থেকে এসেছে তা জানার চেষ্টা চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  কৃষকরা জানান, ডিলার পয়েন্টে সার নিতে গেলে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় সার না পেয়ে ফিরে যেতে হয় কৃষকদের। এর মধ্যে কিছু ডিলার বিভিন্ন কৌশলে সংকট দেখিয়ে সার চড়া দামে বিক্রি করছে এবং বিভিন্ন জায়গায় পাচার করছে।  তবে ডিলারদের সার বিতরণে অনিয়ম ঠেকাতে অনলাইন ভিত্তিক অ্যাপস এর মাধ্যমে সার বিতরণ পদ্ধতি চালু করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ। ফলে আগের মত সার বিতরণে অব্যবস্থাপনা বা অনিয়মের সুযোগ পাবেন না ডিলাররা। অ্যাপস এর মাধ্যেম সার বিতরণ শুরু হওয়ায় একজন কষকের যা সার প্রয়োজন তিনি ততটুকুই পাবেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। এতে অনিয়মের সুযোগ নেই। 

বকশীগঞ্জে নিজ ঘরে তরুনের রহস্যজনক মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় সকালে ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। সবুজ আলম বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া পশ্চিম পাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে।  স্থানীয় ও থানা পুলিশ জানায়, সবুজ আলম একজন মাদকাসক্ত ছিল। সে মাদকের জন্য প্রায়ই তাঁর মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো।  বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিজ ঘরে ছটফট করতে করতে মারা যায় সে। পরে মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সবুজ আলমকে মৃত দেখতে পায়। রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ নিজ বাড়ি থেকে সবুজের মরদেহটি উদ্ধার করে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, তরুনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড 

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে মো: নুর হোসেন (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  দণ্ডপ্রাপ্ত নুর হোসেন বকশীগঞ্জ পৌর শহরের ঝালরচর পশ্চিমপাড়া এলাকার মৃত ঘুটু শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। আদালতে মাদক সেবনের দায়ে নুর হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।  উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় নুর হোসেনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেন, মাদক সেবনের অপরাধে নুর হোসেন নামে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

আরও
X