ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শেরপুর সীমান্তে  অবৈধ  মাদক জব্দ, পলাতক- ৩
ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ যুবক আটক
শেরপুরের ঝিনাইগাতীতে বসতভিটা নিয়ে বিরোধ ও  জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন
শেরপুরের ঝিনাইগাতীতে বসতভিটা নিয়ে বিরোধ ও  জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন
শেরপুরের ঝিনাইগাতীতে ৭০ থেকে ৮০ বছরের পুরোনো বসতভিটা ও ক্রয়কৃত জমি নিয়ে বিরোধের জেরে হয়রানি, প্রাণনাশের হুমকি ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী । আজ বুধবার সকালে কুচনীপাড়া বাজারে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মো. আহাম্মদ শরীফ। লিখিত বক্তব্যে তিনি বলেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস ও ভোগদখল করে আসছে। জমির একটি অংশ আইনানুগভাবে ক্রয় করা হয়েছে এবং এ সংক্রান্ত দলিল, নামজারি ও খাজনা পরিশোধের কাগজপত্র রয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে পিটিশন মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট ১৪৪ ধারায় নোটিশ জারি করে বিরোধীয় ৫৭ শতাংশ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এরপরও লিয়াকত আলী, সাদিকুর রহমান ও শাহজালালের বিরুদ্ধে হয়রানি ও জবরদখল,হুমকি, প্রাণনাশের  চেষ্টার অভিযোগ করেন তিনি।
ঝিনাইগাতীতে অসহায় জমেলার পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় বেবি সাবান জব্দ
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে  ভারতীয় মদ জব্দ
ঝিনাইগাতীতে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকসসহ পাওয়ার টিলার জব্দ
নালিতাবাড়ী সীমান্তে অবৈধ ভারতীয় মদ আটক

শেরপুর সীমান্তে নালিতাবাড়ি উপজেলায় বিজিবি কর্তৃক অবৈধ ভারতীয় মদ জব্দ করেছে। সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি টহল দল আজ নালিতাবাড়ী উপজেলাধীন কালাকুমা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়েছেন। যার সিজার মূল্য (এক লক্ষ পাঁচশত) টাকা। বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত মাদক,চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করে আসছেন। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্তৃপক্ষ।

ঝিনাইগাতীতে মাদক সেবনে ৩ জনের কারাদণ্ড

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার  রাতে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো ঝিনাইগাতী সমজিদ রোড এলাকার আব্দুর রহিমের ছেলে রাশেদুল ইসলাম (২৮), উপজেলার বন্দভাটপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে তাকবীর (২৫) এবং একই এলাকার আবেদ আলীর ছেলে সাইদুল ইসলাম (২৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা পৃথক তিনটি মামলায় রাশেদুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, তাকবীরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সাইদুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের রাতেই থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  আল-আমীন জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপজেলা থেকে মাদক নিয়ন্ত্রণে  সকলের সহযোগিতা কামনা করেন।

ঝিনাইগাতী সীমান্তে অবৈধ ভারতীয় মদ জব্দ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী সন্ধ্যাকুড়া এলাকায় অভিযান চালিয়ে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবির) বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

ঝিনাইগাতীতে মউশিক শিক্ষকদের আলোচনা সভা ও কমিটি গঠন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের আয়োজনে ইসলামি ফাউন্ডেশনে আলোচনা সভা ও কমিটি গঠনকল্পে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হাফেজ মাহফুজুর রহমানের সভাপতিত্বে মাও:আব্দুল কাদির জিলানীর সঞ্চলনায় যৌতুক,মাদক,বাল্যবিবাহ,সন্ত্রাস, জঙ্গীবাদ ও গুজব প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয় ।  প্রধান অতিথি মাও: নজরুল ইসলাম, প্রধান আলোচক মাও: মারুফুর রহমান,মাও: রফিকুল ইসলাম সহ অনেকেই বিষযের উপর বক্তব্য রাখেন ।  আলোচনা সভা শেষে শিক্ষক কল্যাণ পরিষদ ঝিনাইগাতী উপজেলা শাখা কর্তৃক কমিটি পুনর্গঠন উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সকলের সম্মতি ক্রমে মাও: রবিউল ইসলামকে সভাপতি আব্দুল কাদির জিলানীকে সাধারণ সম্পাদক করে শক্তিশালী উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে ।

ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া আজিজুর রহমান পাবলিক(এআরপি)উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্কুলের শিক্ষার্থীরা সকাল ১১টার সময় বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধনে অংশ গ্রহণ করে । এ সময় শিক্ষার্থীরা জানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের কারণে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয়েছে। আমাদের স্যার অত্যান্ত ভালো মানুষ তিনি দূর্নীতির সাথে জড়িত নয় বলে সঠিক তদন্ত দাবি করেন। একই সময় পাইকুড়া বাজারে এলাকাবাসীও প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে মানববন্ধন করে সুষ্ঠু তদন্ত দাবি করেন। মানববন্ধনে এলাকাবাসী সহ শিক্ষার্থীরা অভিযোগটি মিথ্যা বানোয়াট উদ্দেশ্যে প্রণোদিত বলে জানান ।  মনিরুজ্জামান তুষার নামে এক ব্যক্তি শিক্ষা অধিদপ্তরে অভিযোগটি দায়ের করেন । অভিযোগে প্রধান শিক্ষক মতিউর রহমান অর্থ আত্মসাৎ, নিয়োগে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা সহ নানা অনিয়মের সাথে জড়িত বলে অভিযোগটি দায়ের করা হয় ।   প্রধান শিক্ষক মতিউর রহমান জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগটি আনয়ন করা হয়েছে তা সম্পন্ন মিথ্যা বানোয়াট তদন্ত হলে সত্য উদঘাটন হবে। সকালে বিদ্যালয়ের ক্লাস বন্ধ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত দূর্নীতির অভিযোগ ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যে শিক্ষার্থীদের নিয়ে আইন বহির্ভূত ভাবে যে মানববন্ধন করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেন অভিযোগকারী মনিরুজ্জামান তুষার ।  

ঝিনাইগাতীতে আন্তজার্তিক সাক্ষরতা দিবস পালিত

শেরপর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার  সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। উপজেলার সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বাহির হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আল- আমিনের সভাপতিত্বে  পার্থ পালের সঞ্চালনায় এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি অনিন্দিতা রাণী ভৌমিক, ওসি তদন্ত খোকন চন্দ্র ঘোষ,মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা পারভিন, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান সাংবাদিক গেলাম রব্বানী টিটু প্রমুখ।  এসময় ইউএনও আল - আমীন বলেন শিক্ষা ছাড়া জাতি উন্নতি করতে পারে না। সম্পদের ভাগ দিতে কিন্তু শিক্ষার ভাগ কাউকে দিতে হয় না এর শিকড় বিস্তর তাই শিক্ষা দান করলে কমতি নেই বলে সাক্ষরতা দিবসে সকলকে জন সচেতনতা সৃষ্টি করে  উপজেলার সকলকে সাক্ষরতার আওতায় আনার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন।

ঝিনাইগাতীতে রাস্তা নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নওকুচি মহিলা মার্কেট ও ৮নং ওয়ার্ডের বহেরাতলী মোড় হতে জামে মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জানা গেছে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ২য় প্রকল্পের অধীনে ২৫/২৬ অর্থ বছরের সিসি ঢালাইয়ের রাস্তা দুইটি নির্মাণ করা হয়েছে । রাস্তা দুইটি নির্মাণ করার ফলে আদিবাসী জনগোষ্ঠী সহ সাধারণ মানুষের কৃষিপণ্য আনয়নে ব্যাপক সফলতা এসেছে । সিমান্ত  ও পাহাড়ি এলাকায় আঁকাবাঁকা মেঠো পথে সিসি ঢালাইয়ের রাস্তা পেয়ে বেজা  খুশি গ্রামবাসী। তাদের দাবি বাকি রাস্তাগুলো নির্মাণ করা হলে দূর্ভোগ লাঘব হবে সিমান্তবাসীর । এলাকাবাসী জানায়, রাস্তা দুইটির কাজ বাস্তবায়নের ফলে আমাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে । স্থানীয় এমপি মাহমুদুল হক রুবেলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কারণে কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে ধন্যবাদ জানান । এ ব্যাপারে  এমপি মাহমুদুল হক রুবেল বলেন, আমি এমপি হয়েছি সবেমাত্র চার মাস। বিগত সময়ে বিএনপি অধ্যুষিত এলাকায় কোন রাস্তাঘাটের কাজ হয়নি । এই উপজেলায় অনেক কাঁচা রাস্তা রয়েছে আমি পর্যায়ক্রমে উপজেলার রাস্তাঘাটের সমস্যা সমাধানে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি । জনগণ অনেক আশা নিয়ে আমায় বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছে তাদের সেবা করাই আমার মূল লক্ষ্য।  

আরও
X