ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নকলায় কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ সভা
নকলায় আরফুজ পাগালার মাজার ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার ১
নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
“আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ'' এই প্রতিপাদ্যে শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নকলা পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) সহযোগিতায় নকলা পৌর কার্যালয় চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর শরিফুল ইসলাম শরীফ, আব্দুল করিম হেলথকেয়ার কেয়ার সেন্টারের ডাঃ রিফাত হাসান, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক লিটন প্রমুখ।  এসময় নকলা পৌরসভার কর্মকর্তা/কর্মচারী, সাংবাদিক, শিক্ষার্থীরাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এর পরে শিক্ষার্থীসহ স্থানীয়দের সঠিকভাবে হাত ধোয়ার কৌশল শিখানো হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়। সুস্থ জীবনযাপন ও রোগ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে অবহিতকরণ প্রেস কনফারেন্স
নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নকলায় জিআর চাল বিতরণ
নকলায় নদীভাঙন এলাকা পরিদর্শন ও পুনঃখননকৃত খালে মাছের পোনা অবমুক্ত

শেরপুরের নকলা উপজেলায় নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন এবং সদ্য পুনঃখননকৃত খালে মাছের পোনা অবমুক্ত করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সারে ৩টার দিকে নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী রেহাই অষ্টধর গ্রামের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নদীভাঙনের সার্বিক পরিস্থিতি সরেজমিনে অবহিত হন। পরে তিনি উপজেলার পাঠাকাটা ইউনিয়নের সদ্য পুনঃখননকৃত একটি খালে মাছের পোনা অবমুক্ত করেন। এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর মৎস্যসম্পদভিত্তিক জীবিকার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত ধর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক ও মৎস্যজীবী সমাজের প্রতিনিধিগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ, স্থানীয় জনগণের কথা শোনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের মাধ্যমে জনসেবা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নকলায় সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম

পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও মশকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শেরপুরের নকলা উপজেলা প্রশাসন ও নকলা পৌরসভার উদ্যোগে নিয়মিত সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৩ অক্টোবর) সকালে নকলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সড়ক, আশপাশের এলাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে একই দিন সন্ধ্যার পূর্বে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান আজাদ, নকলা পৌরসভার কর্মচারীবৃন্দ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিচ্ছন্নতাকর্মীরাও এতে অংশ নেন। সংশ্লিষ্টরা জানান, পরিচ্ছন্ন ও মশকমুক্ত নকলা গড়তে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানানো হয়। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

নকলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

শেরপুরের নকলায় কৃষকদের মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১লা অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় পর্যায়ের এ কর্মসূচিতে যুক্ত হন উপজেলার সংশ্লিষ্টরা। ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। দেশের বিভিন্ন এলাকার মতো নকলা উপজেলা পরিষদ হলরুম থেকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের উপপরিচালক কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী,  সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠান শেষে কৃষক কার্ডের আওতাভুক্ত কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ ও সরকারি সহায়তা বিতরণ করা হয়।পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি কৃষি সহায়তা কার্যক্রমের আওতায় এনে প্রয়োজনীয় সেবা ও উপকরণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

নকলায় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক

শেরপুরের নকলা উপজেলায় সোনার বাংলা পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৭ বোতল নেশাজাতীয় ‘এস্কাফ’ সিরাপসহ মনিকা (২০) নামে এক তরুণীকে আটক করেছে এসআরবি-১৪, ময়মনসিংহের সদর কোম্পানির একটি আভিযানিক দল। মনিকা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দড়ি কালিনগর গ্রামের আবু তালেবের মেয়ে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে নকলা থানার হলচত্বর মোড়ে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১৪-এর প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির ভিত্তিতে ঢাকা থেকে শেরপুরগামী সোনার বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মনিকা (২০) নামে এক তরুণীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে ‘এস্কাফ সিরাপ’ থাকার কথা স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্য ও দেখানো মতে, কাঁধে থাকা একটি ব্যাগের ভেতর বিশেষ কায়দায় রাখা ৩৭ বোতল নেশাজাতীয় ‘এস্কাফ সিরাপ’ উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়। অভিযানকারী দলের দাবি, আটক তরুণী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। আটক তরুণীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাকে নকলা থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১৪, ময়মনসিংহের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নকলায় প্রধান শিক্ষক শাকের আহমেদের অবসরজনিত বিদায় সংবর্ধনা

শেরপুরের নকলায় বানেশ্বর্দী ইউনিয়নের ভূরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকের আহমেদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ভূরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী, বানেশ্বর্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার আছাদুজ্জামান আনার, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রায়হান উদ্দিন, জাসাস নকলা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রোবায়েত হোসেন, ভূরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছামেদুল হক প্রমুখ। বক্তারা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাকের আহমেদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর সুস্থতা ও অবসরজীবনের সুখ-শান্তি কামনা করেন। এসময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ভূরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাকের আহমেদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

নকলায় এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরের নকলায় ৫০ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিববাড়ী বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—শেরপুরের জিয়াউর ইসলাম জিহাদ (২৫) ও মো. মোশারফ হোসেন (৩৪)। বৃহস্পতিবার (১০ আগষ্ট) র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল নকলা থানার শিববাড়ী বাইপাস মোড় এলাকায় পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনকভাবে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে শেরপুরসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। র‌্যাব জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নকলা থানায় হস্তান্তর করা হয়েছে। 

নকলায় সারের বাজার মনিটরিং করলেন কৃষি বিভাগের উপপরিচালক

শেরপুরের নকলা উপজেলায় সারের বাজার মনিটরিং করেছেন জেলা কৃষি বিভাগের উপপরিচালক (খামারবাড়ি) কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি সার ব্যবস্থাপনা ও কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন সার ডিলারের বিক্রয় কার্যক্রম ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং কৃষকদের যথাযথভাবে বিক্রয় রশিদ দেওয়ার বিষয়ে ডিলারদের নির্দেশনা দেন। কৃষকদের উদ্দেশে উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেন, চলতি মাসে নকলা উপজেলায় সারের বরাদ্দে কোনো ঘাটতি নেই। তাই সার নিয়ে কৃষকদের হতাশ বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সার ব্যবস্থাপনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার পাশাপাশি ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, কোনো ডিলার সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করতে পারবেন না। প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে কৃষকদের হাতে বিক্রয় রশিদ তুলে দিতে হবে। এ সময় নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, কৃষকদের মাঝে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও ডিলারদের কার্যক্রম মনিটরিং করা হচ্ছে।

আরও
X